Audi Q9 Seven Seater SUV :  জার্মান এই গাড়ি প্রস্তুতকারক কোম্পানির লাক্সারি কার (Luxury Car) মানেই আলাদা কিছু। এবার তার ব্য়তিক্রম হচ্ছে না। ভারতের বাজারে (Indian Car Market) দেখা যাবে Audi Q9 SUV । পাওয়ারের সঙ্গে লাক্সারি ও ফিচারের সেরা মিশ্রণ দেখা যাবে এই গাড়িতে (Cars)।  

Continues below advertisement

কেন এই গাড়ি নিয়ে এত উৎসাহএতদিন জার্মান কার মানেই ধরা হত আভিজাত্যের সঙ্গে পারফরম্যান্সের সেরা মিশ্রণ। যে কারণে জার্মান গাড়ির নিরাপত্তার ওপর ভরসা রাখতেন ক্রেতারা। এবার তাদের মান বজায় রেখেই নতুন মডেল বাজারে আনতে চলেছে অডি। ইতিহাসে কোম্পানির সবথেকে বড় ও শক্তিশালী এসইউভি Audi Q9 নিয়ে আসছে তারা। বর্তমানে অডির সবথেকে বড় এসইউভি Q7-এর থেকেও এটি আকারে বড়। ফিচারে আগের মডেলের থেকে অনেক বেশি উন্নত। ভারতে বিলাসবহুল বড় এসইউভির ব্যাপক চাহিদার কথা মাথায় রেখে খুব শীঘ্রই এটি ভারতীয় বাজারেও পা রাখতে চলেছে।

Continues below advertisement

Audi Q9 : অডির নতুন রাজকীয় ফ্ল্যাগশিপ আসছে বাজারেঅডি Q9 শুধুমাত্র একটি গাড়ি নয়, এটি হতে চলেছে আভিজাত্যের নতুন প্রতীক। কোম্পানি এটিকে তাদের প্রিমিয়াম সেডান A8-এর বিকল্প হিসেবে এবং নতুন 'ফ্ল্যাগশিপ' মডেল হিসেবে তুলে ধরছে। অর্থাৎ, অডির লাইনআপে এখন থেকে এটিই হবে সেরা এবং সবথেকে বিলাসবহুল গাড়ি।

মূল আকর্ষণ ও ফিচারসমূহঅটোমেটিক ইলেকট্রিক ডোর: অডির ইতিহাসে এই প্রথম কোনো গাড়িতে পাওয়ারড ডোর বা স্বয়ংক্রিয় দরজা দেওয়া হয়েছে। রিমোট, ড্যাশবোর্ড বা মোবাইল অ্যাপের মাধ্যমে এই দরজা খোলা বা বন্ধ করা যাবে। এমনকি ব্রেক প্যাডে চাপ দিলেও ড্রাইভারের পাশের দরজা নিজে থেকে বন্ধ হয়ে যাবে।

রাজকীয় আরাম: দ্বিতীয় সারিতে থাকছে বিলাসবহুল ক্যাপ্টেন সিট। এই সিটগুলোতে হিটিং  এবং কুলিং ফিচারের পাশাপাশি মাসাজ করার সুবিধাও থাকবে।

স্পেস ও সিটিং: এটি মূলত একটি ৭-সিটার গাড়ি হলেও ৬-সিটার কনফিগারেশনেও পাওয়া যাবে। তৃতীয় সারিতে আগের তুলনায় অনেক বেশি জায়গা রাখা হয়েছে, যা বড়দের জন্যও আরামদায়ক।

স্মার্ট প্যানোরামিক সানরুফ: এতে থাকছে একটি বিশাল সানরুফ যার ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতা নিজের ইচ্ছেমতো নিয়ন্ত্রণ করা যাবে। সঙ্গে থাকছে মুড অনুযায়ী পরিবর্তনযোগ্য অ্যাম্বিয়েন্ট লাইটিং।

মাল্টি-স্ক্রিন ড্যাশবোর্ড: গাড়ির ভেতরে থাকছে একগুচ্ছ স্ক্রিন। ড্রাইভারের পাশাপাশি প্যাসেঞ্জারের জন্যও আলাদা ডিসপ্লে থাকছে। তবে ব্যবহারের সুবিধার জন্য কিছু ফিজিক্যাল বাটন বা বোতামও রাখা হয়েছে।

গাড়ির ইঞ্জিন ও পারফরম্যান্স কেমন এই গাড়িরঅডি Q9-এ শক্তির কোনো অভাব হবে না। এতে মূলত দুটি ইঞ্জিন অপশন থাকতে পারে:

V8 হাইব্রিড ইঞ্জিন: যারা অদম্য গতি এবং শক্তি পছন্দ করেন তাদের জন্য থাকবে ভি-৮ (V8) ইঞ্জিনের সাথে হাইব্রিড প্রযুক্তি।

সিক্স-সিলিন্ডার (V6) ইঞ্জিন: এটি একটি স্ট্যান্ডার্ড অপশন হিসেবে থাকবে যা যথেষ্ট শক্তিশালী এবং স্মুথ পারফরম্যান্স দেবে।

ভারতে কাদের সঙ্গে হবে প্রতিযোগিতাভারতের গাড়ি বাজারে বড় আকারের লাক্সারি এসইউভির মধ্য়ে বড় প্রভাব ফেলবে এই গাড়ি। এই অডি Q9 বাজারে এলে এটি সরাসরি প্রতিযোগিতায় ফেলবে Mercedes-Benz GLS এবং BMW X7-এর মতো এসইউভিকে।

আরও পড়ুন : পাওয়ারের সঙ্গে আভিজাত্য়ের মিশ্রণ, স্কোডা কোডিয়াক ২০২৬-তে কী নতুন পাবেন, রইল ছবি


Car loan Information:

Calculate Car Loan EMI