JSW Hybrid T2 : এই গাড়ির দিকে তাকিয়ে ছিল ভারতীয় গাড়ি বাজার। বলা হচ্ছে, ফরচুনারের থেকে তুলনামূলক কম দামে দুর্দান্ত এসইউভি আনতে চলেছে JSW । এই গাড়ির সবথেকে প্লাস পয়েন্ট এর হাইব্রিড প্রযুক্তি। যা বিগ সাইজ এসইউভির জগতে সবাইকে টপকে যাবে বলে আশা করছে কার ব্লগাররা। আগামী ৩ ডিসেম্বর ভারতের গাড়ি বাজারে আত্মপ্রকাশ করবে এই গাড়ি। ১১০০ কিলোমিটার রেঞ্জ দিতে পারে এই SUV । 

Continues below advertisement

ভরতে প্রথম প্লাগ-ইন হাইব্রিড কোম্পানির

JSW মোটরের প্রথম গাড়ি হিসাবে Jetour T2 ভারতে লঞ্চ করা হবে। তবে ভারতে এই গাড়ির নাম অন্য কিছুও হতে পারে। দেশেই JSW প্লান্টে অ্যাসেম্বল হবে এই গাড়ি এটি পুরোপুরি প্লাগ ইন হাইব্রিড মডেল হতে চলেছে। 

Continues below advertisement

কতটা শক্তিশালী হবে এর ইঞ্জিন, রে়ঞ্জ কত দেবেশোনা যাচ্ছে, এই প্লাগ-ইন হাইব্রিড ফুল ট্যাঙ্কে ১১০০ কিমি রেঞ্জ দিতে পারে। এতে পাবেন ১.৫ লিটার ডিরেক্ট ইনজেকশন টার্বো পেট্রোল ইঞ্জিন। গাড়িতে থাকবে ১৮.৪ কিলোওয়াটের ব্যাটারি ছাড়াও দুটো ইলেকট্রিক মোটর। এখানে ইলেকট্রিকের রেঞ্জ ৯০ কিমি হতে পারে। সূত্র খবর, JSW মোটর ভারতে কেবল পেট্রোল বা ডিজেল গাড়ি আনতে চাইছে না । পরিবর্তে প্লাগ ইন হাইব্রিড বা ইলেকট্রিক গাড়ির দিকে জোর দিচ্ছে তারা। শীঘ্রই JSW মোটর দেশে একাধিক গাড়ি নিয়ে আসবে।

ডিজাইন ও ফিচার কী রয়েছেএই গাড়ি সরাসরি টয়োটা ফরচুনারের সঙ্গে প্রতিযোগিতায় নামবে। এতে পাবেন দারুণ বক্সি ডিজাইন ছাড়াও দারুণ ডিজাইন। ফিচার প্যাকড গাড়ি হিসাবে বাজারে আসবে এই কার। যার মধ্যে থাকবে ৫৪০ ডিগ্রি ক্যামেরা, প্যানোরামিক সানরুফ, অ্যাডাস, ডুয়েল পাওয়ার সিট ও আরও অন্যকিছু। তবে ফরচুনারের সঙ্গে টক্কর দিতে হলে এর দাম ৫০ লাখের থেকে অনেকটাই কম রাখতে হবে। তবেই মার্কেট ধরতে পারবে এই গাড়ি।

কারণ, বাজারে বড় আকারের এসইউভি বলতে এখনও টয়োটা ফরচুনারের ব্র্যান্ড ভ্যালুর দিকে নজর থাকে বাজারের। সেখানে নতুন ব্র্যান্ড হিসেবে আত্মপ্রকাশ করেই বাজার ধরা খুব একটা সোজা হবে না JSW Hybrid T2 । সেটা ভালোই জানে কোম্পানি। তাই আগে ভাগেই চিরাচরিত গাড়ির ইঞ্জিনের দিকে না গিয়ে প্লাগ-ইন হাইব্রিডের রাস্তায় হাঁটছে গাড়ি।       

আরও পড়ুন : মারুতি বালেনোর চিন্তা বাড়ল, এসে গেল ছোট 'টয়োটা ক্যামরি', গ্লাঞ্জা ফেসলিফট লঞ্চ করল কোম্পানি

 

 


Car loan Information:

Calculate Car Loan EMI