Honda electric SUV : আর বসে থাকবে না হন্ডা। এবার একসঙ্গে বহু গাড়ি আনতে চলেছে কোম্পানি। বিশেষ করে ভারতের বাজারে যখন হন্ডা ব্যবসা গুটিয়ে নেবে বলে খবর রটেছে, তখন একেবারে নতুন উদ্যোগে নেমে পড়েছে জাপানি গাড়ি কোম্পানি। এবার ভারতের বাজারে হন্ডা আনছে হন্ডা আলফা ইলেকট্রিক SUV । একবার গাড়ি দেখলে নজর সরবে না আপনার।

Continues below advertisement

ভারতের বাজারে প্রথম হন্ডার ইলেকট্রিক

ভারতের বাজারে ২০২৬ সালেই হন্ডা সিটি ফেসলিফ্ট, এলিভেট ফেসলিফ্ট দেখেছে ক্রেতারা। এবার হন্ডা আলফা ইলেকট্রিক আনতে চলেছে কোম্পানি। শোনা যাচ্চে, ডিসেম্বরে এর প্রেডাকশন ভার্সন ভারতে দেখা যাবে। ২০২৭ সালের প্রথমেই দেশের বাজারে লঞ্চ হতে পারে এই ইলেকট্রিক SUV। সূত্রের খবর, দেশেই তৈরি হবে এই গাড়ি। রাজস্থানের তাপুকারা প্লান্টে তৈরি করা হবে আলফা। পরবর্তীকালে এখান থেকেই বিশ্ব বাজারে পাঠানো হবে হন্ডার এই দুর্দান্ত ডিজাইনার কার।

Continues below advertisement

কেন এই ডিজাইন নিয়ে এতে মাতামাতিএর সামনের বনেট ও পিছনের বক্সি লুক দেখলেই বুঝতে পারবেন, এই গাড়ি সবার থেকে আলাদা। সঙ্গে এতে দেওয়া হয়েছে এক গ্লো বডিলাইন লাইটিং। যা পুরো গাড়ি জুড়ে দিয়েছে কোম্পানি। আপনি কনসেপ্ট মডেলের মতোই এতে সামনের হেডল্যাম্প ও ইলুমিনেটেড লোগো দেখতে পারবেন। এতে দেওয়া হয়েছে ৬৫-৭০ কিলোওয়াটের ব্যাটারি প্যাক। যা ভাল রেঞ্জ দেবে বলেই দাবি করছে কোম্পানি সূত্র। এতে ব্যাটারি প্যাকের পাশাপাশি পাবেন সিঙ্গল মোটর। যা ভাল মাইলেজ দিতে পারে।  

কাদের সঙ্গে হবে প্রতিযোগিতা ?  ভারতে ইতিমধ্য়েই এই গাড়ির টেস্টিং শুরু হয়ে গেছে। তবে ইলেকট্রিক SUV হলেও এতে কেবল ফ্রন্ট হুইল ড্রাইভ দেওয়া হয়েছে। এতে সিঙ্গল মোটর পাওয়া য়াবে বলে মনে করছে কার ব্লগাররা। নিজের ব্র্যান্ড হন্ডা এলিভেটের পাশপাশি এর সহ্গে প্রতিযোগিতা হবে হুন্ডাই ক্রেটার। কারণ ভারতের বাজারে সাব ফোর মিটার ক্যাটাগরিতে সবথেকে জনপ্রিয় গাড়ি হুন্ডাই ক্রেটা ইলেকট্রিক। পাওয়ারের সঙ্গে প্রিমিয়াম ফিনিস ও অত্যাধুনিক ফিচার পাওয়া যায় এই গাড়িতে। হন্ডা আলফাতেও সেই উন্নত ফিউচারিসটিক ফিচার পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।

কবে ভারতের বাজারে আসবেমনে করা হচ্ছে, ডিসেম্বরেই ভারতের সামনে এই গাড়ির প্রোডাকশন ভার্সন নামানো হবে। পরে আগামী বছরের প্রথম দিকে ইন্ডিযান কার মার্কেটে বিক্রি শুরু হবে এই গাড়ির। হন্ডার কাছে ভারতের গাড়ি বাজারে এটি হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ মডেল। কারণ, এই প্রথমবার ভারতে ইলেকট্রিক SUV নিয়ে আসছে কোম্পানি। মারুতি ই ভিটারা এলেও সেই সাফল্য পায়নি। এবার সেই জায়গা ধরতে চাইছে হন্ডা।    

আরও পড়ুন : ফরচুনার, থারের চিন্তা বাড়ল, আসছে JSW T2 Hybrid, নজর কাড়ছে, কবে বাজারে ?


Car loan Information:

Calculate Car Loan EMI