এক্সপ্লোর

Daily Horoscope: না হওয়া কাজ মিটবে? নাকি আরও জটিল হবে পরিস্থিতি? পড়ুন আজকের রাশিফল

Daily Astrology: কেমন কাটবে আপনার আজকের দিনটি? জেনে নিন বুধবারের রাশিফল 

মেষ: দিনের শুরুটা ভাল হবে। কারণ, কাজের জায়গায় ইতিবাচক অগ্রগতির সম্ভাবনা রয়েছে। নতুন প্রকল্পের কাজ আপনার নাম শর্টলিস্টেড হতে পারে। সম্পত্তি ক্রয় বা বিক্রয় করতে পারেন। কোনও নতুন কাজ শুরুর আগে মায়ের আশীর্বাদ নিন। সন্তান পড়াশোনায় উন্নতি করবে। 

বৃষ : ঝুলে থাকা আইনি বিতর্ক মিটে যেতে পারে।  অতীতে ভাল পারফরম্যান্সের জন্য চলতি সপ্তাহে সিনিয়রদের থেকে প্রশংসা পাবেন। যাঁরা সিঙ্গল আছেন, তাঁদের এমন কারও সঙ্গে দেখা হতে পারে যার সঙ্গে সম্পর্ক বজায় থাকবে। ব্যক্তিগত ক্ষেত্রে, বন্ধুদের সঙ্গে যোগাযোগের সম্ভাবনা রয়েছে। স্ত্রী আর্থিকভাবে লাভবান হতে পারেন। 

মিথুন : কোমরের সমস্যায় ভুগতে পারেন। যার জেরে আর্থিক সমস্যা দেখা দেবে। কথাবার্তায় একটু কঠোর হয়ে পড়বেন আজ। যার জেরে পারিবারিক পরিবেশ নষ্ট হবে। আপনার ভাই-বোনেরা নিজের নিজের জগতে ভাল ফল করবেন। তাঁদের সঙ্গে আপনার সম্পর্ক আন্তরিক থাকবে। প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ হতে পারে। নতুন এই সম্পর্কের জেরে পেশাগত ক্ষেত্রে উপকৃত হতে পারেন। 

কর্কট : স্বাস্থ্যের দিকে নজর দিন। চেস্টের সমস্যায় ভুগতে পারেন। আপনাকে বড় দায়িত্ব এবং পদ দেওয়া হতে পারে। মেন্টরের কাছ থেকে নৈতিক ও আর্থিক সাহায্য পেতে পারেন। নিজের কাজ নিয়ে সন্তুষ্ট থাকবেন। পারিবারিক জীবনে শান্তি থাকবে। কাজের জন্য ছোটখাট ভ্রমণের সম্ভাবনা রয়েছে। যাঁরা আগে থেকে স্বাস্থ্য সমস্যায় ভুগছেন, তাঁরা সেরে উঠতে পারেন।

সিংহ : এদিন অপ্রত্যাশিত খরচ হতে পারে। যার জেরে চিন্তিত হয়ে পড়বেন। আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মাথায়। সপ্তাহের মাঝামাঝিতে স্বস্তি ফিরবে । আশাবাদী থাকবেন । বিনিয়োগ পরিকল্পনার পক্ষে ভাল সময় । নতুন ইলেক্ট্রিক্যাল ডিভাইস কিনতে পারেন। বিবাহিত জীবন সুখের থাকবে। 

কন্যা :  ঠান্ডা লাগতে পারে, তাই শরীর দুর্বল লাগবে । অপ্রয়োজনীয় জার্নি এড়িয়ে যান । অন্যথা শরীর ক্লান্ত হয়ে পড়বে । স্বামী-স্ত্রী ভুল বোঝাবুঝি ঠেকাতে উদ্যোগ নিন । দীর্ঘদিন ধরে ঝুলে থাকা অধিকাংশ কাজই এসপ্তাহে শেষ করে ফেলতে পারবেন। বিভিন্ন দিক থেকে আয় বাড়বে। কঠিন সময়ে পাশে দাঁড়ানোয় বন্ধু এবং পরিবারের প্রতি কৃতজ্ঞ থাকবেন । তাঁদের খুশি রাখার জন্য বাড়তি উদ্যোগ নিন । 

তুলা : ছোটখাট গেট টুগেদার শুভাকাঙ্খীদের সঙ্গে আপনার সম্পর্ক মজবুত করবে । ব্যবসায়ীরা লাভের মুখ দেখতে পারেন । ক্রীড়া ব্যক্তিত্বদের পক্ষে এই দিনটা ভাল । তাঁরা জয়ী হতে পারেন । চিকিৎসা ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যাঁরা প্রস্তুতি নিচ্ছেন তাঁরা সফল হতে পারেন । স্ত্রীর সঙ্গে আন্তরিক সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন । অবিবাহিতদের মধ্যেও ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে । 

