এক্সপ্লোর

Daily Astrology: পছন্দের সঙ্গীর খোঁজ পাবেন কারা? ব্যবসায় কবে দেখবেন লাভের মুখ? দেখুন আপনার রাশিফল

Daily Horoscope: আজ ৪ ডিসেম্বর। কেমন যাবে আজকের দিন, কী বলছে আপনার রাশিফল?

কলকাতা: আজ ৪ ডিসেম্বর। কেমন যাবে আজকের দিন, কী বলছে আপনার রাশিফল?

মেষ- নিজের প্রয়োজনেই চেনা ছকের বাইরে গিয়ে কোনওকিছু ভাবতে পারেন। খেলাধূলায় আগ্রহ থাকার সুবাদে নতুন সুযোগ। ব্যক্তিগত কাজের পাশাপাশি পেশাগত দিকটিও গুছিয়ে নেওয়া প্রয়োজন। পেশাগত ক্ষেত্রে কেউ আপনাকে তাঁর সঙ্গে কাজে নিতে চাইলে, আপনার হয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে গুণগান করতে পারে। 

বৃষ - কোনও নতুন জায়গায় কাজের সুযোগ আসতে পারে। নিজের ক্ষমতা সম্পর্কে আপনি জানেন, তাই লক্ষ্যপূরণের সম্ভাবনাও রয়েছে। সাফল্যের পিছনে বাবা-মায়ের আশীর্বাদ থাকবে। নিজের স্বপ্নপূরণের জন্য কাউকে পাশে পেতে পারেন।  

মিথুন - নিজের ব্য়বসা তৈরির স্বপ্ন রয়েছে আপনার। তার জন্য দীর্ঘদিন ধরে খাটছেন আপনি। ব্যবসা সংক্রান্ত কাজের জন্য যাবতীয় ভবিষ্যৎ পরিকল্পনা বারবার গুছিয়ে পরীক্ষা করে নেওয়া ভাল। নতুন কোনও পরিকল্পনা থাকলে তা একবার যাচাই করা যায়। 

কর্কট - নিজের ইচ্ছে সম্পর্কে ঠিকমতো ধারণা তৈরি হয়েছে আপনার। কী করা উচিত সেটা আপনার মনই বলবে এখন। আপাতত সেই বার্তাই অনুসরণ করা উচিত। পেশাগত ক্ষেত্রে দীর্ঘদিনের কোনও পাওনা মিলতে পারে। দীর্ঘদিন ধরে অপেক্ষা করে থাকার পরে পরিচিতি এবং সাফল্য মিলতে পারে। 

সিংহ - যে কারও সঙ্গে কোনও গুরুত্বপূর্ণ কথা শেয়ার করবেন না। নিজের অজান্তেই কোনও কিছুতে জড়িয়ে পড়তে পারেন। আপনাকে পছন্দ করে এমন কেউ আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে। এদিন কোনও কারণে মনখারাপ হতে পারে। চটজলদি কোনও সিদ্ধান্ত নেবেন না। এখনও মনস্থির না হলে পরে সিদ্ধান্ত নেবেন।  

কন্যা - পরিকল্পনা করেননি অথবা ভাবনাতেও ছিল না এমন কিছু চমক আসতে পারে জীবনে।  কারও কাছ থেকে পরামর্শ পেলে তা গ্রহণ করুন। কিন্তু সিদ্ধান্ত নেওয়ার সময় সবদিক ভেবে নিজেই সেটা নিন। যাঁরা আইন সংক্রান্ত পেশায় রয়েছেন, তাঁদের কয়েকদিন কাজের চাপ থাকবে। 

তুলা - প্রতিযোগিতামূলক হওয়া এক রকম, কিন্তু তার জন্য পরিকল্পনা করা বা কোনও বিশেষ সুযোগ তৈরির অপেক্ষা করা ফলপ্রসূ নাও হতে পারে। যে কোনও কাজের ক্ষেত্রে স্পষ্ট এবং স্বচ্ছতা বজায় রাখুন। ঘনিষ্ঠ কেউ মানসিক ভাবে ধাক্কা খেয়ে আপনার কাছে পরামর্শ চাইতে পারে। স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকুন। তবে এই সমস্যা বেশিদিনের হবে না। 

বৃশ্চিক - আপনার ব্যবহার এবং ব্যক্তিত্ব আপনাকে আপনার জায়গায় নিয়ে যাবে। চেনা-পরিচিতদের মাধ্যমেই লাভের মুখ দেখতে পাবেন। তবে কাউকে বিশ্বাস করার ক্ষেত্রে সমস্যা থাকতে পারে। বেশ কিছুদিন কাজের চাপ থাকতে পারে। নিজের জীবনসঙ্গী আপনার সবচেয়ে বড় সমালোচক হবে এবং সবচেয়ে বেশি সাহায্যও করবে। কোনও সম্পত্তি বিক্রি ব্যাপারে প্রাথমিক কথা হতে পারে।  

ধনু - কোনও কারণে নিজের কাজে বাধা আসতে পারে, সময়ে শেষ নাও হতে পারে। কিন্তু তার জন্য নিজেকে দোষ দেবেন না। নিজের উপর ভরসা রাখুন। সহজেই সাফল্যের দেখা পাবেন। কোনও কিছু না বুঝে বাতিল করবেন না। ভবিষ্যতে একাধিক সাহসী পদক্ষেপ নিতে হতে পারে।   

মকর - পুরনো কোনও খারাপ অভিজ্ঞতা ফিরে আসতে পারে, তবে একটু আলাদা ভাবে। যদিও এটা নিয়ে ভয় পাওয়ার কোনও কারণ নেই। নতুন কোনও অভিজ্ঞতা হতে পারে। পেশাগত ক্ষেত্রে নিজের সংস্থাকে প্রতিনিধিত্ব করার সুযোগ আসতে পারে। কাজের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখুন। 

কুম্ভ - সবসময় কোনও সঙ্কটের সময় আপনার উপর দোষ পড়বে, এমনটা ভাববেন না। সময়ের সঙ্গে সঙ্গে সব পাল্টে যায়। নিজের পুরনো ভুল খতিয়ে দেখে সেখান থেকে শিক্ষা নিন। আধ্যাত্মিক কোনও যোগাযোগ হতে পারে। বন্ধুদের থেকে মনোবল মিলতে পারে।  

মীন - বিবাহের উজ্জ্বল সুযোগ। পছন্দমতো সঙ্গীর খোঁজ মিলতে পারে। আপনি যেটা চাইছেন সেটা অন্য কেউ চেয়েও হয়তো পাবে না। সেক্ষেত্রে ঈর্ষার শিকার হতে পারেন। অতিরিক্ত চিন্তা বা ভয় থেকে জীবনের দৌড়ে পিছিয়ে পড়তে পারেন।    

আরও পড়ুন: হঠাৎ টাকার জোগানে টানাটানি? ঘরের উত্তর পূর্ব দিকে কী রয়েছে দেখেছেন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ajker Rashifol: অর্থ ঢুকবে মুঠো মুঠো, পাবেন লটারি ! ১২ রাশির কোন ক্ষেত্রে খুলবে ভাগ্য, পড়ুন আপনার রাশিফল
অর্থ ঢুকবে মুঠো মুঠো, পাবেন লটারি ! ১২ রাশির কোন ক্ষেত্রে খুলবে ভাগ্য, পড়ুন আপনার রাশিফল
Astro: খসবে মোটা টাকা ! প্রতিকারের উপায় কী ? কোন কোন ক্ষেত্রে উন্নতি ? কেমন কাটবে রাশিচক্রের শেষ চার রাশির দিন ?
খসবে মোটা টাকা ! প্রতিকারের উপায় কী ? কোন কোন ক্ষেত্রে উন্নতি ? কেমন কাটবে রাশিচক্রের শেষ চার রাশির দিন ?
Tomorrow Horoscope: এই কাজে তাড়াহুড়ো নয় ! ব্যবসা ও চাকরিতে বিরাট উন্নতি, কেমন কাটবে এই ৪ রাশির জাতক-জাতিকাদের ?
এই কাজে তাড়াহুড়ো নয় ! ব্যবসা ও চাকরিতে বিরাট উন্নতি, কেমন কাটবে এই ৪ রাশির জাতক-জাতিকাদের ?
Daily Astro: আকাশছোঁয়া সৌভাগ্য এই ২ রাশির ! কোন কোন ক্ষেত্রে বাধা ? পড়ুন আগামীকালের রাশিফল
আকাশছোঁয়া সৌভাগ্য এই ২ রাশির ! কোন কোন ক্ষেত্রে বাধা ? পড়ুন আগামীকালের রাশিফল

ভিডিও

Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget