এক্সপ্লোর

Daily Astrology: পদোন্নতির সম্ভাবনা কাদের ? শেয়ার মার্কেটে বিনিয়োগে লাভ কাদের ? দেখুন রাশিফলে...

Sunday Horoscope: ভাল না মন্দ ? দুর্ভাগ্য না সৌভাগ্য ? রবিবার কী আছে আপনার কপালে ?

মেষ রাশি (Aries Horoscope)- দিনটি ভাল কাটবে। আপনার ব্যবসাকে আরও উঁচুতে নিয়ে যাওয়ার জন্য স্কিমের মাধ্যমে গ্রাহকদের আকৃষ্ট করতে হবে। আকৃষ্ট হয়ে গ্রাহকরা আপনার দিকে এগিয়ে আসতে পারেন। তরুণদের নেতিবাচক শক্তি থেকে দূরে থাকতে হবে। মনে ইতিবাচক চিন্তা আনুন। স্বাস্থ্য ভাল থাকবে। তবে, আপনি চুল পড়ার সমস্যায় পড়তে পারেন। তার জন্য আপনার চিকিৎসা করানো উচিত। অন্যথা, এই সমস্যাটি গুরুতর আকার নিতে পারে। স্ত্রীর সঙ্গে সমন্বয় বজায় রাখা উচিত এবং আপনি আপনার সন্তানদের নিয়ে সন্তুষ্ট থাকবেন।

বৃষ রাশি (Taurus Horoscope)- অফিসে আপনার চিন্তাভাবনা ইতিবাচক রাখুন। কারণ, নেতিবাচক চিন্তার ফলও নেতিবাচক হবে। অফিসে কারও সঙ্গে আপনার ঝগড়া হতে পারে। ঊর্ধ্বতনদের মতে অফিসে কাজ করার চেষ্টা করুন। সেই অনুযায়ী কাজ করলে আপনার কাজও প্রশংসিত হবে। ব্যবসায়ীরা তাঁদের পরিবারের যে কোনও সদস্যের সাহায্য নিতে পারেন। অতিরিক্ত রাগের কারণে বিবাহিত জীবনে উত্তেজনার পরিস্থিতি তৈরি হতে পারে। বাড়ির পরিবেশ ভাল রাখতে আপনাকে আপনার রাগ কমাতে হবে। রাগ নিয়ন্ত্রণ করলে আপনার পরিবারের পরিবেশ ভাল হয়ে উঠতে পারে। হাড়ে কোনও ধরনের ব্যথা থাকলে ক্যালসিয়ামে ভরপুর পুষ্টিকর খাবার খাওয়া উচিত। তবেই আপনি সুস্থ থাকতে পারেন।

মিথুন রাশি (Gemini Horoscope)- দিনটি ভাল কাটবে। আপনি যদি আপনার পুরানো চাকরিতে বিরক্ত বোধ করেন বা অন্য চাকরি চান, তাহলে নতুন অফার পেতে পারেন। সেখানে আপনি আগের থেকে বেশি বেতন পাবেন। ব্যবসাকে প্রসারিত করার জন্য বিজ্ঞাপনে কিছু টাকা খরচ করতে পারেন কারণ এই সময়ে ব্যবসার জন্য বিজ্ঞাপন খুবই গুরুত্বপূর্ণ। তরুণদের কর্মকাণ্ডে তাদের কোনও বন্ধু বা আত্মীয়ের মন খারাপ হয়ে যেতে পারে। সেজন্য আপনি যদি সময়মতো আপনার ত্রুটিগুলি কাটিয়ে ওঠার চেষ্টা করেন তবে তা আপনার ভবিষ্যতের জন্য ভাল হবে। পরিবারে কোনও ধরনের বিবাদ থাকলে রেগে গিয়ে কাউকে খারাপ কথা বলবেন না। পেট সংক্রান্ত সমস্যা আপনাকে বিরক্ত করতে পারে।

কর্কট রাশি (Cancer Horoscope)- অফিসে আপনাকে সত্যের পথে থাকতে হবে। তাতে আপনার কাছের লোকেরা বিরোধী পক্ষের পক্ষে দাঁড়ালেও কর্মকর্তারা আপনার আচরণে খুব খুশি হবেন। ব্যবসায়ীদের কাজের মানের দিকে আরও বেশি মনোযোগ দেওয়া উচিত এবং আপনি আপনার কাজ কতটা ভালভাবে সম্পন্ন করতে পারবেন তা নিয়েও ভাবতে হবে, যাতে গ্রাহকরা আপনার প্রতি আকৃষ্ট হতে পারেন। তরুণরা জীবনে সফল হতে কঠোর পরিশ্রম করতে থাকুন। শীঘ্রই পদোন্নতি পেতে পারেন। পরিবারের সঙ্গে যতটা সম্ভব সময় কাটানোর চেষ্টা করা উচিত। তাতে মানসিকভাবে হালকা বোধ করবেন। খাওয়া-দাওয়ার রুটিন যদি খারাপ হয়ে থাকে তবে তার উন্নতি করার চেষ্টা করা উচিত। তবেই আপনি সুস্থ থাকতে পারবেন, অন্যথা আপনার পেট খারাপ হতে পারে। বাড়িতে নতুন অতিথির সুসংবাদ পেতে পারেন। 

সিংহ রাশি (Leo Horoscope)- কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ঊর্ধ্বতনের সঙ্গে আলোচনা করতে পারেন, যা আপনাকে চমৎকার দিকনির্দেশনা দেবে। শেয়ার মার্কেটে টাকা বিনিয়োগ করতে পারেন। লাভ দেবে। তরুণদের উচিত তাদের নতুন বন্ধুদের পাশাপাশি পুরনো বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করা। বাড়ির বড়রা প্রতিটি ক্ষেত্রে আপনাকে গাইড করবে। তাদের কাছ থেকে অনেক ভালবাসা পেতে পারেন। স্বাস্থ্য সম্পর্কে আপনার মনের মধ্যে কিছু অজানা ভয় আপনাকে বিরক্ত করতে পারে। স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়া উচিত। সতর্ক থাকুন, আপনার যদি সামান্যতম সমস্যাও থাকে তবে ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন। নিজের বাড়িতে ব্যায়াম এবং যোগব্যায়াম করতে পারেন।

কন্যা রাশি (Virgo Horoscope)-  টেলিকমিউনিকেশনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অনেক সমস্যায় পড়তে হতে পারে। তবে ধৈর্য্য ধরে রাখলে শীঘ্রই সব ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য ঝামেলার দিন হতে পারে। ব্যবসায় দিনটি তিক্ত অভিজ্ঞতা দিয়ে শুরু হতে পারে, যা নিয়ে আপনি খুব বেশি চিন্তিত নন। আপনি যদি আপনার কাজ সততার সঙ্গে চালিয়ে যান তবে আপনি অবশ্যই সাফল্য পাবেন। ভাই-বোনদের সঙ্গে কোনও বিবাদে জড়াবেন না। অপ্রয়োজনীয় জিনিসগুলিকে বাড়ি থেকে এবং আপনার সন্তানদের থেকে দূরে রাখুন, শিশুদের মন বিভ্রান্ত হতে সময় লাগবে না। রাস্তায় মোবাইল ফোন ব্যবহার করবেন না, অন্যথা দুর্ঘটনা ঘটতে পারে। যার কারণে আপনি খুব চিন্তিত হতে পারেন।

তুলা রাশি (Libra Horoscope)- ভাল দিন । যাঁরা সদ্য নতুন চাকরিতে যোগ দিয়েছেন তাঁদের অফিসের নিয়মকানুন ভাল করে বুঝতে হবে। যে কোনও কাজ নিয়মানুযায়ী করতে হবে। ব্যবসার জন্য স্বাভাবিক দিন হবে, তবে আপনার ব্যবসাকে এগিয়ে নিতে আপনাকে অলসতা ত্যাগ করতে হবে। ছাত্ররা কোনও কোর্স করতে চাইলে করতে পারবেন। সহযোগিতার মনোভাব গ্রহণ করুন এবং পরিবারে একে অপরকে সমর্থন করুন। পরিবারে শান্তির পরিবেশ থাকবে। মন শান্ত রাখতে, ভজন শুনতে পারেন বা বেড়াতে যেতে পারেন। মন শান্ত রাখতে, নেতিবাচক জিনিস থেকে নিজেকে দূরে রাখুন।

বৃশ্চিক রাশি (Scorpio Horoscope)- আপনি যদি কোনও কোম্পানির মালিক হন তাহলে সকল কর্মচারীর সঙ্গে সমান আচরণ করা উচিত যাতে আপনার কর্মীরা আপনার উপর রাগ না করেন। মন্দার কারণে ব্যবসায়ীদের মন কিছুটা উদ্বিগ্ন হতে পারে। তবে আপনি যদি আপনার ব্যবসায় কঠোর পরিশ্রম করেন তাহলে ধীরে ধীরে আপনার ব্যবসার অবশ্যই গতি বাড়বে। পরিবারের সঙ্গে মাঙ্গলিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন, যেখানে আত্মীয়দের সঙ্গে দেখা হবে। যে কোনও যাত্রা এড়িয়ে চলুন। অন্যথা, দুর্ঘটনা ঘটতে পারে। আগে থেকেই সচেতন থাকুন, সম্ভব হলে যাত্রা পিছিয়ে দিন। চড়াই রাস্তায় হাঁটা এড়িয়ে চলুন, অন্যথা আহত হতে পারেন।

ধনু রাশি (Sagittarius Horoscope)- ভাল দিন হবে। আপনি যদি সফ্টওয়্যার কোম্পানিতে কাজ করেন, তাহলে নতুন প্রকল্পে কাজ করার সুযোগ পেতে পারেন। এর জন্য আপনি খুব উত্তেজিত হবেন। তবে শত্রুদের থেকে একটু সতর্ক থাকা উচিত। ব্যবসায়ীদের জন্য সামান্য উদ্বেগের দিন হবে। মন অস্থির থাকবে। গাড়ি চালানোর সময় একটু সাবধানতা অবলম্বন করুন। মায়ের বিশেষ যত্ন নিন। যদি আপনার মা বাড়িতে একা থাকেন, তবে তাঁকে ভজন ইত্যাদি শুনতে উত্সাহিত করুন এবং তাঁকে তাঁর আগ্রহ অনুসারে কাজ করতে উত্সাহিত করুন। পেটের সমস্যায় অস্থির হতে পারেন।

মকর রাশি (Capricorn Horoscope)- অফিসের কাজ থেকে মানসিকভাবে মুক্ত থাকবেন। সমস্ত কাজ সময়মতো শেষ করবেন, তবেই আপনি আরাম করতে পারবেন। ব্যবসা এবং আর্থিক সংকটের বর্তমান পরিস্থিতির কারণে আপনি চিন্তিত থাকবেন। ব্যবসা এগিয়ে নিয়ে যেতে কঠোর পরিশ্রম করতে থাকুন, আপনি অবশ্যই সাফল্য পাবেন। বিয়ের প্রস্তাব আসতে পারে তরুণদের। আপনি খুব চিন্তাভাবনা করে এবং দেখার পরেই সম্পর্কের জন্য হ্যাঁ বলুন। বাড়ির নিয়ম মাথায় রেখে কাজ করুন। স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন। পেট সংক্রান্ত সমস্যা আপনাকে বিরক্ত করতে পারে, তাই খাদ্যের বিশেষ যত্ন নিন। হালকা ও স্বাস্থ্যকর খাবার খান, নিয়মিত হালকা ব্যায়ামও করুন।

কুম্ভ রাশি (Aquarius Horoscope)- ভাল দিন হবে। অফিসে অফিসারদের সঙ্গে ভাল যোগাযোগ বজায় রাখতে হবে এবং তাদের নির্দেশ অনুযায়ী যে কোনও কাজ করতে হবে। ব্যবসায়ীদের জন্য চ্যালেঞ্জে পূর্ণ। লাভ অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে হতে পারে। তরুণদের কঠোর পরিশ্রম শুরু করতে হবে, তবেই আপনি সাফল্য অর্জন করতে পারবেন। পরিবারের সদস্যদের সঙ্গে যতটা সম্ভব সময় কাটানোর চেষ্টা করুন। আপনার মিষ্টি কথাবার্তার কারণে পরিবারের চোখের মণি হয়ে থাকবেন। অগ্নি সংক্রান্ত কাজ করার সময় কিছুটা দূরত্ব বজায় রাখুন, তা না হলে দুর্ঘটনা ঘটতে পারে।

মীন রাশি (Pisces Horoscope)- প্রযুক্তির সাহায্যে চাকরিতে ভাল ফল দেওয়ার চেষ্টা করা উচিত। খুচরো ব্যবসায়ীদের আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আপনার ব্যবসায় আরও উন্নতি করতে পারেন, আপনার ব্যবসাও ভাল হবে। তরুণ-তরুণীদের উচিত পড়াশোনায় মন দেওয়া, পড়াশোনার পাশাপাশি বিনোদনও জীবনের জন্য খুবই জরুরি। তাই উভয়ের মধ্যে সমন্বয় বজায় রাখতে হবে। বাবা-মায়ের স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিন। তাদের স্বাস্থ্যের সামান্যতম সমস্যা হলে, ডাক্তারের কাছে নিয়ে যান। আপনাকে যে কোনও সময় ডাক্তারের সঙ্গে রামর্শ করতে হতে পারে। স্ত্রীর সঙ্গে সমন্বয় বজায় রাখুন। আপনার কথাবার্তা নিয়ন্ত্রণ করুন।

তথ্যসূত্র - এবিপি লাইভ হিন্দি

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

সেরা শিরোনাম

Kalker Rashifal : রাত পোহালেই ৩ রাশিতে বড় বার্তা, আর্থিক উন্নতি-পদোন্নতির অপেক্ষা শেষ হতে পারে
রাত পোহালেই ৩ রাশিতে বড় বার্তা, আর্থিক উন্নতি-পদোন্নতির অপেক্ষা শেষ হতে পারে
Kalker Rashifal : কাল আর্থিক ভোগান্তির আশঙ্কা এই রাশিতে, বাজেটে বিশৃঙ্খলা দেখা দিতে পারে
কাল আর্থিক ভোগান্তির আশঙ্কা এই রাশিতে, বাজেটে বিশৃঙ্খলা দেখা দিতে পারে
Kalker Rashifal : কাল এই রাশির হঠাৎ অর্থলাভ হতে পারে, শুধু সুখবরই নয় সুনামও বাড়তে চলেছে
কাল এই রাশির হঠাৎ অর্থলাভ হতে পারে, শুধু সুখবরই নয় সুনামও বাড়তে চলেছে
Rahu Ketu Gochar 2026 : মহানবমীতে বিরল যোগ, শক্তি বৃদ্ধি রাহু-কেতুর, ধনী হবে কোন রাশিরা? জ্যাকপটে কী কী প্রাপ্তি হতে পারে?
মহানবমীতে বিরল যোগ, শক্তি বৃদ্ধি রাহু-কেতুর, ধনী হবে কোন রাশিরা? জ্যাকপটে কী কী প্রাপ্তি হতে পারে?

ভিডিও

Aj Banglay | চোরবাগানে মৃত্যুমিছিল, মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী|
College Square Sarbojanin | আলোকসজ্জায় শারদ আনন্দ সম্মান পেল কলেজ স্কোয়ার সর্বজনীন
Durga Puja 2026 | মহানবমীতে মুদিয়ালি ক্লাবে কুমারী পুজো । ABP Ananda LIVE
Durga Puja 2026: Bengali Association of Minnesota-র দুর্গাপুজোয় মাতোয়ারা অনেকে | ABP Ananda
Durga Puja | তিথি মেনে শোভাবাজার রাজবাড়িতে নবমীর পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Ranbir Kapoor : কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
Rashifal: মুঠো মুঠো টাকা, নতুন চাকরি ! ভগবান বিষ্ণুর আশীর্বাদ এই ৫ রাশির ভাগ্যে, তবে কপাল পুড়বে ৪ রাশির, জীবনে নেমে আসবে 'অন্ধকার'
মুঠো মুঠো টাকা, নতুন চাকরি ! ভগবান বিষ্ণুর আশীর্বাদ এই ৫ রাশির ভাগ্যে, তবে কপাল পুড়বে ৪ রাশির, জীবনে নেমে আসবে 'অন্ধকার'
Asian Para Games: একদিনে ৫টি সোনা সহ ২২ পদক, প্যারা এশিয়ান গেমসে সাফল্যের দিন ভারতের
একদিনে ৫টি সোনা সহ ২২ পদক, প্যারা এশিয়ান গেমসে সাফল্যের দিন ভারতের
Kolkata News: দশমীর সন্ধ্যায় মর্মান্তিক ঘটনা, বিশ্ব বাংলা রেস্তোরাঁয় দাউদাউ আগুন, ফুলকি গড়িয়ে পড়ল রাস্তায়..
দশমীর সন্ধ্যায় মর্মান্তিক ঘটনা, বিশ্ব বাংলা রেস্তোরাঁয় দাউদাউ আগুন, ফুলকি গড়িয়ে পড়ল রাস্তায়..
India vs New Zealand: 'ডেথ ওভারে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ভুবনেশ্বর', কিউয়িদের আগাম সতর্ক করছেন বন্ড
'ডেথ ওভারে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ভুবনেশ্বর', কিউয়িদের আগাম সতর্ক করছেন বন্ড
Embed widget