বৃশ্চিক : আজ কাজের জায়গায় সুখ্যাতি থাকবে । পড়ে থাকা কাজ শেষ করে ফেলবেন ।  অপ্রত্যাশিতভাবে প্রোমোশন পেতে পারেন । যা আপনার বাগদত্তাকে খুশী করে তুলবে । পারিবারিক দ্বন্দ্ব এড়াতে সদস্যদের কথা শুনুন । আপনার স্ত্রীর শারীরিক সমস্যা দেখা দিতে পারে । যদিও আপনার সন্তানদের স্বাস্থ্যের উন্নতি হবে । নাক-কান-গলার সংক্রমণে ভুগতে পারেন ।

ধনু : যুক্তিবাদী হন । দিনের মাঝামাঝিতে স্বস্তি পাবেন  এবং আত্মবিশ্বাসী হয়ে উঠবেন । যেসব ছাত্র উচ্চশিক্ষা করছেন, তাঁরা অনুকূল ফল পাবেন। আগে করা কোনও কাজের ফল সপ্তাহের শেষভাগে পাবেন। সিনিয়রদের থেকে সাহায্য পাবেন। ব্যক্তিগত ক্ষেত্রে, ভালবাসার মানুষের প্রতি আপনার  উষ্ণ এবং যত্নশীল ব্যবহার, সম্পর্ক মজবুত করবে।

মকর :আজ নতুন প্রকল্প এবং পার্টনারশিপে নজর দিন। ব্যবসায়ীদের জটিল সিদ্ধান্ত নিতে হতে পারে। যা ভবিষ্যতে লাভের মুখ দেখাতে পারে। স্বামী-স্ত্রীর সম্পর্ক ভাল থাকবে এবং পারস্পরিক সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি পারিবারিক পরিবেশ আন্তরিক রাখবে। যদিও পারিবারিক কিছু বিবাদ নিয়ে অবাঞ্চিত উদ্বেগ থাকবে। 

কুম্ভ : পেশাগত ক্ষেত্রে, সুযোগ বাড়বে। হঠাৎ করে লাভবান হতে পারেন। শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্কের উন্নতি হতে পারে। লিভার ও তলপেটের সমস্যায় ভুগতে পারেন।  নিজের কাজের ক্ষেত্রে প্রতিযোগিতামূলক মানসিকতা রাখুন, না হলে পিছিয়ে পড়বেন। দিনের শেষ দিকে হঠাৎ করে আর্থিকভাবে লাভবান হতে পারেন। যা আপনাকে ঋণ শোধ করতে সাহায্য করবে। খরচে রাশ টানার চেষ্টা করুন। 

মীন : রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকতে পারে।অন্যথা, পরে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে। মাঝামাঝিতে টার্গটে পূরণ করতে আপনাকে অতিরিক্ত কঠোর পরিশ্রম করতে হবে। যদিও সপ্তাহের পরের দিকে, বৃদ্ধি ও স্থিতিশীলতার মুখ দেখবেন। আরও বেশি আত্মবিশ্বাসী বোধ করবেন। যা পেশাগত ক্ষেত্রে আপনাকে আরও সাহসী সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। আপনার স্ত্রী সহযোগিতা করবেন। 

সেরা শিরোনাম

Kalker Rashifal : কাল গোপন প্রতিপক্ষ সমস্যায় ফেলতে পারে এই রাশিকে, আর্থিক ক্ষেত্রে সুবিধাজনক থাকবে না ভাগ্য
কাল গোপন প্রতিপক্ষ সমস্যায় ফেলতে পারে এই রাশিকে, আর্থিক ক্ষেত্রে সুবিধাজনক থাকবে না ভাগ্য
Kalker Rashiphal : কাল কেরিয়ারে বড় প্রাপ্তি-যোগ এই রাশির, অর্থ-ব্যবস্থা ঘুরে যেতে পারে
কাল কেরিয়ারে বড় প্রাপ্তি-যোগ এই রাশির, অর্থ-ব্যবস্থা ঘুরে যেতে পারে
Surya Ketu Yuti: আগামী ৩০ দিন ৫টি রাশির জন্য অত্যন্ত কঠিন! সূর্য-কেতুর অশুভ সংযোগ, অর্থের ব্যাপারে সতর্কতা, কর্মক্ষেত্রে মতবিরোধ
আগামী ৩০ দিন ৫টি রাশির জন্য অত্যন্ত কঠিন! সূর্য-কেতুর অশুভ সংযোগ, অর্থের ব্যাপারে সতর্কতা, কর্মক্ষেত্রে মতবিরোধ
Kalker Rashiphal : রাত পোহালেই মারাত্মক আর্থিক চাপ এই রাশিতে, কেরিয়ার নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে
রাত পোহালেই মারাত্মক আর্থিক চাপ এই রাশিতে, কেরিয়ার নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget