এক্সপ্লোর

Car News: গাড়ি চালান রোজই ? সঙ্গে এই ৫ নথি না থাকলে মোটা জরিমানা হতে পারে

Car Driving Rules: ট্রাফিক পুলিশ গাড়ি আটকালে এই সমস্ত নথিগুলি (Car Driving Documents) না দেখাতে পারলে সমস্যায় পড়বেন। মোটা টাকা জরিমানাও দিতে হতে পারে। কোন ৫ নথি এখানে গুরুত্বপূর্ণ ?

Car Driving Documents: গাড়ি থাকলে গাড়ি চালানোটাই শেষ কথা নয়। গাড়ি চালানোর সময় বেশ কিছু জিনিস মাথায় রেখে রাস্তাঘাটে বেরোতে হয়। ট্রাফিক নিয়ম মেনে নিরাপদে গাড়ি চালানো যেমন জরুরি, তেমনই গাড়ির ভিতরে বেশ কিছু নথি মনে করে রেখে দেওয়াটাও জরুরি। ট্রাফিক পুলিশ গাড়ি আটকালে এই সমস্ত নথিগুলি (Car Driving Documents) না দেখাতে পারলে সমস্যায় পড়বেন। মোটা টাকা জরিমানাও দিতে হতে পারে। এছাড়াও কোনও সময় দুর্ঘটনা ঘটলে এই সমস্ত নথির সাহায্যে বাড়িতে পৌঁছানো, আশেপাশের লোকদের থেকে সাহায্য পেতেও সুবিধে হবে। কোন ৫ নথি এখানে গুরুত্বপূর্ণ ?

ড্রাইভিং লাইসেন্স

মোটর ভেহিকলস অ্যাক্ট ১৯৮৮ এবং সেন্ট্রাল মোটর রুলস ১৯৮৯ অনুসারে প্রত্যেক গাড়ি চালককে গাড়ি চালানোর জন্য একটি বৈধ ড্রাইভিং লাইসেন্স (Car Driving Documents) থাকা জরুরি। এই গুরুত্বপূর্ণ নথি জরুরি আইডেন্টিটি প্রুফ হিসেবেও কাজে লাগে। এমনকী জাতির পরিচয়, বয়সের প্রমাণপত্র হিসেবেও কাজে লাগে এই ড্রাইভিং লাইসেন্স। এই ড্রাইভিং লাইসেন্স না থাকলে গাড়ি চালানোর সময় যে কোনও মুহূর্তে সমস্যায় পড়তে পারেন আপনি। এই লাইসেন্স ছাড়া গাড়ি দুর্ঘটনা ঘটলে মোটর বিমার অধীনে ক্লেইমও করতে পারবেন না।

রেজিস্ট্রেশন সার্টিফিকেট

গাড়িটি যিনি চালাচ্ছেন তাঁর নামে রেজিস্টার করা আছে কিনা সেটা দেখে নিতে হবে। সংশ্লিষ্ট RTO-র কাছে এই গাড়িটি নিবন্ধীকৃত (Car Driving Documents) আছে কিনা তাঁর প্রমাণ এই রেজিস্ট্রেশন সার্টিফিকেট। এমনকী ইনসিওরেন্সের জন্য টাকা দাবি করার ক্ষেত্রেও এই রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে। এই রেজিস্ট্রেশন সার্টিফিকেটে লেখা থাকে ভেহিকল রেজিস্ট্রেশন নম্বর, ক্রেতার ঠিকানা, গাড়ি নির্মাণের তারিখ, রেজিস্ট্রেশন তারিখ, এক্সপায়ারি তারিখ, চেসিস নম্বর, ইঞ্জিন নম্বর ইত্যাদি সমস্ত তথ্যই লেখা থাকে।

থার্ড পার্টি বিমা

১৯৮৮ সালের মোটর ভেহিকলস অ্যাক্টের অধীনে ভারতের রাস্তায় (Car Driving Documents) গাড়ি চালাতে গেলে গাড়ির বিমা করানো খুবই জরুরি। এর ফলে আপনি থার্ড পার্টি ইনসিওরেন্স কভারেজ পাবেন যা গাড়ির কোনও দুর্ঘটনা ঘটলে আর্থিক সুরক্ষা দেবে।

পলিউশন কনট্রোল সার্টিফিকেট

গাড়ির কার্বন নির্গমনের মাত্রা বলে দেয় এই পলিউশন কনট্রোল সার্টিফিকেট, এর মাধ্যমে কার্বন নির্গমনের নির্ধারিত মাত্রা থেকে বেশি না কম তা ঠিক করে দেয় এই সার্টিফিকেট। পলিউশন সার্টিফিকেট না থাকলে আপনার ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা এমনকী ৬ মাসের জেলও হতে পারে।

পরিচয়পত্র

যদিও আইনমাফিক গাড়ি (Car Driving Documents) চালানোর সময় প্যান বা আধার কার্ড রাখা বাধ্যতামূলক নয়, তবু এই নথি সঙ্গে থাকলে যে কোনও পরিস্থিতিতে কাজে আসতে পারে। এরজন্য অরিজিনাল নথি না নিয়ে ডিজিলকার বা এমপরিবহন অ্যাপের মাধ্যমে এই নথিগুলি ডিজিটালি সংরক্ষণ করতে পারেন।

আরও পড়ুন: Volkswagen Virtus: ফক্সওয়াগনের গাড়িতে বাম্পার ডিসকাউন্ট, জেনে নিন কোন মডেলে কত ছাড় ?

সেরা শিরোনাম

Honda Elevate Facelift : ফেসলিফ্টে চমক, হন্ডা নিয়ে এল নতুন এলিভেট, কী কী বদল, কত দাম ?
ফেসলিফ্টে চমক, হন্ডা নিয়ে এল নতুন এলিভেট, কী কী বদল, কত দাম ?
Renault Duster Hybrid : ২০ কিমির ওপর মাইলেজ দেবে, সবার চিন্তা বাড়াতে আসছে ডাস্টার হাইব্রিড
২০ কিমির ওপর মাইলেজ দেবে, সবার চিন্তা বাড়াতে আসছে ডাস্টার হাইব্রিড
Car Buying Guide: নতুন গাড়ির দামে বিলাসবহুল সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনা কি বুদ্ধিমানের কাজ? নাকি বোকামি?
নতুন গাড়ির দামে বিলাসবহুল সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনা কি বুদ্ধিমানের কাজ? নাকি বোকামি?
Tata Aeris : সাড়ে ৫ লাখে সেডান আনল টাটা, টক্কর হবে মারুতি ডিজায়ারের সঙ্গে, কী কী পাবেন দেখুন
সাড়ে ৫ লাখে সেডান আনল টাটা, টক্কর হবে মারুতি ডিজায়ারের সঙ্গে, কী কী পাবেন দেখুন

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget