এক্সপ্লোর

Rakhi Purnima : এবার রাখীতেই মিটবে পুরনো বিবাদ? পূর্ণিমায় ৩ শুভ যোগের আশ্চর্য ফল ! কী বলছেন জ্যোতিষীরা?

রবি যোগ, সর্বার্থ সিদ্ধি যোগ এবং শোভন যোগ। ফলে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এবারের রাখীবন্ধনের গুরুত্ব বেশি বলে মনে করা হচ্ছে।


রাখী পূর্ণিমা। ভাই - বোনের সম্পর্কের উদযাপন। পশ্চিমবঙ্গের মানুষের কাছে সম্প্রীতির উৎসব। এ বছর ২৮ অগাস্ট পালন হবে রাখীবন্ধন। এই দিনটি ঘিরে রয়েছে নানারকম বিশ্বাস। জ্যোতিষীরা বলছেন, এদিন একসঙ্গে তৈরি হচ্ছে ৩ শুভ যোগ। মনে করা হচ্ছে রাখীর দিন এই তিন শুভ যোগের প্রভাবে ভাই-বোনের সম্পর্কে বাড়তে পারে ভালোবাসা ও সম্প্রীতি। 

হিন্দু ধর্মে বিশ্বাস, এই বিশেষ দিনে বোনেরা ভাইয়ের হাতে রাখী পরিয়ে তাঁদের দীর্ঘায়ু, সুখ ও সমৃদ্ধি কামনা করেন।  সেই সঙ্গে শুভ যোগগুলো মাথায় রাখতে পারলে ভাল। এ বছর ২৮ অগাস্ট পালিত হবে রাখীবন্ধন। জ্যোতিষ ও ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই দিনে একাধিক শুভ যোগের সমাপতন ঘটবে। এর মধ্যে রয়েছে রবি যোগ, সর্বার্থ সিদ্ধি যোগ এবং শোভন যোগ। ফলে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এবারের রাখীবন্ধনের গুরুত্ব বেশি বলে মনে করা হচ্ছে।

রবি যোগ

শাস্ত্রীয় বিশ্বাসে রবি যোগকে দোষ বিনাশকারী শুভ যোগ হিসেবে মনে করা হয়। মনে করা হয়, এই শুভ সময়ে ধর্মীয় কাজ ও পুজো-পাঠ করলে ইতিবাচক ফল পাওয়া যায়। রাখীবন্ধনের দিন, রবি যোগের সময়ে ভাইয়ের হাতে রাখী পরানো শুভ বলে বিশ্বাস করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই সময়ে রাখী পরালে ভাইয়ের জীবনের বাধা-বিপত্তি ও নানা সমস্যা দূর হওয়ার পথ প্রশস্ত হয়। এই শুভ যোগে ভক্তি ও বিশ্বাসের সঙ্গে রক্ষা বন্ধনের আচার পালন করলে তা অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়।

সর্বার্থ সিদ্ধি যোগ

জ্যোতিষশাস্ত্রে সর্বার্থ সিদ্ধি যোগকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয়, এই যোগে কোনও শুভ কাজ শুরু করলে তা সফল হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় এবং কাঙ্ক্ষিত ফল লাভের পথ সহজ হয়। রাখীবন্ধনের দিনে এই যোগের উপস্থিতি উৎসবের গুরুত্ব আরও বাড়িয়ে দেয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই সময়ে ভাইকে রাখী পরালে তাঁর জীবনে সাফল্য, উন্নতি ও সমৃদ্ধির পথ খুলে যেতে পারে।   বিশ্বাস করা হয়, এর ফলে পরিবারে সুখ-সমৃদ্ধি বজায় থাকে এবং জীবনে ইতিবাচক পরিবর্তন আসে।

শোভন যোগ

শোভন যোগকেও সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব বিস্তারকারী একটি শুভ যোগ হিসেবে বিবেচনা করা হয়। জ্যোতিষীয় বিশ্বাস অনুযায়ী, এই যোগ পারস্পরিক ভালোবাসা, সম্প্রীতি এবং সম্পর্কের মাধুর্য বাড়াতে সহায়ক। রাখী বন্ধনের মতো ভাই-বোনের সম্পর্ককেন্দ্রিক উৎসবে শোভন যোগের বিষয়টি তাই বিশেষ তাৎপর্যপূর্ণ। অনেকের বিশ্বাস, এই যোগের প্রভাবে ভাই-বোনের মধ্যে ভালোবাসা আরও গভীর হয় এবং পুরনো ভুল বোঝাবুঝি দূর হতে পারে।  একই সঙ্গে পরিবারের পরিবেশেও শান্তি ও সম্প্রীতি বজায় থাকে। এই শুভ যোগে রক্ষা বন্ধনের আচার পালন করলে পরিবারে ইতিবাচক পরিবেশ তৈরি হয়।  সুখ-শান্তি বজায় থাকে । 

 ৩ শুভ যোগের ত্রিবেণী সঙ্গম

এবারের রাখী বন্ধনে রবি যোগ, সর্বার্থ সিদ্ধি যোগ ও শোভন যোগ—এই তিন শুভ যোগ একত্রিত হওয়াকে জ্যোতিষ ও ধর্মীয় বিশ্বাসের দিক থেকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে এগুলি ধর্মীয় ও জ্যোতিষীয় বিশ্বাসের ভিত্তিতে প্রচলিত ধারণা । এর বৈজ্ঞানিক প্রমাণ নেই। উৎসবের মূল তাৎপর্য অবশ্যই ভাই-বোনের ভালোবাসা, পারস্পরিক শ্রদ্ধা, স্নেহ এবং একে অপরের পাশে থাকার অঙ্গীকার।

সূত্র : https://marathi.abplive.com/

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Rahu Ketu Gochar 2026 : মহানবমীতে বিরল যোগ, শক্তি বৃদ্ধি রাহু-কেতুর, ধনী হবে কোন রাশিরা? জ্যাকপটে কী কী প্রাপ্তি হতে পারে?
মহানবমীতে বিরল যোগ, শক্তি বৃদ্ধি রাহু-কেতুর, ধনী হবে কোন রাশিরা? জ্যাকপটে কী কী প্রাপ্তি হতে পারে?
Shani Gochar 2026: ২০২৭ সালে শনির দৃষ্টি ৩ রাশিতে, আগামী ২৪২ দিন আপনাকে কষ্ট সহ্য করতে হবে, কঠিন পরীক্ষার শুরু
২০২৭ সালে শনির দৃষ্টি ৩ রাশিতে, আগামী ২৪২ দিন আপনাকে কষ্ট সহ্য করতে হবে, কঠিন পরীক্ষার শুরু
Daily Astrology :সন্ধ্যা ৭ টা ৪৮ মিনিটের মধ্যে ভাল কিছু ঘটতে পারে, বড় খবর পেয়ে যেতে পারেন, তালিকায় কোন ২ রাশি ?
সন্ধ্যা ৭ টা ৪৮ মিনিটের মধ্যে ভাল কিছু ঘটতে পারে, বড় খবর পেয়ে যেতে পারেন, তালিকায় কোন ২ রাশি ?
Daily Astrology :মেষ-সহ ৪ রাশির সোনালি সময়, একাধিক যোগের প্রভাবে পুজোর মধ্যেই জীবন ঘুরে যেতে পারে, কাদের কর্মক্ষেত্রে চ্যালেঞ্জের আশঙ্কা ?
মেষ-সহ ৪ রাশির সোনালি সময়, একাধিক যোগের প্রভাবে পুজোর মধ্যেই জীবন ঘুরে যেতে পারে, কাদের কর্মক্ষেত্রে চ্যালেঞ্জের আশঙ্কা ?
Advertisement

ভিডিও

Aj Banglay | চোরবাগানে মৃত্যুমিছিল, মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী|
College Square Sarbojanin | আলোকসজ্জায় শারদ আনন্দ সম্মান পেল কলেজ স্কোয়ার সর্বজনীন
Durga Puja 2026 | মহানবমীতে মুদিয়ালি ক্লাবে কুমারী পুজো । ABP Ananda LIVE
Durga Puja 2026: Bengali Association of Minnesota-র দুর্গাপুজোয় মাতোয়ারা অনেকে | ABP Ananda
Durga Puja | তিথি মেনে শোভাবাজার রাজবাড়িতে নবমীর পুজো
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tiger Shroff Firing Case: টাইগার শ্রফকে গুলি করেই নয়া ছক! মাথা ন্যাড়া করে বারবার বাড়ি বদল, অভিযুক্তের খেল ফাঁস
টাইগার শ্রফকে গুলি করেই নয়া ছক! মাথা ন্যাড়া করে বারবার বাড়ি বদল, অভিযুক্তের খেল ফাঁস
IND vs NZ: কিউয়ি সিরিজ়ে সুযোগ পেয়েই এই সিরিজ়ে জোড়া মাইলফলক স্পর্শ করতে পারেন ভুবনেশ্বর কুমার
কিউয়ি সিরিজ়ে সুযোগ পেয়েই এই সিরিজ়ে জোড়া মাইলফলক স্পর্শ করতে পারেন ভুবনেশ্বর কুমার
Investment Schemes: মেয়ের বয়স ২৫ বছর হতেই ৭৫ লাখ হাতে আসবে, এই ক্ষেত্রে মাসে কত বিনিয়োগ করতে হবে আপনাকে ?
মেয়ের বয়স ২৫ বছর হতেই ৭৫ লাখ হাতে আসবে, এই ক্ষেত্রে মাসে কত বিনিয়োগ করতে হবে আপনাকে ?
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
Embed widget