এক্সপ্লোর

Audi SQ8: রবি শাস্ত্রীর হাত ধরে লঞ্চ হল Audi SQ8, রোমন্থন করলেন পুরোনো স্মৃতি!

Audi New Car: অডির নতুন SQ8 গাড়ির দাম রাখা হয়েছে ১ কোটি ৭৮ লক্ষ টাকা। যদিও এই দাম এক্স - শোরুম দাম। এই গাড়ির অন রোড দাম আরও বেশি। এই গাড়ি অডির Q8 ও RSQ8-এর মাঝেই অবস্থান করে।

অবশেষে ভারতে লঞ্চ হল অডির নতুন গাড়ি Audi SQ8। আর এই গাড়ি লঞ্চের এই বিশেষ মুহূর্তের সঙ্গে জড়িয়ে রইলেন ভারতের প্রাক্তন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার ও কোচ রবি শাস্ত্রী। ১৯৮৫ সালের Benson & Hedges World Championship of Cricket জিতেছিল ভারত। আর সেই টুর্নামেন্টে 'প্লেয়ার অফ দ্য সিরিজ' হিসাবে রবি শাস্ত্রী পেয়েছিলেন একটা Audi 100 গাড়ি। নতুন অডির লঞ্চ অনুষ্ঠানে এসে সেই স্মৃতি রোমন্থন করেন তিনি।

অডির নতুন SQ8 গাড়ির দাম রাখা হয়েছে ১ কোটি ৭৮ লক্ষ টাকা। যদিও এই দাম এক্স - শোরুম দাম। এই গাড়ির অন রোড দাম আরও বেশি। এই গাড়ি অডির Q8 ও RSQ8-এর মাঝেই অবস্থান করে। Audi SQ8 - এ রয়েছে ৪.০ লিটারের টুইন টর্বো V8 ইঞ্জিন। এই গাড়ির পাওয়ারট্রেন অনেকটা Audi RSQ8 - এর মতো হলেও এই গাড়ি কিছুটা ডিটিউন করা হয়েছে। তার পরও এই গাড়ি ৫০৭ হর্স পাওয়ার ও ৭৭০ নিউটন মিটার টর্ক উৎপন্ন করে।

পারফর্ম্যান্সের দিক থেকে অডির SQ8 বেশ শক্তিশালী। এই গাড়ি ০ থেকে ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিবেগ তুলতে পারে মাত্র ৪.১ সেকেন্ডে। আর এই SUV- এর সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ২৫০ কিলোমিটার। এই গাড়িতে রয়েছে Audi -র বিখ্যাত Quattro অল হুইল ড্রাইভ সিস্টেম ও ৮ স্পিডের অটোম্যাটিক গিয়ার বক্স।

এই গাড়ির ডিজাইন ল্যাঙ্গুয়েজ সম্পূর্ণ ভাবে Q8 -কে ফলো করে। যদিও এই গাড়ির লুক আরও অ্যাগ্রেসিভ। এ ছাড়াও এই গাড়িতে স্ট্যান্ডার্ড হিসাবে ২১ ইঞ্চির অ্যালয় হুইল ব্যবহার করা হয়েছে। তবে কোনও ক্রেতা চাইলে এর পরিবর্তে ২২ ইঞ্চির অ্যালয় হুইলও লাগাতে পারেন। এ ছাড়াও এই গাড়ির পিছনের দিকে রয়েছে একসঙ্গে চারটি এক্সহস্ট পাইপ। যা এই গাড়ির স্পোর্টি লুককে আরও জোরালো করে।

অডির এই গাড়ির ভিতরে রয়েহে একটা ফোর জোন ক্লাইমেট কন্ট্রোল সিস্টেম। এই গাড়িতে স্ট্যান্ডার্ড সেফটি ফিচার হিসাবে ৩৬০ ডিগ্রি ক্যামেরা ও ৮টি এয়ারব্যাগ পাওয়া যায়। এ ছাড়াও মেমোরি ফাংশন সহ পাওয়ার সিট ও সব মিলিয়ে মোট ৩টে স্ক্রিনও দেখা যায় এই গাড়িতে। একই সঙ্গে এই গাড়ির পিছনের সারিতে বসর জায়গা প্রচুর। যার ফলে এই গাড়িকে দৈনন্দিন কাজে ব্যবহার করাই যায়। আসলে ভারতের পারফর্ম্যান্স সেগমেন্টে নিজেদের উপস্থিতি আরও শক্তিশালী করতে চাইছে অডি। আর সেই কারণেই এই গাড়িটিকে বাজারে নিয়ে এল তারা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget