West Bengal Board Results 2026: মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের রেজাল্ট ২০২৬ সরাসরি এবিপি আনন্দের ওয়েবসাইটে
WB Board Result Dates
মাধ্যমিক পরীক্ষার ৮৪ দিনের মাথায় এবার ফল প্রকাশিত হয়েছে। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯ লক্ষ ৭১ হাজার ৩৪০ জন। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষায় পাশের হারে শীর্ষে রয়েছে, কালিম্পং। এবারের সার্বিক পাশের হার ৮৬.৮৩ শতাংশ। এই তালিকায় দ্বিতীয় স্থানে আছে পূর্ব মেদিনীপুর। মাধ্যমিকে প্রথম দশে রয়েছেন ৩১ জন। ১৯ টি জেলার ৮৩ টি স্কুল থেকে এসেছেন এই ১৩১ জন। ৯৯.৭১ শতাংশ পেয়েছে প্রথম স্থান অধিকারী পরীক্ষার্থী।
১৪ মে প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিকের ফল। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর, এদিন বেলা সাড়ে ১০টা নাগাদ জানা যাবে ফলাফল। বেলা ১১টা থেকে বিভিন্ন ওয়েবসাইট থেকে পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবে।
ফল জানা যাবে এবিপি লাইভেও। ক্লিক করতে হবে - wb12.abplive.com এছাড়া সংসদের ওয়েবসাইট - এ গিয়ে রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর দিলেই জানা যাবে ফল। পরে স্কুল থেকেই পাওয়া যাবে আসল মার্কশিট এবং সার্টিফিকেট। চলতি বছরে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৭ লক্ষ ১০ হাজার।