এক্সপ্লোর

Raksha Bandhan 2022 Muhurat: ১১ আগস্ট কোন বিশেষ সময়ে বাঁধবেন রাখি? জেনে নিন এখনই

Raksha Bandhan 2022: ভারতীয় সংস্কৃতিতে ভাই-বোনের সম্পর্কের উদযাপন হয় এই রাখিবন্ধন দিবসে। ভাই ও বোনের সম্পর্কের সৌন্দর্য্য ও গুরুত্বকে উদযাপন করা হয় এই উৎসবের মধ্য দিয়ে।

কলকাতা: রাত ফুরোলেই রাখিবন্ধন উৎসব (Raksha Bandhan 2022)। ভারতীয় সংস্কৃতিতে ভাই-বোনের সম্পর্কের উদযাপন হয় এই রাখিবন্ধন দিবসে। ভাই ও বোনের সম্পর্কের সৌন্দর্য্য ও গুরুত্বকে উদযাপন করা হয় এই উৎসবের মধ্য দিয়ে। রাখিবন্ধন উৎসবের বিশেষ দিনে ভাইয়ের হাতে রাখি পরায় বোনেরা। বোনকে সব বিপদের থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দেয় ভাইয়েরা। তারই প্রতীক হিসেবে রাখি পরানো হয়।  

এই বছর ১১ আগস্ট রাখি বন্ধন উৎসব। ২০২২ সালের এই দিনটির কোন সময় রাখি বাঁধার জন্য শুভ এবং উপযুক্ত এখনই  জেনে নিন তা। 

পঞ্চাঙ্গ জানাচ্ছে যে, শ্রাবণ পূর্ণিমার এই তিথি ১১ আগস্ট, বৃহস্পতিবার সকাল ১০টা বেজে ৩৮ মিনিট থেকে শুরু হবে। শুক্রবার, ১২ আগস্ট সকাল সাতটা বেজে ৫ মিনিট পর্যন্ত থাকবে।

রাখিবন্ধনের বিশেষ বিশেষ মুহূর্ত রয়েছে। সেগুলি কী কী?

অভিজিৎ মুহূর্ত:
১১ আগস্ট সকাল ১১টা বেজে ৩৭ মিনিট থেকে ১২ টা বেজে ২৯ মিনিট পর্যন্ত এই মুহূর্ত থাকবে। শাস্ত্র অনুযায়ী, এটা রাখি বাঁধার জন্য সবচেয়ে ভাল ও পবিত্র সময় বলে মনে করা হয়।

বিজয় মুহূর্ত:
এছাড়া রয়েছে বিজয় মূহূর্ত। বৃহস্পতিবার, ১১ আগস্ট দুপুর ২ টা বেজে ১৪ মিনিট থেকে বিকেল ৩ টা বেজে ৭ মিনিট পর্যন্ত এই মুহূর্ত থাকবে।   

১১ আগস্ট, ভাদ্র পুঞ্ছ বিকাল ৫টা বেজে ১৭ মিনিট থেকে সন্ধে ৬টা বেজে ১৬ মিনিট পর্যন্ত থাকবে। এরপর রাত ৮টা পর্যন্ত ভাদ্র মুখ থাকবে। যা রাখির জন্য শুভ সময় নয়। ১১ আগস্ট ভদ্রকাল থাকবে রাত ৮টা ৫১ মিনিট পর্যন্ত।

সন্ধেতেও রাখি বাঁধার অনুষ্ঠান:
১১ আগস্ট সন্ধেবেলাতেও রাখি বাঁধার জন্য শুভ সময় রয়েছে। রাত ৮টা বেজে ৫১ মিনিট থেকে রাত ৯টা বেজে ১৩ মিনিট পর্যন্ত থাকবে এই সময়। 

প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমায় রাখিবন্ধন উৎসব পালিত হয়। পঞ্চাঙ্গ জানিয়েছে যে ২০২২ সালে শ্রাবণ মাসের পূর্ণিমা দিবস ১১ আগস্ট, ২০২২-এ সকাল ১০টা বেজে ৩৮ মিনিটে শুরু হবে এবং ১২ আগস্ট, ২০২২-এ সকাল ৭টা বেজে ৫ মিনিটে শেষ হবে। সেই কারণেই এই সময়ের মধ্যে ঠিক কখন রাখি বন্ধন উৎসব পালন করা উচিত তা নিয়ে কিছুটা সন্দিহান রয়েছে অনেকে। ২০২২ সালের রাখি বন্ধন উৎসব হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী ১১ আগস্ট পালন করা হয়, তবে, এই দিনে পরা ভাদ্র সময়ের কারণে ১২ আগস্টেও এটি উদযাপন করা যেতে পারে।

আরও পড়ুন:  রাখিতে বোনকে কী উপহার দিচ্ছেন ? এগুলির কথা মাথায় রাখতে পারেন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Daily Astrology: অনেক প্রতিকূলতার মুখোমুখি করেছেন ? শ্রাবণ কৃষ্ণপক্ষে বিশেষ যোগে এই ৪ রাশির বড় সাফল্য, চাকরি-টাকা হাতে আসবে এবার
অনেক প্রতিকূলতার মুখোমুখি করেছেন ? শ্রাবণ কৃষ্ণপক্ষে বিশেষ যোগে এই ৪ রাশির বড় সাফল্য, চাকরি-টাকা হাতে আসবে এবার
Daily Astrology: কাল রেবতী নক্ষত্র ও ধৃতি যোগের চমৎকার সংমিশ্রণ, কর্মে সাফল্য, ব্যবসায়িক চুক্তি ও আকস্মিক আর্থিক লাভের সম্ভাবনা এই রাশির জাতকদের
কাল রেবতী নক্ষত্র ও ধৃতি যোগের চমৎকার সংমিশ্রণ, কর্মে সাফল্য, ব্যবসায়িক চুক্তি ও আকস্মিক আর্থিক লাভের সম্ভাবনা এই রাশির জাতকদের
Saptahik Rashifal: চাকরিতে জ্যাকপট, পদোন্নতির সম্ভাবনা, এই সপ্তাহেই এই লাকি রাশিদের সোনার সময় শুরু
চাকরিতে জ্যাকপট, পদোন্নতির সম্ভাবনা, এই সপ্তাহেই এই লাকি রাশিদের সোনার সময় শুরু
Saptahik Rashifal : কমবে বিবাহিত জীবনে অশান্তি, আসছে বড় টাকার জোগান...এ সপ্তাহে ২ রাশির মহাধামাকা
কমবে বিবাহিত জীবনে অশান্তি, আসছে বড় টাকার জোগান...এ সপ্তাহে ২ রাশির মহাধামাকা

ভিডিও

BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget