এক্সপ্লোর

Astrology : চ্যালেঞ্জ নয়, এই রাশিগুলিকে উন্নতির রাস্তায় নিয়ে যাওয়া শুরু শনির; টাকা-পয়সা নিয়ে দীর্ঘ-নিশ্চিন্তি

Shani Dev : কিছু রাশির ক্ষেত্রে দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ গতি পাবে এবং কেরিয়ারে এগিয়ে যাওয়ার সুযোগ পাবেন।

জ্যোতিষশাস্ত্র অনুসারে, শনিদেবকে কর্ম, ন্যায়, শৃঙ্খলা ও পরিশ্রমের কারক বলে মনে করা হয়। গতকাল ২৭ জুলাই শনিদেব মীন রাশিতে বক্রি হয়ে ১১ ডিসেম্বর পর্যন্ত এই রাশিতেই বক্রি থাকবে। যার জেরে ১৩৮ দিন ধরে শনির বক্রি অবস্থার প্রভাব দেখা যাবে। জ্যোতিষশাস্ত্রে শনির বক্রগতিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে, এই সময়ে একজন ব্যক্তি তাঁর অতীতের সিদ্ধান্ত, অসমাপ্ত কাজ এবং দায়িত্ব নিয়ে চিন্তা করার সুযোগ পান। কিছু মানুষের জন্য এই সময়টা চ্যালেঞ্জে পূর্ণ হতে চলেছে। কিন্তু, কিছু রাশির ক্ষেত্রে দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ গতি পাবে এবং কেরিয়ারে এগিয়ে যাওয়ার সুযোগ পাবেন। চার রাশির উন্নতির রাস্তা খুলতে পারে।

কাদের উন্নতির রাস্তা খুলছে ?

বৃষ রাশি- বৃষ রাশির জাতকদের জন্য শনির বক্রি চাল কিছু পুরনো সম্পর্ক এবং আটকে থাকা বিষয় ফের সক্রিয় করে তুলতে পারে। চাকরিজীবীদের পুরনো প্রকল্প বা কাজ থেকে উপকার হতে পারে। আয় সংক্রান্ত বিষয়ে ধীরে ধীরে উন্নতি হবে। ব্যবসায়ীদের জন্য পুরোনো গ্রাহক বা পরিচিত ব্যক্তিরাও কাজে আসতে পারেন। তবে, কোনও আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো না করাই শ্রেয়।

মিথুন রাশি- মিথুন রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে, শনির বক্রি গতির সময়কালটি কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের সুফল বয়ে আনতে পারে। দীর্ঘ সময় ধরে করা প্রচেষ্টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসতে পারে। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে এবং পদোন্নতির সম্ভাবনাও তৈরি হতে পারে। তবে, কর্মক্ষেত্রে কাজের চাপ এবং কাজে দেরি মতো পরিস্থিতিও সৃষ্টি হতে পারে। তাই, ধৈর্য ধরে কাজ করা অত্যন্ত জরুরি।

তুলা রাশি- তুলা রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে শনির বক্রিগতি কর্মক্ষেত্রে শৃঙ্খলা ও নিষ্ঠা বয়ে আনতে পারে। প্রতিযোগিতামূলক কাজে সফল হওয়ার প্রচেষ্টা ইতিবাচক ফল দিতে পারে এবং পেশাগত অবস্থান সুদৃঢ় করার সুযোগও তৈরি হতে পারে। যারা দীর্ঘ সময় ধরে কোনও পরীক্ষা, চাকরি বা প্রতিযোগিতার প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের নিজেদের কৌশল পুনর্বিবেচনা করা উচিত। কারণ ধারাবাহিক কঠোর পরিশ্রম ভাল ফলাফল বয়ে আনতে পারে।

মকর রাশি- মকর রাশির অধিপতি শনিদেব। তাই, শনির চাল এই রাশির জাতকদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। পুরনো কাজ শেষ করার এবং নিজের কর্মপদ্ধতির উন্নতি করার সুযোগ পাবেন। চাকরিজীবীদের নিজেদের দায়িত্ব ভালভাবে পালন করার উপকার মিলতে পারে। ব্যবসায় পুরনো সম্পর্ক ও প্রকল্পে লাভ মিলতে পারে।

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

সেরা শিরোনাম

Weekly Astrology : নতুন সপ্তাহে চাকরির প্রস্তাব পেতে পারেন এই রাশি, তবে অর্থ-সহ বিভিন্ন ক্ষেত্রে থাকতে হবে সতর্ক
নতুন সপ্তাহে চাকরির প্রস্তাব পেতে পারেন এই রাশি, তবে অর্থ-সহ বিভিন্ন ক্ষেত্রে থাকতে হবে সতর্ক
Weekly Astrology : এই রাশির ভাগ্যের মোড় ঘুরে যাচ্ছে নতুন সপ্তাহেই, সুখবর পেতে পারেন ; দীর্ঘদিনের পারিবারিক সমস্যার সমাধান
এই রাশির ভাগ্যের মোড় ঘুরে যাচ্ছে নতুন সপ্তাহেই, সুখবর পেতে পারেন ; দীর্ঘদিনের পারিবারিক সমস্যার সমাধান
Weekly Astrology : ২ রাশির অর্থভাগ্যে 'গোল্ডেন টাইম' নতুন সপ্তাহে, আগের বিনিয়োগ থেকে ভাল লাভের সম্ভাবনা
২ রাশির অর্থভাগ্যে 'গোল্ডেন টাইম' নতুন সপ্তাহে, আগের বিনিয়োগ থেকে ভাল লাভের সম্ভাবনা
Astro: রবিবার দুপুর ১২:৪৫ থেক সোমবার সকাল ৮:০২ মিনিটের মধ্যে 'সাফল্যের দরজা' খুলবে এই সব রাশির, কোন কোন ক্ষেত্রে উন্নতি ?
রবিবার দুপুর ১২:৪৫ থেক সোমবার সকাল ৮:০২ মিনিটের মধ্যে 'সাফল্যের দরজা' খুলবে এই সব রাশির, কোন কোন ক্ষেত্রে উন্নতি ?

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget