Honda Elevate Facelift 2026 : হুন্ডাই ক্রেটার সঙ্গে হবে এবার জোর টক্কর ! আরও আগ্রাসী ডিজাইন নিয়ে বাজারে এল হন্ডা আনল নতুন এলিভেট ফেসলিফ্ট । এবার এতে ৬টি স্ট্যান্ডার্ড এয়ারব্যাগ ছাড়াও পাবেন অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম (ADAS)। এবার গাড়ির সামনে দেওয়া হয়েছে কানেক্টিং এলইডি। বদলে গেলে সামনের গ্রিল। আগের থেকে আরও আগ্রাসী দেখাচ্ছে এই গাড়ি। 

Continues below advertisement

কত দাম রেখেছে কোম্পানি ?মঙ্গলবার লঞ্চ হওয়ার পরই এই গাড়ির বুকিং শুরু করে দিয়েছে কোম্পানি। গাড়ির বেস মডেলের দাম শুরু হচ্ছে ১১.৮০ লাখ টাকা (এক্স শোরুম) থেকে। 

হন্ডার এই এলিভেট মডেলের ফেসলিফট্ ঘিরে অনেক আশা রয়েছে কোম্পানির। এই ফেসলিফ্টের মাধ্যমে কোম্পানি SUV-তে নতুন ফিচারের পাশাপাশি একটি নতুন লুক দিয়েছে। তবে মনে রাখবেন, এটি কোনও গাড়ির জেনারেশন বদল নয়, কেবল নতুন লুক ও ইঞ্জিনে কিছুটা বদল এসেছে। ১.৫ লিটার পেট্রোল ইঞ্জিনের NVH-এ কিছুটা পরিবর্তন এসেছে। 

Continues below advertisement

কী পরিবর্তন চোখে পড়ছে ?গাড়িতে সবার আগে চোখে পড়বে এর ফ্রন্ট গ্রিল, তা এখনও আরও বোল্ড লুকে দেওয়া হয়েছে। এর ওপরে পাবেন কানেকটেড ডিআরএল। কোম্পানি যাকে ট্রাই এলইডি বলেছে। এবার হন্ডা লোগো কালো রঙে রাখা হয়েছে। তবে গাড়িতে অ্যালয় হুইল ও হেডল্যাম্পগুলি আগের মতোই রাখা হয়েছে। যদিও এবার নতুন একটি রঙে পাওয়া যাচ্ছে গাড়ি। পিছনেও পাবেন কানেকটেড টেল-ল্যাম্প।

হন্ডার ইঞ্জিনে কী বদল, দাম কত গাড়ির ?নতুন ফেসলিফটেড হন্ডা এলিভেটে ১.৫ লিটার ম্যানুয়াল ইঞ্জিন পাবেন আপনি। এতে অটোমেটিক অপশনের সঙ্গে NVH আপডেট হয়েছে। Elevate-এর দাম একই রাখা হয়েছে। আগের মতোই ১১.৮ লক্ষ টাকা থেকে শুরু গাড়ি। নতুন টপ এন্ড ZX+ এর এক্স-শোরুম ১৬.৪ লক্ষ টাকা।

হন্ডা এলিভেটের কেবিন কেমন, কী কী ফিচার রয়েছে ? হন্ডার এই এসইউভির ভিতরে বেশকিছু পরিবর্তন করা হয়েছে। এখন আপনি গাড়িতে নতুন ইন্টেরিয়রে সফট-টাচ ফিনিশ ও অ্যাম্বিয়েন্ট লাইটিং পাবেন। এছাড়া এতে যুক্ত হয়েছে ৩৬০-ডিগ্রি ক্যামেরা, পাওয়ারড হ্যান্ডব্রেক, ডুয়াল পাওয়ারড সিট ও ভেন্টিলেশনের সুবিধা। এমনকি পেছনের সিটেও ভেন্টিলেশন সুবিধা রয়েছে। যা এই সেগমেন্টে প্রথম ও বেশ আকর্ষণীয় একটি সংযোজন। তবে এতে প্যানোরামিক সানরুফ নেই; আগের মতোই সিঙ্গল সানরুফ দেওয়া হয়েছে। 

আরও পড়ুন : মারুতি বালেনোর চিন্তা বাড়ল, এসে গেল ছোট 'টয়োটা ক্যামরি', গ্লাঞ্জা ফেসলিফট লঞ্চ করল কোম্পানি

 


Car loan Information:

Calculate Car Loan EMI