এক্সপ্লোর

Weekly Horoscope: কেমন যাবে গোটা সপ্তাহ? কী বলছে রাশিফল?

Weekly Astrology: আগামী সাতটা দিন কেমন কাটবে, তার আগাম ঝলক থাকলে পথ চলতে অনেক সুবিধা হয়। সেই লক্ষ্যেই সাপ্তাহিক রাশিফল। দেখে নিন এই সপ্তাহে কী রয়েছে আপনার রাশিতে।  

কলকাতা: আগামী সাতটা দিন কেমন কাটবে, তার আগাম ঝলক থাকলে পথ চলতে অনেক সুবিধা হয়। সেই লক্ষ্যেই সাপ্তাহিক রাশিফল (Weekly Horoscope)। দেখে নিন এই সপ্তাহে কী রয়েছে আপনার রাশিতে।  

মেষ রাশি
প্রবল ব্যস্ততায় কাটবে এই সপ্তাহ। ঘরের নানা কাজে ব্যস্ত থাকবেন, সেই বুঝে সময় বের করুন। সপ্তাহের মাঝে কেরিয়ার সংক্রান্ত বিষয়ে ব্যস্ত থাকবেন। পুরনো সমস্যা সমাধানের সূত্র মিলতে পারে। নতুন বাড়ি কেনার অর্থের সংস্থান হতে পারে। মনের মতো সঙ্গীর খোঁজ পেতে পারেন।

বৃষ রাশি
বুদ্ধির দ্বারা সব সমস্য়া মেটাতে পারবেন। লক্ষ্য স্থির থাকায় আর্থিক সম্পদ তৈরিতে সুবিধে হবে। আয় বাড়ায় আর্থিক স্বচ্ছলতা বাড়বে। ভাইবোনের মধ্যে সম্পর্কে উন্নতি। সরকারি চাকরিজীবীদের বদলির সম্ভাবনা রয়েছে। স্বামী-স্ত্রীর মধ্যে সমস্যা হতে পারে।

মিথুন রাশি
জীবনের প্রতি পজিটিভ দৃষ্টিভঙ্গি। কঠিন পরিস্থিতি মোকাবিলার জন্য মানসিক শক্তি পাবেন। দীর্ঘদিন বকেয়া থাকা অর্থ হাতে পেতে পারেন। নতুন চাকরির খোঁজে থাকলে সুফল মিলতে পারে। নতুন বাড়ি বা গাড়ি কিনতে পারেন। ভগবানের উপর বিশ্বাস রাখুন।

কর্কট রাশি
এই সপ্তাহে আপনাকে ধৈর্য্যের পরীক্ষা দিতে হতে পারে। কাজ ঠিকমতো করতে আত্মসমীক্ষা কাজে আসবে। পরিবারের পাশে থাকা আপনাকে শক্তি জোগাবে। ব্যবসায়ীরা নতুন সিদ্ধান্ত নেওয়ার আগে সাবধান হোন। এই সপ্তাহে  আইনি জটিলতায় জড়ানোর সম্ভাবনা রয়েছে, যা মানসিক ও আর্থিকভাবে ক্লান্ত করবে। বাচ্চাদের স্বাস্থ্য চিন্তা বাড়াতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছেন।

সিংহ রাশি
এই সপ্তাহে নিজের স্বাস্থ্য নিয়ে সাবধানী হতে হবে। শরীর খারাপ হলে কেরিয়ারে সমস্যা হতে পারে। বড়দের আশীর্বাদ সমস্যা কাটিয়ে উঠতে সাহায্য করবে। তবে সপ্তাহের মধ্যভাগে সব সমস্যা কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা সিঙ্গেল, তাঁরা মনের মতো সঙ্গী খুঁজতে পারেন।

কন্যা রাশি
এই সপ্তাহে এমন কিছু শিখতে পারেন যার ফলে কাজের জায়গায় সুবিধে হবে। সব কাজ সময়মতো হবে, ক্ষতি হবে না। নতুন কাজের সুযোগ আসতে পারে। আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। শেয়ার বাজার থেকে মুনাফা মিলতে পারে। স্ট্রেস কমাতে এবং স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করবে যোগাভ্যাস।

তুলা রাশি
এই সপ্তাহে একের পর এক সুযোগ আসবে আপনার কাছে। কাডের জায়গায় ভাল খবর মিলবে। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। পুরনো বাড়ি বিক্রি করার ইচ্ছে থাকলে এটাই ভাল সময়। সপ্তাহের শেষভাগে পরিবারের জন্য খরচ বাড়তে পারে। মোটের উপর স্বাস্থ্য ভাল থাকবে তবে পেট ও বুক সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকুন। পরিবারের কোনও বয়স্ক সদস্যের স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারবে।

বৃশ্চিক রাশি
আর্থিক প্রস্তুতি নিয়ে ভাবনা দরকার। এমন প্রয়োজন হতে পারে যখন দ্রুত অর্থের সংস্থান করতে হতে পারে। আয় বাড়লেও আচমকা খরচে সঞ্চয় ধাক্কা খাবে। সপ্তাহের প্রথমভাবে কাজের সূত্রে ভ্রমণের সম্ভাবনা রয়েছে। সপ্তাহের মধ্যভাগে নতুন কাজের সুযোগ নিয়ে আলোচনা হবে। পরিবারের সান্নিধ্য মানসিকভাবে শক্তি দেবে। ব্যবসায়ীদের জন্য নতুন লগ্নির সুযোগ আসতে পারে যা ভবিষ্যতে লাভ দেবে। সঙ্গীর সঙ্গে সম্পর্ক বন্ধুত্বপূর্ণ থাকবে তবে সঙ্গীর স্বাস্থ্য চিন্তা বাড়াবে। 

ধনু রাশি
পরিকল্পনা মতো এই সপ্তাহ নাও চলতে পারে। কোনও ভ্রমণ বা মিটিংয়ের প্ল্যান বদলাতে হতে পারে। সপ্তাহের মধ্যভাগ থেকে সব ঠিক হয়ে যাবে। নতুন কোনও সুযোগ আসতে পারে  যা ব্যবসায় সাহায্য করবে। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। শেয়ার বাজারে লগ্নি থাকলে তা ফায়দা দেবে। বাচ্চাদের পড়াশোনা নিয়ে ভাল খবর মিলবে। 

মকর রাশি
সপ্তাহের প্রথম দিকে নতুন কাজের সুযোগ আসতে পারে। নতুন কোনও ব্যবসার সুযোগ মিলতে পারে। কাজের জায়গায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে সাহায্য মিলতে পারে। এই সপ্তাহে টাকাপয়সা সংক্রান্ত নানা বিষয়ে সতর্ক থাকুন। অবিবাহিতদের জন্য বিয়ের জন্য কথাবার্তা শুরু হতে পারে। বিবাহিত হলে সঙ্গীর থেকে নানারকম সাহায্য পাবেন। মনের মতো সঙ্গীর সঙ্গে ভাল সময় কাটাতে পারবেন।   

কুম্ভ রাশি
নিজের মনের মতো সবকিছু হবে না। কাজের জায়গায় অসুবিধে হতে পারে। নতুন কোনও সম্পর্ক স্থাপন করবেন না, এটি সঠিক সময় নয়। অভাবনীয় পরিস্থিতিতে কাজের চাপ অনেক বেড়ে যেতে পারে। কাজের সূত্রে দূরভ্রমণ করতে হতে পারে। অল্পবিস্তর চোটআঘাত লাগার সম্ভাবনা রয়েছে, সতর্ক থাকুন। এই সপ্তাহে কোনও বড় সিদ্ধান্ত না নেওয়াই ভাল।

মীন রাশি
এই সপ্তাহে প্রচুর কাজের সম্ভাবনা রয়েছে। মানসিকভাবে খুশি থাকবেন। কাজের জায়গা নতুন দায়িত্ব পেতে পারেন। চাকরিপ্রার্থীরা চেষ্টার ফল দেখতে পারেন। অনলাইন কোর্সে নাম লেখাতে পারেন যা কেরিয়ারে সাহায্য করবে। পরিশ্রমের ফল দেখতে পারবেন এই সপ্তাহে। পরিবারের থেকে সমর্থন পাবেন, বাড়িতে কোনও অনুষ্ঠানের আয়োজন করতে হতে পারে। বিয়ের দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন। স্বাস্থ্য মোটের উপর ভাল থাকবে।   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Astro: বিয়ের প্রস্তাব পাবেন; উন্নতি ঘটবে চাকরি ও ব্যবসায়! কেমন কাটবে দিনটি ? পড়ুন রাশিফল
বিয়ের প্রস্তাব পাবেন; উন্নতি ঘটবে চাকরি ও ব্যবসায়! কেমন কাটবে দিনটি ? পড়ুন রাশিফল
Weekly Astrology : এই রাশি ভাল আয়ের মুখ দেখবেন নতুন সপ্তাহে, কেরিয়ারে বড় পরিবর্তন
এই রাশি ভাল আয়ের মুখ দেখবেন নতুন সপ্তাহে, কেরিয়ারে বড় পরিবর্তন
Daily Astro: হু হু করে বাড়বে আয় ! তবে সাবধান থাকতে হবে..., কেমন কাটবে আগামীকাল? পড়ুন রাশিফল
হু হু করে বাড়বে আয় ! তবে সাবধান থাকতে হবে..., কেমন কাটবে আগামীকাল? পড়ুন রাশিফল
Weekly Astrology : ২ রাশিতে আর্থিক স্বস্তি নতুন সপ্তাহে, পেশায় বড় সুখবর
২ রাশিতে আর্থিক স্বস্তি নতুন সপ্তাহে, পেশায় বড় সুখবর

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget