এক্সপ্লোর

Weekly Astrology: দেখে নিন কী বলছে এই সপ্তাহের রাশিফল

Weekly Horoscope: আগামী সাতটা দিন কেমন কাটবে, তার আগাম ঝলক থাকলে পথ চলতে অনেক সুবিধা হয়। দেখে নিন এই সপ্তাহের রাশিফল।

কলকাতা: আগামী সাতটা দিন কেমন কাটবে, তার আগাম ঝলক থাকলে পথ চলতে অনেক সুবিধা হয়। সেই লক্ষ্যেই সাপ্তাহিক রাশিফল (Weekly Horoscope)। দেখে নিন এই সপ্তাহে কী রয়েছে আপনার রাশিতে।

মেষ রাশি
ব্যবসায়ীদের জন্য ভাল সময়, সুযোগ আসতে পারে। আপনার চেষ্টার ফল মিলবে। চাকরিজীবিরা নিজেদের কেরিয়ারে উন্নতি করবেন। এই সময়ে একাধিক জায়গা থেকে আয় করবেন আপনি। বৈবাহিক সম্পর্কে উদ্বেগ এবং মনোমালিন্য হতে পারে। সঙ্গীর ব্যবহারে পরিবর্তন আসতে পারে, ইগোর সমস্যায় সংঘাত হতে পারে। মাথা ঠান্ডা রাখুন, প্রয়োজনীয় পদক্ষেপ করুন। যাঁরা অবিবাহিত, তাঁদের বিয়ের যোগ রয়েছে। পারিবারিক বিষয়ে বড় ভাই বা বড় বোনের কাছ থেকে মূল্যবান পরামর্শ মিলতে পারে।   

বৃষ রাশি
এতদিন ধরে যে পরিশ্রম করেছেন তার ফল মিলবে কর্মক্ষেত্রে। বিশেষজ্ঞ হিসেবে নাম হবে, সকলের মান্যতা পাবেন। এই সপ্তাহে খরচে লাগাম থাকবে। সরকারি ক্ষেত্রে যাঁরা কাজ করেন, তাঁদের শুভ সময়। পিতার ভাগ্যোদয়ের যোগ রয়েছে। ভ্রমণের সম্ভাবনা রয়েছে। কোনও আইনি প্রক্রিয়া চললে, আপনার পক্ষে ফল আসতে পারে। চোখ, তলপেট ও ইউরিন সংক্রান্ত সমস্যা নিয়ে সতর্ক থাকুন।

মিথুন রাশি
দীর্ঘদিন ধরে করা কাজগুলির কারণে এখন সুফল পাবেন। সেই কারণে যশ ও খ্যাতির মিলবে। বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এই সময়ে কার্মক্ষেত্রে বদলেরও সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীও যদি চাকরিজীবি হয়ে থাকেন, তাহলে তাঁর ক্ষেত্রেও উন্নতির যোগ রয়েছে। প্রেমের সম্পর্কে থাকলে সতর্ক থাকুন যাতে ইগোর সমস্যা না হয়। পড়ুয়াদের জন্য ভাল সময়। ঋণ চললে, এই সময়ে ঋণের বড় অংশ ফেরত দিতে পারবেন এই সপ্তাহে।     

কর্কট রাশি
আপনার চারপাশের পরিবেশের উন্নতি হবে। নতুন পরিবেশে আপনার ভাল লাগবে। বয়স্ক কারও সঙ্গে ভাল সম্পর্কের কারণে উপকার পাবেন। যাঁরা চাকরিজীবী তাঁদের বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। যাঁদের ব্যবসা রয়েছে, তাঁরাও ভাল খবর পাবেন। সামাজিক প্রতিপত্তি বাড়বে। পৈত্রিক সম্পত্তি পাওয়ার সুযোগ রয়েছে। মায়ের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়তে পারে। সঙ্গীর সাহায্য পাবেন, সেই সাহায্যে অনেক সুবিধে মিলবে। সামান্য চোট আঘাত থেকে সতর্ক থাকুন।

সিংহ রাশি
ব্যক্তিগত জীবনে উন্নতি হবে। আরও অগ্রগতি ঘটবে এই সপ্তাহে। চেষ্টায় সাফল্য মিলবে। সঙ্গীর ভাগ্যে আপনারও ভাগ্যোদয় ঘটবে। কাছাকাছি কোথাও ভ্রমণের সুযোগ থাকবে এই সপ্তাহে। নতুন কারও সঙ্গে পরিচয় হবে, ব্যবসা বাড়াতে সাহায্য করবে সেই যোগাযোগ। কাজের ক্ষেত্রে সিনিয়রদের নজরে পড়বেন। পুরনো কোনও পাওনা মিলতে পারে। বাবা-মায়ের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ রাখতে পারে। 

কন্যা রাশি
এই সময়ে আপনার ব্যবহারে কোনও পরিবর্তন আসতে পারে। যার ফলে পারিবারিক সম্পর্কে প্রভাব পড়তে পারে। কোনও আইনি জটিলতা থেকে থাকলে তা সহজেই মিটে যাবে। বাকি থাকা কাজ সহজেই শেষ হবে। যাঁরা ব্যবসায়ী তাঁরা সহজেই নতুন ঋণ পেতে পারেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের যোগ রয়েছে। সন্তানের সাফল্যের সম্ভাবনাও রয়েছে। ব্য়ক্তিগত জীবনে ভাল প্রভাব পড়বে, যার ফলে উন্নতি হবে সম্পর্কে।  

তুলা রাশি
এই সপ্তাহে গ্রহের অবস্থান কেরিয়ারে উন্নতি ঘটাবে। হাতে আরও ক্ষমতা আসতে পারে, শীঘ্রই প্রোমোশন মিলতে পারে। ব্যবসার ক্ষেত্রে পার্টনারের সঙ্গে মনোমালিন্য এড়িয়ে চলুন। এই সপ্তাহ ভ্রমণের জন্য ভাল সময়। প্রেমের সম্পর্কে উন্নতির যোগ। সন্তানের ক্ষেত্রে উন্নতি রয়েছে। সন্তানের কেরিয়ারে উন্নতি হতে পারে। 

বৃশ্চিক রাশি
কারও কারও ক্ষেত্রে বাইরে যাওয়ার সুযোগ রয়েছে। দূরবর্তী স্থানে  পরিচিতি পাবেন, সম্মান পাবে এবং সাফল্য মিলবে। কাজের মাধ্যমে সহজেই প্রতিদ্বন্দীদের পিছনে ফেলতে পারবেন। আটকে থাকা কোনও আইনি লড়াইয়ে নিজের পক্ষে ফল আসবে। এই সপ্তাহে খরচের দিকে খেয়াল রাখুন। হঠাৎ কোনও খরচে বাজেটে ধাক্কা লাগতে পারে। কেরিয়ার বদলের সুযোগ রয়েছে। যাঁরা চাকরি খুঁজছেন তাঁরা সদর্থক খোঁজ পাবেন। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। মাথা ঠান্ডা রাখুন এবং সহ্য করে যান। পারিবারিক সম্পর্কে উন্নতি ঘটবে, সঙ্গীর সম্পূর্ণ সহযোগিতাও পাবেন।          

ধনু রাশি
এই সপ্তাহে ভাগ্যোদয়ের ইঙ্গিত। আয় বৃদ্ধি হবে। সংস্থারও লাভ হবে। স্বনামধন্য এবং বিখ্যাত কোনও ব্যক্তির সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে। যা ভবিষ্যতে উন্নতির জন্য সহায়ক হবে। কর্মক্ষেত্রে সিনিয়রদের সঙ্গে সম্পর্ক ভাল হবে। প্রতিদ্বন্দ্বীদের ছাপিয়ে যেতে পারবেন। এই সপ্তাহে তুঙ্গে থাকবে আত্মবিশ্বাস। আটকে থাকা কাজ সহজেই সম্পূর্ণ হবে। প্রেমের সম্পর্কে টানাপড়েনের সম্ভাবনা রয়েছে, সতর্ক থাকুন।

মকর রাশি
কাজের ক্ষেত্রে নাটকীয়ভাবে উন্নতি ঘটবে। আপনার কাজকে মান্যতা দেওয়া হবে। কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব পাওয়ার সঙ্গে সঙ্গে আয়ও বাড়বে। পারিবারিক ব্য়বসা বা পৈতৃক সম্পত্তি থেকে আয় আসতে পারে। ঋণের খোঁজে থাকলে তা সহজেই পাবেন। সরকারি স্তরেও সুযোগ-সুবিধা মেলার সম্ভাবনা। কাজের চাপ থাকায় পরিবারের সঙ্গে সময় কাটাতে পারবেন না। বিয়ের জন্য সঙ্গী খোঁজার ভাল সময়।  

কুম্ভ রাশি
এই সপ্তাহে যশ বা খ্যাতি বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে এবং সামাজিকক্ষেত্রে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবেন আপনি। অনেকেই ব্যক্তিগত ও কর্মক্ষেত্রের জন্য আপনার কাছে পরামর্শ চাইতে পারে। এই সপ্তাহে ভ্রমণের সুযোগ রয়েছে। কাজের জন্য ভালরকম লাভের সম্ভাবনা রয়েছে। কারও কারও চাকরিবদলের সুযোগ রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও জোরালো করতে সচেষ্ট হন।

মীন রাশি
এই সপ্তাহে স্ট্রেস বাড়তে পারে। অর্থনৈতিক ভাবে ক্ষতির সম্ভবনা রয়েছে। এই মুহূর্তে নতুন কোথাও বিনিয়োগ এড়িয়ে চলুন। কোথাও যাওয়ার সুযোগ এলেও আপাতত তা এড়িয়ে চলুন। ব্যক্তিগত পরিসরে বয়োজেষ্ঠ ব্যক্তি, সিনিয়রদের স্নেহ ও সমর্থন পাবেন। পরিবারে পিতৃস্থানীয় কারও প্রয়োজনে মানসিকভাবে পাশে থাকুন। সৃজনশীল কাজের ক্ষেত্রে উন্নতি ঘটবে। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন।

সেরা শিরোনাম

Astrology: কাল দুপুর ১২ টার পর শুভসময় শুরু, একগুচ্ছ সুখবর মকর-সহ ৩ রাশির জন্য, তবে এই রাশির জাতক হলে সাবধান
কাল দুপুর ১২ টার পর শুভসময় শুরু, একগুচ্ছ সুখবর মকর-সহ ৩ রাশির জন্য, তবে এই রাশির জাতক হলে সাবধান
Daily Astrology: কাজ হারিয়েছেন ? হাতের টাকা শেষ ? কাল বিশেষ যোগ, ৫ রাশির সময় ঘুরছে, বড়সড় প্রাপ্তিযোগ
কাজ হারিয়েছেন ? হাতের টাকা শেষ ? কাল বিশেষ যোগ, ৫ রাশির সময় ঘুরছে, বড়সড় প্রাপ্তিযোগ
Shani Vakri: শনির বক্রীতে রাশিচক্রে গোল্ডেন টাইম, এই রাশিতে প্রসন্ন বড়ঠাকুর, ব্যাঙ্ক ব্যালেন্সে উঠবে ঢেউ
শনির বক্রীতে রাশিচক্রে গোল্ডেন টাইম, এই রাশিতে প্রসন্ন বড়ঠাকুর, ব্যাঙ্ক ব্যালেন্সে উঠবে ঢেউ
Shani Transit 2026: রুপোর পায়ে হাঁটছেন শনি, অক্টোবর পর্যন্ত ৬ রাশিতে আর্থিক ক্ষতির আশঙ্কা, পরিবারে অশান্তি, চাকরিতে ব্যর্থতা
রুপোর পায়ে হাঁটছেন শনি, অক্টোবর পর্যন্ত ৬ রাশিতে আর্থিক ক্ষতির আশঙ্কা, পরিবারে অশান্তি, চাকরিতে ব্যর্থতা

ভিডিও

SFI Jadavpur University | যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুমুল উত্তেজনা, প্রতিবাদে মানববন্ধন তৈরি করল SFI
Champahati Blast News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২। ABP ANANDA LIVE
Jadavpur University Chaos: যে ঘটনা ঘটেছে, আমি তার তীব্র নিন্দা করছি : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের VC
Jadavpur University News | সুর চড়িয়ে আজ পথে নামল দু’পক্ষই, পরপর ভাঙল পুলিশের ব্যারিকেড | ABVP-SFI
Chokh Bhanga 6Ta | ফের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। রাতে কলেজ ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget