কলকাতা: ভারতের SUV বাজারে প্রতিযোগিতা ক্রমশ বাড়ছে। সেই পরিস্থিতিতে নিজেদের Elevate SUV-কে আরও আধুনিক করতে ফেসলিফট সংস্করণ আনার প্রস্তুতি নিচ্ছে Honda। তবে বড় কোনও বদল আসছে বলে এখনও কোনও খবর নেই। নতুন Elevate মূলত কিছু ডিজাইনের পরিবর্তন ও অতিরিক্ত ফিচার নিয়ে আসবে। অনেকের আশা থাকলেও এই আপডেটে হাইব্রিড পাওয়ারট্রেন আসছে না।

আরও পড়ুন: পেট্রোল গাড়ি চলবে চার্জেও, ভারতে আসতে পারে সবচেয়ে সাশ্রয়ী প্লাগ-ইন হাইব্রিড, মিলতে পারে ১০০ কিমি ইলেকট্রিক রেঞ্জ

নতুন Honda Elevate ফেসলিফটের বাইরের ডিজাইনে সামান্য পরিবর্তন দেখা যেতে পারে। সামনে নতুন ডিজাইনের গ্রিল ও বাম্পার, পিছনের অংশে কিছু পরিবর্তন এবং নতুন ডিজাইনের অ্যালয় হুইল দেওয়া হতে পারে। এর ফলে SUV-টির চেহারা আরও আধুনিক ও আকর্ষণীয় হবে।

সবচেয়ে বড় আপডেট আসতে চলেছে কেবিনে। Honda City ফেসলিফট থেকে অনুপ্রাণিত হয়ে Elevate-এ একাধিক নতুন ফিচার যোগ করা হতে পারে। এর মধ্যে থাকতে পারে প্যানোরামিক সানরুফ, ৩৬০ ডিগ্রি ক্যামেরা, ভেন্টিলেটেড ফ্রন্ট সিট এবং ইলেকট্রিক পার্কিং ব্রেক। পাশাপাশি নতুন ১০.২৫ ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেমও দেওয়া হতে পারে, যা বর্তমানে নতুন Honda City-তে দেখা যায়।

আরও পড়ুন: Maruti Suzuki Wagon R-এর ফ্লেক্স ফুয়েল মডেল নাকি সাধারণ E20 মডেল? অতিরিক্ত ৮৬ হাজার টাকা খরচ করা কতটা যুক্তিযুক্ত?

বর্তমানে Elevate-এর কিছু ফিচার অ্যাকসেসরি হিসেবে পাওয়া যায়। তবে Hyundai Creta, Kia Seltos এবং অন্যান্য প্রতিদ্বন্দ্বী SUV-তে এই ধরনের ফিচার স্ট্যান্ডার্ড বা টপ ভ্যারিয়েন্টেই পাওয়া যায়। আর সেই কারণেই মনে করা হচ্ছে Honda-ও নতুন ফেসলিফটে সেগুলো যুক্ত করতে চলেছে।

যদিও অনেকেই Elevate-এর হাইব্রিড সংস্করণের অপেক্ষা করছিলেন। Honda আপাতত সেই পরিকল্পনা করছে না। সংস্থার মূল ফোকাস এখন তাদের আসন্ন ইলেকট্রিক গাড়ির উপর। ফলে Elevate আগের মতোই ১.৫ লিটার ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রোল ইঞ্জিনেই আসবে। এই ইঞ্জিনের সঙ্গে ম্যানুয়াল ও CVT গিয়ারবক্সও বিকল্প হিসাবে পাওয়া যাবে।     

অর্থাৎ, নতুন Honda Elevate ফেসলিফট আরও বেশি ফিচার, উন্নত কেবিন এবং নতুন চেহারা নিয়ে বাজারে এলেও হাইব্রিড প্রযুক্তির জন্য ক্রেতাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। আপাতত Honda City-ই সংস্থার একমাত্র হাইব্রিড মডেল হিসেবেই থাকছে।     


Car loan Information:

Calculate Car Loan EMI