আমাদের শরীরে প্রোটিনের ঘাটতি হলে একাধিক সমস্যা দেখা দিতে পারে।



শরীরে যে প্রোটিনের অভাব হয়েছে তা বুঝবেন কোন কোন লক্ষণ দেখে?



প্রোটিনের অভাবে দেখা দিলে হাত এবং পায়ে ফ্লুইড জমে ফুলে যেতে পারে, যাকে বলে সোয়েলিং। পায়ের পাতা বিশেষ করে ফুলে যেতে পারে।



প্রোটিনের ঘাটতি শরীরে দেখা দিলে পেশীর ক্ষয় হয়। তার ফলে পেশী আর সেভাবে মজবুত থাকে না। দুর্বল হয়ে পড়ে।



প্রোটিনের অভাবে আপনার শরীর খুব দুর্বল হয়ে যায়। তারপর কাজকর্মে সেভাবে এনার্জি পাবেন না আপনি। ক্লান্তি লাগবে সামান্য পরিশ্রম করলেই।



প্রোটিনের ঘাটতির কারণে ওজন বাড়তেও পারে, কমতেও পারে। তবে যেটাই হোক সেটা একধাক্কায় অনেকটা হবে, যা একেবারেই স্বাস্থ্যকর বিষয় নয়।



প্রোটিনের অভাবে শরীরের ইমিউনিটি সিস্টেম দুর্বল হয়ে পড়ে। তার ফলে খুব সহজে হাঁচি-কাশি-সর্দি লাগার সমস্যা দেখা যায়।



প্রোটিনের অভাব আমাদের উচ্চতার সঙ্গে সম্পর্কিত। ছোটবেলাতেই প্রোটিনের ঘাটতি হলে উচ্চতা সেভাবে নাও বাড়তে পারে।



প্রোটিনের অভাবের কারণে ত্বকেরও প্রভূত ক্ষতি। ত্বক রুক্ষ, শুষ্ক হয়ে যায়। এতই রুক্ষ হয়ে যায় যে, ত্বকে ফেটে পর্যন্ত যেতে পারে। জেল্লা নষ্ট হয় ত্বকের।



শরীরে প্রোটিনের ঘাটতি দেখা দিলে আপনার চুল পড়ার সমস্যা একধাক্কায় অনেকটা বেড়ে যেতে পারে। অতএব সময় থাকতেই সতর্ক হোন।