রোজ সকালে মেথি ভেজানো জল খালি পেটে খেতে পারলে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে।



যেদিন সকালে এই পানীয় খাবেন, তার আগের দিন রাতে জলে মেথি ভিজিয়ে রাখুন। কাচের পাত্র রাখতে পারলে ভাল।



মেথি ভেজানো জল খাওয়ার আগে ভালভাবে ছাকনি দিয়ে ছেঁকে নিতে হবে। তারপর এই পানীয় খাওয়া উচিৎ।



মেথি ভেজানো জল খেলে কীভাবে ব্লাড সুগার অর্থাৎ ডায়াবেটিসের পরিমাণ নিয়ন্ত্রণে থাকবে, জেনে নিন।



মেথির মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। এই ফাইবার গ্লুকোজ নির্গত হওয়ার রেট বা হার কমিয়ে দেয়।



গ্লুকোজ নির্গত হওয়ার হার শরীরে কমে গেলে আচমকা বাল্ড সুগার বেড়ে যাওয়ার প্রবণতাও কমে।



মেথি জলে ভিজিয়ে রেখে খাওয়ার আগে ভালভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়া জরুরি। নাহলে পেটের সমস্যা হতে পারে।



মেথি ভেজানো জল খেলে ওজনও দ্রুত কমে। বিশেষ করে বেলি ফ্যাট বা তলপেট অংশে জমে যাওয়া মেদ ঝরাতে এই পানীয়ের জুড়ি মেলা ভার।



মেথি ভাজনো জল নিয়মিত খালি পেটে খেতে পারলে বদহজম, অ্যাসিডিটি, গ্যাস- এইসব সমস্যাও দূর হবে সহজে।



ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।