এক্সপ্লোর

Vastu Tips: মানিব্যাগ বা লকারে টাকা রাখেন ? বাস্তুশাস্ত্র মতে এই সব নিয়ম মানেন তো ? নইলে দেউলিয়া হতে পারেন

Vastu Tips for Locker and Purse: মানিব্যাগ বা লকারে টাকা রাখেন? কিন্তু পার্সে বা লকারে টাকা রাখার ক্ষেত্রেও কিছু বাস্তুশাস্ত্র মেনে চলতে হয়, নইলে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন।

আমরা যত টাকাই উপার্জন করি না কেন, তার কিছু টাকা ভবিষ্যতের জন্য সঞ্চয় করার চেষ্টা করি। ব্যাঙ্কে যেমন টাকা রাখা হয়, তেমনি কিছু টাকা নিজের কাছে রাখতে আমরা পার্স ব্যবহার করি। আবার টাকা সহ কিছু সম্পদ সঞ্চয়ে আমরা লকারও ব্যবহার করি। কিন্তু পার্সে বা লকারে টাকা রাখার ক্ষেত্রেও কিছু বাস্তুশাস্ত্র মেনে চলতে হয়, নইলে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। এখন প্রশ্ন কোন কোন নিয়ম তবে মানতে হবে? 

আমরা প্রত্যেকেই আমাদের কষ্টার্জিত অর্থ নিরাপদে রাখার জন্য নিজের পছন্দ মত পার্স ব্যবহার করে থাকি। দৈনিক ব্যবহার বা কিছু টাকা সঞ্চয়ের জন্য আমরা ব্যবহার করি। কিন্তু এক্ষেত্রেও মানতে হবে কিছু জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্র-এর নিয়ম। লকার ব্যবহারের ক্ষেত্রেও এই একই নিয়ম মানতে হবে। অন্যথায়, জেনে বা না জেনে করা ছোট ছোট ভুল বড় ধরনের আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। 

জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্র অনুসারে, অর্থ বা সম্পদ সঞ্চয়ের ক্ষেত্রে যদি কোনও অনুপযুক্ত জায়গা আমরা বেছে নি, তবে নেতিবাচক শক্তি বড় প্রভাব ফেলে। যা ধীরে ধীরে আপনার আর্থিক অবস্থাকে উন্নতি করার পরিবর্তে অবনতি ঘটায়। আপনি যদি ক্রমাগত আর্থিক সঙ্কটের কারণে সমস্যায় পড়ছেন, তবে অবিলম্বে এই ভুলগুলো সংশোধন করে নিতে পারেন। 

পার্সে টাকা রাখার ক্ষেত্রে কী কী মানতে হবে ?
১. অনেকে পুরোনো বা অপ্রয়োজনীয় নোট রাখা যাবে না। কারণ, এগুলো রেখে আমরা ভুলে যাই এবং পার্সটা অগোছালো হয়ে থাকে। এটি অর্থের প্রবাহকেও বাধাগ্রস্ত করে। বাস্তুশাস্ত্র মতে, পার্স সর্বদা পরিষ্কার এবং গোছানো রাখা উচিত।
২. ছেঁড়া নোট বা অপ্রয়োজনীয় কাগজ পার্সে রাখবেন না। নেতিবাচক শক্তি ভর করে, যার কারণে টাকা বেশিদিন সঞ্চিত থাকে না। 
৩. নোংরা ও ছেঁড়া পার্স ব্যবহার করবেন না। জ্যোতিষশাস্ত্র মতে, দেবী লক্ষ্মী একটি পরিষ্কার ও পরিপাটি জায়গায় বাস করেন।
৪. মানিব্যাগে খুচরো টাকা ও নোট একসাথে রাখলে আর্থিক ভারসাম্যহীনতা তৈরি হয়। খুচরোর জন্য একটি আলাদা জায়গা রাখার চেষ্টা করুন এবং নোটগুলো সঠিকভাবে গুছিয়ে রাখুন।
৫. পার্সে দেব-দেবীর ছবি রাখবেন না। 

লকার ব্যবহারের নিয়ম কী ?
১. লকারে অপ্রয়োজনীয় জিনিস রাখবেন না। লকার শুধুমাত্র মূল্যবান জিনিসপত্র ও টাকা রাখার জন্য ব্যবহার করা উচিত। কিন্তু অনেকেই পুরোনো গয়না, অপ্রয়োজনীয় কাগজপত্র এবং অন্য জিনিস দিয়ে ভর্তি করে রাখেন। এতে অশুভ শক্তি বিরাজ করে, ফলে সম্পদ বাড়ার পরিবর্তে কমে যায়।
২. লকারটি সর্বদা পরিষ্কার, পরিপাটি এবং গোছানো রাখা উচিত, যাতে এর ভেতরে সঞ্চিত সম্পদ সুরক্ষিত থাকে এবং বৃদ্ধি পায়। 
৩. বাস্তুশাস্ত্র মতে, লকার সর্বদা উত্তর বা পূর্ব দিকে মুখ করে রাখা শুভ বলে মনে করা হয়। লকার ভুল দিকে রাখা থাকলে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে। 

ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More

সেরা শিরোনাম

Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Kalker Rashifal : কাল প্রতারিত হতে পারেন এই রাশি, কঠিন পরিস্থিতিতে ধৈর্য বজায় রাখতে হবে
কাল প্রতারিত হতে পারেন এই রাশি, কঠিন পরিস্থিতিতে ধৈর্য বজায় রাখতে হবে
Ajker Rashifal : এই ৩ রাশির আজ লক্ষ্মীলাভের যোগ, অতীতের কথা ভেবে মুখে ফুটবে হাসি
এই ৩ রাশির আজ লক্ষ্মীলাভের যোগ, অতীতের কথা ভেবে মুখে ফুটবে হাসি
November Astrology : টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে

ভিডিও

BJP - Tolabaji News |
BJP - Tolabaji News |
BJP - Tolabaji News |
Sabina Yasmin | মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে তলব করল NIA
Intern Doctors Showcause | ডিউটি না করে কেন সাংবাদিকদের মুখোমুখি? ৩ দিনের মধ্যে জবাব তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget