Image Source: PIXABAY

কাজের জায়গায় যাওয়া-আসায় প্রত্যেক দিন অনেকটা সময় চলে যায়?

কী ভাবে সবটা সামলাবেন বুঝতে পারছেন না? কাজে দিতে পারে এই টিপস।

যেমন ধরুন, মোবাইল বা ল্যাপটপের মতো গ্যাজেট আগের রাতেই পুরো চার্জ করে রাখুন।

কোন পোশাক পরবেন, সেটি একদম একেবারে শেষ মুহূর্তের জন্য রেখে দেবেন না। আগেই বেছে রাখুন।

সময় বাঁচাতে রাতের দিকেই পর দিনের খাবারদাবার বানিয়ে রাখুন।

যদি খাবার তৈরি করা সম্ভব না হয়, তা হলে কাঁচা উপকরণগুলি অত্যন্ত তৈরি করে রাখুন।

আজকের দিনে কয়েক কিলোমিটার রাস্তা উজিয়ে অফিস যাতায়াত বিরল নয়।

কাজের সুযোগ যেমন বাড়ছে, তেমনই পাল্লা দিয়ে বাড়ছে যাতায়াতের ধকল ও সময়।

কিন্তু সেই সময়টাও কাজে লাগানো যেতে পারে। যেমন ধরুন, অফিসের কিছু কাজ যাতায়াতের সময়ও করে ফেলতে পারেন।

আসল কথা একটাই। সময় বাঁচানোর থেকে সেটির সঠিক ব্যবহার সমস্যার সুরাহা করতে পারে।