এক্সপ্লোর

Astrology : ১১ আগস্ট থেকে ভাগ্য বদলাচ্ছে ৪ রাশির, অর্থ-চাকরিতে বিরাট সুখবর!

Gajakesari Rajyoga 2026: গজকেশরী রাজযোগ: ১১ আগস্ট থেকে ভাগ্য বদলাবে ৪ রাশির, অর্থ-চাকরিতে আসবে সুখবর!

 গজকেশরী রাজযোগ। এই যোগ কয়েকটি রাশির জীবনে সুখের জোয়ার আনতে পারে। জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতি ও চন্দ্রের মিলনকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দুই গ্রহের বিশেষ অবস্থানে তৈরি হয় গজকেশরী রাজযোগ। জ্যোতিষীদের মতে,   ১১ অগাস্ট, আজ, মঙ্গলবারই  এই শক্তিশালী যোগ তৈরি করবে। এর প্রভাব ১৩ আগস্ট পর্যন্ত থাকতে চলেছে। এই সময় চারটি রাশির জাতক-জাতিকাদের জীবনে অর্থ, চাকরি, ব্যবসা ও পারিবারিক ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসতে পারে । তবে মনে রাখতে হবে জ্যোতিষীদের পূর্বাভাস, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত ভবিষ্যদ্বাণী নয়। তাই অন্ধভাবে ভরসা করবেন না। 

জ্যোতিষশাস্ত্র অনুসারে, বৃহস্পতি জ্ঞান, সৌভাগ্য, শিক্ষা ও সমৃদ্ধির প্রতীক।  অন্যদিকে চন্দ্র নিয়ন্ত্রণ করে মনকে।  জন্মছক অনুযায়ী বৃহস্পতি ও চন্দ্রের বিশেষ অবস্থানের ফলে গজকেশরী যোগ তৈরি হয়। তার ফলে কিছু জাতকের জীবনে শুভ ফল আসতে পারে। 
আজ, মঙ্গলবার এই গ্রহগত অবস্থান ১২টি রাশির উপরই কোনও না কোনও প্রভাব ফেলতে পারে বলে জ্যোতিষীদের মত। তবে বিশেষভাবে ৪টি রাশির জাতক-জাতিকারা বেশি সুবিধা পেতে পারেন । 

 কর্কট রাশি - গজকেশরী রাজযোগের প্রভাবে কর্কট রাশির জাতক-জাতিকাদের আত্মবিশ্বাস বাড়তে পারে । জ্যোতিষশাস্ত্রে মনে করা হয়, 
চাকরিজীবীদের জন্য সময়টি ভালো হতে পারে। পদোন্নতির সম্ভাবনা আছে। আয়ের নতুন পথও খুলতে পারে। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা নতুন সুযোগ পেতে পারেন।  কোনও সুখবর আসতে পারে। পারিবারিক ক্ষেত্রে সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে।

 কন্যা রাশি - কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্যও এই গজকেশরী রাজযোগ শুভ হতে পারে। জ্যোতিষীরা বলছেন, এই সময়টা সুখেরই হবে। সম্পদ বৃদ্ধি হতে পারে। নতুন চাকরির যোগ আছে।  দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজও সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। পুরনো ইচ্ছা পূরণ হতে পারে। সামাজিক ক্ষেত্রেও সম্মান ও পরিচিতি বাড়তে পারে ।

 ধনু রাশি - ধনু রাশির জাতক-জাতিকাদের কর্মজীবনে  ইতিবাচক প্রভাব পড়তে পারে। পদোন্নতি, বেতন বৃদ্ধি কিংবা বোনাসের মতো সুযোগ আসতে পারে। নতুন কোনও পরিকল্পনা করার জন্য সময়টি অনুকূল হতে পারে। কর্মক্ষেত্রে নিজের দক্ষতা প্রমাণ করার এই তো সময় ! 
পারিবারিক দিক থেকেও স্বস্তির খবর মিলতে পারে।  মায়ের স্বাস্থ্যের উন্নতি হতে পারে । 

 মীন রাশি-গজকেশরী রাজযোগের বিশেষ সুবিধা পেতে পারেন মীন রাশির জাতক-জাতিকারা। নতুন চাকরি বা কর্মজীবনে পরিবর্তনের কথা ভাবলে এই সময়টি শুভ হতে পারে বলে জ্যোতিষীদের মত। পরিবারে সম্মান বাড়তে পারে।আর্থিক সমস্যার সমাধানের পথ খুলতে পারে।  মানসিক চাপও কিছুটা কমতে পারে। সময়টি ইতিবাচক হতে পারে।  

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Daily Astrology: সূর্যগ্রহণে কাল রাশিতে প্রভাব? টাকা হারানোর আশঙ্কা থেকে স্বাস্থ্য সমস্যায় জেরবার হতে পারে কোন জাতকরা?
সূর্যগ্রহণে কাল রাশিতে প্রভাব? টাকা হারানোর আশঙ্কা থেকে স্বাস্থ্য সমস্যায় জেরবার হতে পারে কোন জাতকরা?
Astrology : ১১ আগস্ট থেকে ভাগ্য বদলাচ্ছে ৪ রাশির, অর্থ-চাকরিতে বিরাট সুখবর!
১১ আগস্ট থেকে ভাগ্য বদলাচ্ছে ৪ রাশির, অর্থ-চাকরিতে বিরাট সুখবর!
Weekly Horoscope: ধনুর ভাগ্যে বড় সাফল্য, মকরের হাতে নতুন দায়িত্ব! সপ্তাহ কেমন কাটবে?
ধনুর ভাগ্যে বড় সাফল্য, মকরের হাতে নতুন দায়িত্ব! সপ্তাহ কেমন কাটবে?
Weekly Horoscope: তুলা রাশির হাতে আসবে টাকা, বৃশ্চিকের মিলবে নতুন কাজ! জেনে নিন সাপ্তাহিক রাশিফল
তুলা রাশির হাতে আসবে টাকা, বৃশ্চিকের মিলবে নতুন কাজ! জেনে নিন সাপ্তাহিক রাশিফল
Advertisement

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget