ফিল্ম দেখতে গিয়েছেন? পপকর্ন ছাড়া যেন জমেই না।

স্রেফ মুখরোচক খাবার হিসেবে নয়, স্বাস্থ্যগুণে সমৃদ্ধ পপকর্নের আরও উপকার রয়েছে।

পপকর্নে থাকা ভিটামিন ও খনিজ পদার্থ এটিকে অন্যতম সুষম খাবারের মর্যাদা দেয়।

গ্লাইসিমিক ইনডেক্স কম হওয়ায় ডায়াবিটিকদের জন্যও উপযোগী খাবার এটি।

ক্যালরি-কম, ফাইবার সমৃদ্ধ পপকর্ন ওজন নিয়ন্ত্রণেও কার্যকরী।

ফাইবার সমৃদ্ধ পপকর্ন হৃৎপিণ্ডের সুস্বাস্থ্য়ের জন্য উপযোগী, বলেন পুষ্টিবিদরা।

একই কারণে হজমের পক্ষেও উপকারী এটি, বলেন অনেকেই।

শরীরের ফ্রি Radicals-র সঙ্গে মোকাবিলা করে সার্বিক স্বাস্থ্য ধরে রাখতে ভূমিকা রয়েছে পপকর্নের।

অনেকেই গ্লুটেন খেতে পারেন না। তাঁদের ক্ষেত্রে বিকল্প হতে পারে পপকর্ন।

তবে সকলের ক্ষেত্রে একই রকম সুফল নাও হতে পারে। সেক্ষেত্রে বিশেষজ্ঞের সঙ্গে কথা বলা দরকার।