এক্সপ্লোর

Astro Tips : আজ অন্তর্বর্তী বাজেট পেশ, শুভক্ষণ কখন ? কোন কোন শুভকাজ করা যায়

Panjika Guide : গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।

কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান (Marriage Ceremony) হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে (Hindu Religion)। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।

কিন্তু, এই পাঁজি (Dainik Panjika) লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।

আজ ১৭ মাঘ, ১ ফেব্রুয়ারি -

সূর্যোদয় - সকাল ৬টা ২৩ মিনিট

সূর্যাস্ত - সন্ধে ৫টা ১৯ মিনিট

কালবেলাদি - ২:৩৫ গতে ৫:১৯ মধ্যে

কালরাত্রি - ১১:৫১ গতে ১:২৯ মধ্যে

যাত্রা - নেই, রাত্রি ৯:৪৫ গতে যাত্রা মধ্য়ম দক্ষিণে নিষেধ, রাত্রি ১২;২৯ গতে পুনঃ যাত্রা নেই, রাত্রি ১;২৯ গতে যাত্রা শুভ দক্ষিণে নিষেধ 

শুভকাজ- দিবা, ১০:৫ মধ্যে গাত্রহরিদ্রা, অব্যূঢ়ান্ন, নামকরণ, দেবতাগঠন, পুণ্যাহ, শান্তিস্বস্ত্যয়ন

(তথ্যসূত্র : বেণীমাধব শীল)

একনজরে আজকের রাশিফল-

মেষ রাশি - আজ কিছুটা ক্লান্তিকর হবে। ক্লান্তির কারণে কিছুটা অসুস্থ বোধ করতে পারেন। কাজের বদলে বিশ্রাম নিতে পারেন আপনি। ব্যবসায়ীরা কর্মচারীদের থেকে সতর্ক থাকুন। অসতর্ক থাকার ফলে ক্ষতি হতে পারে। ছোট ভাই বা ছেলের উপর নজর রাখুন এদিন।

বৃষ রাশি - অফিসে কর্তৃপক্ষ হয়ে থাকলে কোনও ঝামেলা মেটানোর চেষ্টা করবেন। সব তথ্য পেয়েও চুপ না থাকাই ভাল। সততার সঙ্গে পরিশ্রম করলে ব্যবসায় উন্নতির দেখা মিলবে। নিজেকে সফল ব্যবসায়ী হিসেবে গড়ে তুলতে পারবেন। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন।

মিথুন রাশি - চাকরিতে উন্নতির সুযোগ মিলবে আপনার। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে পড়তে পারেন আপনি। ব্যবসায়ীরা পুরনো গ্রাহকদের দিকে নজর দিন, তাহলে ব্যবসা ফের দাঁড়িয়ে যেতে পারে। যে কোনও পদক্ষেপ ভেবেচিন্তে নিন। আগুন থেকে নিরাপদে থাকার চেষ্টা করুন। 

কর্কট রাশি - সহকর্মীরা আপনার থেকে সাহায্যের আশা করে থাকলে সেই ভাবে পাশে দাঁড়ান আপনি। ব্যবসায়ীদের এদিন ভাল কোনও সুযোগ পেতে পারেন, সতর্ক থাকুন, সুযোগের সদ্ব্যবহার করুন। পরিবারের জন্যও ভাল হবে এটি। তরুণরা বন্ধুদের নিয়ে সতর্ক থাকুন। কেউ বিশ্বাসঘাতকতা করতে পারে, সতর্ক থাকুন। আর্থিক পরিস্থিতি নিয়ে চিন্তা থাকতে পারে, তবে সেই সমস্যা দ্রুত কেটে যাবে।  

সিংহ রাশি  - কর্মক্ষেত্রে আপনার বিরোধীরা সক্রিয় থাকবে, তাই একটু সতর্ক থাকবেন। সবদিক ভেবে প্রতিটি পদক্ষেপ করবেন। ব্যবসায় মনের মতো অগ্রগতি না পেলে চিন্তা করবেন না, সময়ের সঙ্গে সঙ্গে সমস্যার সমাধান হয়ে যাবে। কেউ কেউ খেলা, নাচ-গানের মতো কোনও প্রতিযোগিতায় যোগ দিতে পারেন। বিবাহিত জীবনে ভারসাম্য রাখার ক্ষেত্রে নজর দিন।  

কন্যা রাশি- যত দ্রুত সম্ভব আলস্য ত্যাগ করুন। আলস্যের কারণে কেরিয়ারে ক্ষতি হতে পারে। তাই কাজের ক্ষেত্রে সক্রিয় হতে হবে। ব্যবসায়ী নিজেদের পণ্যের গুণমানের দিকে কড়া নজর রাখুন। জীবনসঙ্গীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। নিজেও সর্দি-কাশির মতো সমস্যা থেকে বাঁচার চেষ্টা করুন।

তুলা রাশি - কাজের কারণে কোথাও ঘুরতে যেতে হতে পারে। কাজের পাশাপাশি বিনোদনের সুযোগও থাকবে। ব্যবসায়ীরা তাঁদের কাজের জন্য যদি কারও কাছ থেকে অর্থ ধার করে থাকেন তাহলে এখনই ঋণ পরিশোধ করার জন্য ভাল দিন। চোখ বন্ধ করে কাউকে খুব বেশি বিশ্বাস করবেন না।

বৃশ্চিক রাশি- এদিন অফিসে পরিশ্রম হবে। রাতের দিকে কাজ থাকলে খুব খাটতে হতে পারে। যদিও পরিশ্রম অনুযায়ী সাফল্য নাও মিলতে পারে। অংশীদারি ব্য়বসায়ে সতর্ক হতে পারে। যাঁকে অংশীদার করতে চাইছেন তাঁর ব্য়াপারে ভাল করে খোঁজ নিন। অসহায় কাউকে সাহায্য করতে পারেন। বিবাহিত জীবন ভাল রাখার চেষ্টা করুন। 

ধনু রাশি - কাজ নিয়ে সমস্যার সম্মুখীন হতে পারেন। অনেকক্ষেত্রে নিজের হাতে সমাধান থাকবে না, ঠান্ডা মাথায় বিবেচনা করবেন। ব্যবসায় লাভ ধরে রাখতে পণ্যের মান বাড়াতে হবে। যে কোনও কাজেই মনোযোগ দিতে হবে। সৎ পথে উপার্জনের কোনও বিকল্প নেই। অতিথি সমাগমের কারণে খরচ বাড়তে পারে।   

মকর রাশি - পদোন্নতির সুযোগ খুঁজে থাকলে সেভাবেই কাজ করতে হবে। এমনভাবে কাজ করুন যাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে পড়তে পারেন। নিজের ব্যবসার যাবতীয় সিদ্ধান্ত আপনি নিজেই নিন, নিজে হাতে সব পরিচালনা করুন। অন্য কারও কাছ থেকে খুব বেশি সাহায্যে আশা করবেন না। 

কুম্ভ রাশি - দিনটি ভাল যাবে। চাকরির জায়গায় নতুন প্রযুক্তি সঙ্গে নিজেকে আপডেট করুন। ব্যবসা সংক্রান্ত কোনও বড় চুক্তি করতে চাইলে অভিজ্ঞ কোনও বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা করে নিন। পরিবারে কোনও উত্তেজনার কারণে কটুকথা বলবেন না। স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে।  

মীন রাশি - কর্মক্ষেত্রে আপনার অধীনে যাঁরা কাজ করছেন তাঁদের প্রতি মনোযোগ দিন। তাঁদের সমস্যার কথা শুনুন। পৈতৃক ব্যবসা পরিচালনা করার জন্য পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে নিন। সন্তান ও পরিবারের দিক থেকে সুখ ও শান্তি মিলবে। পরিবারের সদস্যদের সঙ্গে ভাল ভাবে সময় কাটবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mahalaxmi Rajyog 2026: মহালক্ষ্মী রাজযোগ সক্রিয় রাশি, স্বর্ণযুগ শুরু, দেবী লক্ষ্মীর কৃপায় হাতে আসবে ফ্ল্যাট-গাড়ি
মহালক্ষ্মী রাজযোগ সক্রিয় রাশি, স্বর্ণযুগ শুরু, দেবী লক্ষ্মীর কৃপায় হাতে আসবে ফ্ল্যাট-গাড়ি
Daily Astrology: সম্পর্কে বাড়তে পারে তিক্ততা, পরিবারে সমস্যা, চাকরিতেও বড় প্রভাব, এই ৬ রাশিতে কী কী সমস্যা?
সম্পর্কে বাড়তে পারে তিক্ততা, পরিবারে সমস্যা, চাকরিতেও বড় প্রভাব, এই ৬ রাশিতে কী কী সমস্যা?
Daily Astrology: সূর্যগ্রহণে কাল রাশিতে প্রভাব? টাকা হারানোর আশঙ্কা থেকে স্বাস্থ্য সমস্যায় জেরবার হতে পারে কোন জাতকরা?
সূর্যগ্রহণে কাল রাশিতে প্রভাব? টাকা হারানোর আশঙ্কা থেকে স্বাস্থ্য সমস্যায় জেরবার হতে পারে কোন জাতকরা?
Astrology : ১১ আগস্ট থেকে ভাগ্য বদলাচ্ছে ৪ রাশির, অর্থ-চাকরিতে বিরাট সুখবর!
১১ আগস্ট থেকে ভাগ্য বদলাচ্ছে ৪ রাশির, অর্থ-চাকরিতে বিরাট সুখবর!

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget