এক্সপ্লোর

Earthquake : ভোরবেলাই কাঁপল পাহাড়, কয়েকদিনের মেঘভাঙা বৃষ্টি, ভূমিধসের পর এবার ভূমিকম্প

এর আগেই প্রকৃতি তছনছ করে দিয়েছে পর্যটনের রাজ্যের বেশ কয়েকটি অঞ্চলকে। এবার ভূমিকম্পের আতঙ্ক। সকাল ৬টা ২৩ মিনিটে কম্পন অনুভূত হয়।

সিমলা : মেঘভাঙা  বৃষ্টি থেকে ভূমিধস, একের পর এক প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত হিমাচল প্রদেশ। এরই মধ্যে ফের ধাক্কা দিল প্রকৃতি। কেঁপে উঠল পাহাড়ি রাজ্যের মাটি। শুক্রবার সকালে কেঁপে উঠল হিমাচল প্রদেশের চম্বা।  ভূমিকম্পের তীব্রতা ছিল ৩.৫। আপাতত বড় ক্ষয়ক্ষতির খবর নেই। যদিও ভূমিকম্পের জন্য মানুষজন আতঙ্কিত হয়ে পড়ে। এর আগেই প্রকৃতি তছনছ করে দিয়েছে পর্যটনের রাজ্যের বেশ কয়েকটি অঞ্চলকে। এবার ভূমিকম্পের আতঙ্ক। সকাল ৬টা ২৩ মিনিটে কম্পন অনুভূত হয়। কয়েক সেকেন্ড ধরে চলে কম্পন।  এর প্রভাব ছিল চম্বা এলাকায়।  

সিমলা আবহাওয়া দফতরের মতে, ভূমিকম্পের কেন্দ্র ছিল চম্বায় । ৩২.৩৬ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৭৬.১৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।  ভূকম্পনের উৎস ছিল ভূপৃষ্ঠ থেকে পাঁচ কিলোমিটার গভীরে। আবহাওয়া দফতরের সতর্কতায় বলা হয়েছে,  ভূমিকম্পের সময় খোলা স্থানে যাওয়ার চেষ্টা করতে হবে। শক্তপোক্ত আসবাবপত্রের নিচে লুকোতে হবে।  দেওয়াল থেকে দূরে থাকতে হবে। তবেই কিছুটা নিরাপদে থাকা সম্ভব। এমনিতেই পার্বত্য এলাকা মাত্রই ভূমিকম্পপ্রবণ।  

প্রাকৃতিক দুর্যোগে কতটা ক্ষতিগ্রস্ত হিমাচল

 হিমাচল প্রদেশ ইতিমধ্যেই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত । বহু মানুষ প্রাণ হারিয়েছেন। অনেকের আবার হারিয়েছেন মাথার ছাদ, বেঁচে থাকার জন্য ন্যূনতম প্রয়োজনীয় জিনিস। ২০ জুন বর্ষা শুরু হওয়ার পর থেকেই স্বাভাবিকের চেয়ে ৩০ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে এই রাজ্যে। হড়পা বান, মেঘ ভাঙা বৃষ্টি, ভেঙেচুরে দিয়েছে চারিদিক। প্রশাসন সূত্রে খবর, এই প্রাকৃতিক দুর্যোগে প্রায় ৭৪০ কোটি টাকার ক্ষতি হয়েছে।  মৃত্যু হয়েছে  ৮৫ জনের । ৫৪ জনের মৃত্যু হয়েছে বৃষ্টির ফলে, ৩১ জনের মৃত্যু হয়েছে সড়ক দুর্ঘটনায়। এছাড়াও ১২৯ জন আহত হয়েছে। এখনও নিখোঁজ বহু। 

দিল্লি-এনসিআরে বৃহস্পতিবার ভূমিকম্প হয়েছিল

গতকালই দিল্লি-এনসিআরে বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ দুই বার ভূমিকম্প অনুভূত হয়।   কেন্দ্র ছিল হরিয়ানার ঝাজ্জর জেলায়, যার । রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.৪ এবং ৩.০। ভূমিকম্পের কেন্দ্র ঝাজ্জর শহর থেকে ১০ কিলোমিটার উত্তরে । মাটির ১০ কিলোমিটার নিচে ভূমিকম্পটির উৎসস্থল। 

বিশেষজ্ঞদের মতে, এর থেকে শিক্ষা নেওয়ার সময় এসেছে। নিয়ম মেনে নগরায়ন, মাটির ধারণক্ষমতা-সহ একাধিক বিষয়ের ওপর জোর না দিলে ভবিষ্যতে বিপদ রোখা যাবে না।                         

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kalker Rashifal : রাত পোহালেই আর্থিক লাভ এই রাশির, কর্মজীবনে দুর্দান্ত সাফল্য
রাত পোহালেই আর্থিক লাভ এই রাশির, কর্মজীবনে দুর্দান্ত সাফল্য
Kalker Rashifal : সম্পর্কে নতুন মোড় এই রাশিতে, একাধিক উৎস থেকে ঢুকবে টাকা
সম্পর্কে নতুন মোড় এই রাশিতে, একাধিক উৎস থেকে ঢুকবে টাকা
Kalker Rashifal : আর কয়েক ঘণ্টা, তারপরেই ২ রাশিতে বিপুল অর্থ; সুখবর এদের ভাগ্যমুখী...
আর কয়েক ঘণ্টা, তারপরেই ২ রাশিতে বিপুল অর্থ; সুখবর এদের ভাগ্যমুখী...
Surya Grahan: আর কয়েকদিন পরই সূর্যগ্রহণ, ৩ রাশিতে বড় প্রভাব, চাকরির সমস্যা, মানসিক চাপ, টাকার দুশ্চিন্তা—আসছে চ্যালেঞ্জ?
আর কয়েকদিন পরই সূর্যগ্রহণ, ৩ রাশিতে বড় প্রভাব, চাকরির সমস্যা, মানসিক চাপ, টাকার দুশ্চিন্তা—আসছে চ্যালেঞ্জ?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget