যাঁরা রোজ বাড়ির বাইরে বেরোন তাঁরা রোজই শ্যাম্পু করতে পারলে ভাল।

গরমকালে চুলের বিশেষ করে স্ক্যাল্পের যত্ন নেওয়া প্রয়োজন।

গরমের দিনে ঘামের ফলে স্ক্যাল্পে খুব সহজে নোংরা জমে যায়। এর থেকে চুলে একাধিক সমস্যা দেখা দিতে পারে।

সব ধরনের শ্যাম্পু আপনার জন্য উপযুক্ত নাও হতে পারে। এক্ষেত্রে একটু সতর্ক থাকুন।

চুলের ধরন এবং স্ক্যাল্প বা মাথার তালুর ধরন অনুসারে শ্যাম্পু বেছে নেওয়া প্রয়োজন।

গরমের মরসুমে বিশেষ করে এবং সারা বছরই চুল ভালভাবে পরিষ্কার করে রাখা দরকার।

চুলের লেংথ পোরশন বা লম্বা অংশের পাশাপাশি স্ক্যাল্পও পরিষ্কার করা দরকার।

গরমের দিনে নিয়মিত স্নান করতে হবে। সেই সঙ্গে চুলে শ্যাম্পু করতে হবে।

ঘামে ভেজা চুল থাকলে ভাল করে পরিষ্কার জলে স্নান করে নেওয়া প্রয়োজন।

রুক্ষ ও শুষ্ক চুলের ক্ষেত্রে তেল ম্যাসাজ প্রয়োজন। নারকেল তেলই সবচেয়ে ভাল।