এক্সপ্লোর

Daily Astrology: সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন ? ভাল খবর রয়েছে এই রাশির জাতকদের, কেমন কাটবে আজকের দিন ?

Horoscope Tuesday Update: কেমন কাটবে আজকের দিন ? দেখুন একনজরে

কলকাতা: আজ মঙ্গলবার, কেমন কাটবে দিন ? গ্রহের ফের কাদের রয়েছে ? কাদের সাবধান থাকতে হবে ? কাদেরই বা ভাগ্য সুপ্রসন্ন হতে চলেছে আগামীকাল ? সবই জানতে পারবেন। তবে খারাপ-ভাল যাই হোক না কেন, আবেগে ভাসবেন না। ক্ষতির আশঙ্কা থাকলে সেই সকল রাশির জাতকেরা সতর্ক থাকবেন, ভাল খবর যাদের জন্য রয়েছে, তারাও নিজেদের নিয়ন্ত্রণে রাখবেন। 

মেষ রাশি : মঙ্গলবার মেষ রাশির জাতকদের লেনদেন বুঝে করতে হবে। ভ্রমণে যাওয়ার পরিকল্পনা থাকলে, তাহলে সতর্ক থাকুন। শরীর খারাপ থাকলে, যত্ন নিন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। তবে বেশি চিন্তা করবেন না। শিক্ষার্থীরা পড়ায় মনোযোগ বাড়ালে ভাল হয়।

বৃষ রাশি:  বৃষ রাশির জাতকদের জন্য মঙ্গলবার অপেক্ষাকৃত চাপের হতে চলেছে। পরিবারে চাপের পরিবেশ থাকবে। কর্মক্ষেত্রে মাথা ঠাণ্ডা রেখে বুঝে কাজ করবেন। কাজ নিয়ে চিন্তা বাড়তে পারে। হঠাৎ করে কাজের জন্য কোথাও যেতেও হতে পারে।

মিথুন রাশি: মিথুন রাশির জাতকদের মঙ্গলবার ভাল-মন্দে কাটবে। ধর্মীয়কাজে উৎসাহ বাড়তে পারে। কোনও সম্পূর্ণ কাজে আত্মীয়দের সাহায্য পেতে পারেন। তবে শ্বশুর বাড়ির কারও সঙ্গে ঝামেলার আশঙ্কা রয়েছে।

কর্কট রাশি: মঙ্গলবার আপনার ভাল কাটবে। বিনিয়োগে ভাল ফল পাবেন। অংশীদারি ব্যবসায় সতর্ক থাকবেন। ক্ষতির আশঙ্কা থাকবে। সম্পর্ক ভাল থাকবে। তবে মঙ্গলবার কোনও কিছু নিয়ে হুটোপাটি করবেন না।  অসুবিধা হতে পারে। 

সিংহ রাশি : মঙ্গলবার মনমেজাজ খারাপ হতে পারে। ব্যবসায় ভাল দিন যাবে। শেয়ার বাজারে বিনিয়গ করতে পারেন, মুনাফা পাবেন। রাজনীতিতে যুক্ত থাকলে সতর্ক থাকবেন।  

কন্যা রাশি: কথা বুঝে বললে ভাল হয়, নাহলে সমস্যায় পড়তে পারেন। খাবার খাওয়ার সময় যত্ন নিন। অংশীদারি ব্যবসা থাকলে সাবধান থাকুন। ক্ষতির আশঙ্কা থাকছে। ঘুরতে গেলে, গুরুত্বপূর্ণ সামগ্রী গুছিয়ে রাখবেন। সরকারি চাকরি পেতে পারেন আপনার সন্তান, সব মিলিয়ে ভাল যাবে দিন। 

তুলা রাশি: এই রাশির জাতকদের স্বাস্থ্য নিয়ে সতর্ক হতে হবে। হঠাৎ করে কাউকে পরামর্শ দিতে যাবেন না। অসুবিধায় পড়তে পারেন। দীর্ঘদিনের কোনও অসম্পূর্ণ কাজ শেষ হয়ে যেতে পারে। সমালোচনা থেকে দূরে থাকলে ভাল হয়। 

বৃশ্চিক রাশি: মঙ্গলবার একটু বুঝে চলুন, তর্কে যাবেন না। কর্মক্ষেত্রে বুঝে চলুন, নয়তো সমস্যায় পড়তে পারেন। পরিবারের কাউকে নিয়ে চিন্তায় পড়তে পারেন। শিক্ষার্থীরা পড়াশোনায় মনযোগ দিন। সরকারির প্রস্তুতি নিলে, ভাল খবর আসতে পারে। গাড়ি চালানো থেকে আজ বিরত থাকলে ভাল হয়।

ধনু রাশি: আজ পারলে গাড়ি থেকে দূরে থাকুন, নিজে হাতে গাড়ি চালাবেন না, দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। ব্যবসা ভাল যাবে। কোনও নতুন চুক্তি হতে পারে। ছাত্র ছাত্রীদের পড়াশোনায় আরও মনোযোগ বাড়াতে হবে। 

মকর রাশি: আজ এই রাশি জাতকদেরও গাড়ি চালানোর সময় সতর্কতা অবলম্বন করতে হবে হবে। নইলে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। আজ কাজে বাধা আসতে পারে। পারিবারিক সমস্যার সম্মুখীন হতে পারেন।  

 কুম্ভ রাশি: আজ কর্মক্ষেত্রে ভাল কোনও খবর পেতে পারেন। নতুন কারও সঙ্গে দেখা হতে পারে। সম্মান বাড়তে পারে। আর্থিক পরিস্থিতি অপেক্ষাকৃত ভাল হবে। তবে কোনও আইনি ইস্যুতে সতর্ক থাকবেন । 
বহুদিন পর আজ পুরনো কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। 
 
মীন রাশি: আজ এই রাশির জাতকদের জন্য সুখবর আসতে পারে। বাড়িতে আজ অতিথি আসতে পারে। তবে ব্যবসায় কিছু সমস্যায় পড়তে পারেন। স্ত্রীর স্বাস্থ্য়ের অবনতি হতে পারে। সতর্ক থাকুন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

 

সেরা শিরোনাম

Weekly Astrology : এই রাশিতে নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের শুরু অসাধারণ সময়, নতুন সপ্তাহে ভাগ্যচক্রে একাধিক সুখবর
এই রাশিতে নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের শুরু অসাধারণ সময়, নতুন সপ্তাহে ভাগ্যচক্রে একাধিক সুখবর
Kalker Rashifal : কাল বড় ক্ষতির আশঙ্কা এই রাশির, নানা জটিলতায় পূর্ণ হতে পারে দিন
কাল বড় ক্ষতির আশঙ্কা এই রাশির, নানা জটিলতায় পূর্ণ হতে পারে দিন
Kalker Rashifal : এই রাশির আর্থিক উন্নতির পথ খুলে যাচ্ছে, অত্যন্ত লাভজনক সময়ের সূত্রপাত শীঘ্রই
এই রাশির আর্থিক উন্নতির পথ খুলে যাচ্ছে, অত্যন্ত লাভজনক সময়ের সূত্রপাত শীঘ্রই
Shani : আর ঠিক ১৩৮ দিনের অপেক্ষা! দুর্ভাগ্যের মেঘ কেটে উন্নতি শুরু এই ৪ রাশির, শনির কৃপায় এরাই 'লাকি'
আর ঠিক ১৩৮ দিনের অপেক্ষা! দুর্ভাগ্যের মেঘ কেটে উন্নতি শুরু এই ৪ রাশির, শনির কৃপায় এরাই 'লাকি'

ভিডিও

Mamata TMC News: বেআইনি কাজ বরদাস্তের জন্য এই সরকার প্রতিষ্ঠিত হয়নি: Debjit Sarkar | ABP Ananda
Congress News | শুরু থেকেই লোকসভার আসন পুনর্বিন্যাস বিলের বিরুদ্ধে কংগ্রেস | ABP ANANDA LIVE
TMC Bhawan Sealed in Kolkata | তপসিয়ায় মমতা তৃণমূল কংগ্রেসের নির্মীয়মাণ তৃণমূল ভবন সিল করে দিল পুলিশ
Weather Updates | আন্দামান সাগরে নতুন ঘূর্ণাবর্ত, কলকাতা-সহ রাজ্যে বাড়বে তাপমাত্রা | ফের বৃষ্টি?
Kolkata Road Rename | রাস্তার নাম মণীষীদের নামে হওয়া উচিত। প্রতিক্রিয়া পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget