এক্সপ্লোর

Astro Tips : আজ কখন পড়েছে বারবেলা ? মধ্যাহ্নের পর কি যাত্রা করা ঠিক হবে ?

Panjika Guide : গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।

কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান (Marriage Ceremony) হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে (Hindu Religion)। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।

কিন্তু, এই পাঁজি (Dainik Panjika) লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।

আজ ১৯ ফাল্গুন, ৩ মার্চ -

সূর্যোদয় - সকাল ৬টা ৩ মিনিট

সূর্যাস্ত - সন্ধে ৫টা ৩৭ মিনিট

বারবেলাদি - ১০:২৩ গতে ১:১৬ মধ্যে

কালরাত্রি - ১:২৩ গতে ২:৫৬ মধ্যে

যাত্রা - শুভ পশ্চিমে নিষেধ, দিবা ১:১৬ গতে পূর্বে নিষেধ, রাত্রি ১১:৫০ গতে ঈশানে বায়ুকোণেও নিষেধ, রাত্রি ৩:২৬ গতে যাত্রা নেই

শুভকাজ- দিবা ১:২৩ মধ্যে পুনঃ অপরাহ্ন ৪:৫৯ গতে ধান্যচ্ছেদন, দিবা ১০:২৩ মধ্যে গাত্রহরিদ্রা, পুণ্যাহ, শান্তিস্বস্ত্যয়ন

(তথ্যসূত্র : বেণীমাধব শীল)

একনজরে আজকের রাশিফল-

মেষ রাশি : রবিবার দিনটি ভাল যাবে। ব্যক্তিত্বের বিকাশে অনেক বেশি মনোযোগ দিতে হবে। কর্মক্ষেত্রে এটা আপনাকে সাহায্য করবে। ব্যবসায়ীরা অ্যাকাউন্টগুলি আর ফেলে রাখবেন না, আপডেট করবেন।যদি আপনার বন্ধুদের মধ্যে বিরোধ চলে, তবে তা কমানোর চেষ্টা করুন। দুর্ঘটনা সম্পর্কে সতর্ক থাকুন।পিচ্ছিল জায়গায় একটু সতর্ক থাকুন, না হলে পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।  বাইরে যাওয়ার সময় একটু সতর্ক থাকলেই ভাল হয়। 

বৃষ রাশি : রবিবার ভাল যাবে।  আপনার কর্মক্ষেত্রে এগিয়ে যাওয়া উচিত। এবং দায়িত্ব গ্রহণ করা উচিত। কাজের প্রতি নিষ্ঠাই  আপনার প্রতি সম্মান বাড়িয়ে তুলতে পারে। আপনার  আপনার কাজে খুব খুশি হবেন। যারা ব্যবসা করছেন ,তারা  বড় প্রজেক্টে কাজ করতে চাইলে, কাজ শুরুর আগে পরিকল্পনা করে এগোন। না হলে  ক্ষতির আশঙ্কা। আপনার জীবনসঙ্গী কর্মক্ষেত্রে ব্যস্ত থাকবেন। প্রয়োজনে তাঁকে সাহায্য করুন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খেতে হবে,নতুবা স্বাস্থ্য আরও খারাপ হতে পারে। 

মিথুন রাশি : মিথুন রাশিদের জন্যও আজ ভাল যাবে। কর্মক্ষেত্রেও ভবিষ্যত উজ্জ্বল হবে।  ব্যবসায়ীদের কাউকে অন্ধভাবে বিশ্বাস করা উচিত হবে না। নতুবা ক্ষতির চেষ্টা করতে পারে।   বাড়ির প্রয়োজন ও পরিবারের প্রয়োজনের সময় দিন। তারা জিজ্ঞাসা করার আগে চাহিদা পূরণের চেষ্টা করুন। মিষ্টি খেতে পছন্দ করলে তা নিয়ন্ত্রণ করা উচিত। যদি ডায়াবেটিস থাকে, তাহলে নৈব নৈব চ।

সিংহ রাশি:  অফিসে ওভারটাইম কাজ করলে তার মূল্য পাবেন।  যদিও আপনাকে ওভারটাইম করার জন্য প্রস্তুত থাকতে হবে,এনিয়ে কোনও দ্বিধা দেখাবেন না।  রবিবার ব্যবসায়ীদের সতর্ক থাকতে হতে পারে। শুকনো খাবার খাওয়া থেকে বিরত থাকুন। না হলে কোষ্ঠকাঠিন্যের সমস্যায় পড়তে পারেন। কোষ্ঠকাঠিন্যের কারণে আলসারের আশঙ্কাও তৈরি হতে পারে। 

কর্কট রাশি: নিজেকে নতুন প্রযুক্তির সঙ্গে আপডেট করার চেষ্টা করুন। কৃষিকাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের খুব পরিশ্রম করতে হতে পারে। তবেই তারা  সফলতা পাবেন। যারা নতুন করে ক্যারিয়ার শুরু করছেন তারা সমস্যায় পড়তে পারেন। বড় কারও থেকে এ বিষয়ে পরামর্শ নিলে ভাল হবে। রবিবার কেনাকাটার জন্য ভাল দিন হবে। তবে পকেট অনুযায়ী অর্থ ব্যয় করুন।  আজ আপনি দুর্বল, খিটখিটে এবং ক্লান্ত অনুভব করবেন। সেক্ষেত্রে খাদ্যাভাসের বদল আনার চেষ্টা করলে ভাল হয়।

কন্যা রাশি: রবিবার ভাল যাবে। চাকরিতে বদলি হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেক দূরে পাঠানোর সম্ভাবনা রয়েছে। তবে আপনি উচ্চবেতন পাবেন। ব্যবসায়ীদের  বাধার সম্মুখীন হতে পারে।এমন পরিস্থিতিতে মানসিক চাপে বাড়তে দেবেন না। ধৈর্য ধরুন এবং  কঠোর পরিশ্রম করুন। ধীরে ধীরে সমস্যা দূর হবে। রাগ নিয়ন্ত্রণে আনুন, নইলে ক্ষতির আশঙ্কা। দাঁতের যত্ন নিন।

তুলা রাশি : কর্মক্ষেত্রে সতর্ক থাকবেন। অন্যায় প্রচার থেকে এড়িয়ে চলা উচিত। না হলে চাকরিতে প্রভাব পড়বে। মানসিক চাপও তাতে বাড়বে।  হার্ডওয়্যার ব্যবসায়ীদের গ্রাহকদের সাথে ঝামেলার আশঙ্কা, বুঝে কথা বলুন।  পরিবেশ শান্ত রাখার চেষ্টা করা উচিত।  বাড়ির পরিবেশ অশান্ত হতে পারে, সন্তানদের সাথে যতটা সম্ভব সময় কাটানোর চেষ্টা করুন। 

বৃশ্চিক রাশি : কর্মক্ষেত্রে আপনার উন্নতির সম্ভাবনা রয়েছে।  বেতনও বাড়তে পারে। ব্যবসায়ীদের জন্য দিনটি কিছুটা মিশ্র হবে। প্রেমের সম্পর্কে  সময় কাটানোর চেষ্টা করুন। জীবনসঙ্গীর সঙ্গে বিবাদের আশঙ্কা রয়েছে।   যে কোনও নেশা থেকে সরে আসলে ভাল হয়। শরীর খারাপ হতে পারে। ত্বকের অ্যালার্জিতে ভুগতে পারেন। 

ধনু রাশি: আজ কর্মক্ষেত্রে  আপডেট থাকুন।  আপনার বেতন বাড়তে পারে। আর্থিক অবস্থারও উন্নতি হতে পারে। যারা ব্যবসা করছেন, হিসাব-নিকাশে নজর দিন। নইলে আইনি প্রক্রিয়ায় জড়িয়ে পড়তে পারেন। সম্পর্ক টিকিয়ে রাখার জন্য তাড়াহুড়ো করা উচিত নয়। 

মকর রাশি: অফিসের বসের সঙ্গে সম্পর্ক ঠিক রাখুন। নাহলে তিনি রেগে গেলে চাকরিতে প্রভাব পড়তে পারে।  ব্যবসায়ীদের  নতুন জায়গায় ব্যবসা শুরু করা। বড় সমস্যায় পড়লে পরিবারের   পরামর্শ নিন। তাতেই ভাল হবে। ওষুধ নিয়মিত খাবেন, স্বাস্থ্যের উন্নতি হতে পারে।

কুম্ভ রাশি: যা শিখেছেন, অফিসে সহকর্মীদের সাথে শেয়ার করুন। তাতে শুভ হবে। অফিসে আপনার প্রশংসাও হতে পারে।ব্যবসায়ীদের কাজের পরিকল্পনা নিয়ে ভাবতে হতে পারে। অংশীদারিত্ব ব্যবসায় এটা খুবই প্রয়োজন।পরিবারের সাথে বেড়াতে যেতে পারেন আজ। ভোরবেলা যোগব্যায়াম করলে ভাল হবে।

মীন রাশি: কর্মজীবনে বেতনের চেয়ে কাজকে বেশি গুরুত্ব দিলে পদোন্নতি হতে পারে। ব্যবসায়ীদের বড় অর্থ বিনিয়োগে তাড়াহুড়ো করা উচিত নয়। পরিকল্পনা নিয়ে কাজ শুরু করুন।আজ বিভ্রান্তিকর কিছু দেখলে ,তা থেকে দূরে থাকলে ভাল হয়। না হলে অসুবিধায় পড়তে পারেন।   আজ ইচ্ছাপূরণ না হলে মন খারাপ করবেন না। ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। ছোটখাটো রোগ হলেও গুরুত্ব দিন, নইলে পরে আরও বড় ক্ষতি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kalker Rashifal : সম্পর্কে নতুন মোড় এই রাশিতে, একাধিক উৎস থেকে ঢুকবে টাকা
সম্পর্কে নতুন মোড় এই রাশিতে, একাধিক উৎস থেকে ঢুকবে টাকা
Kalker Rashifal : আর কয়েক ঘণ্টা, তারপরেই ২ রাশিতে বিপুল অর্থ; সুখবর এদের ভাগ্যমুখী...
আর কয়েক ঘণ্টা, তারপরেই ২ রাশিতে বিপুল অর্থ; সুখবর এদের ভাগ্যমুখী...
Surya Grahan: আর কয়েকদিন পরই সূর্যগ্রহণ, ৩ রাশিতে বড় প্রভাব, চাকরির সমস্যা, মানসিক চাপ, টাকার দুশ্চিন্তা—আসছে চ্যালেঞ্জ?
আর কয়েকদিন পরই সূর্যগ্রহণ, ৩ রাশিতে বড় প্রভাব, চাকরির সমস্যা, মানসিক চাপ, টাকার দুশ্চিন্তা—আসছে চ্যালেঞ্জ?
Shani Sade Sati: ২০২৭ সালে শনির সাড়ে সাতি 'এই' একটি রাশিতেই হবে, কঠিন সময়ের সতর্কতা জারি
২০২৭ সালে শনির সাড়ে সাতি 'এই' একটি রাশিতেই হবে, কঠিন সময়ের সতর্কতা জারি

ভিডিও

Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?
CM Suvendu Adhikari on Awas Yojna | কেন্দ্র সরকারের সঙ্গে TMC-এর যুদ্ধের আমজনতা বঞ্চিত হয়েছিল : মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Awas Yojna | ৩০ হাজার কোটি টাকা পেয়েছিল আগের সরকার, খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget