Hyundai Cars : আর্বান ক্রসওভার ছেড়ে এবার সরাসরি অফরোডারের (Hyundai Boulder Concept) বাজারে নামতে চলেছে হুন্ডাই (Hyundai India)। সম্প্রতি নিউ ইয়ের্কের আন্তর্জাতিক অটো শোতে সামনে এল কোম্পানির এই অফরোডার কনসেপ্ট। যা দেখে হতবাক হবেন যেকোনও এসইউভি প্রেমী। কী নেই এই গাড়িতে ! 

Continues below advertisement

থারের সঙ্গে সরাসরি সংঘাতএতদিন ভারতের বাজারে ক্রেটার মতো এসইউভি ছিল হুন্ডাইয়ের গর্বের বিষয়। সেলের দিক থেকে দেশের প্রিমিয়াম ফ্যামিলি এসইভির এক নম্বরে ছিল ক্রেটার নাম। যদিও এখন কোম্পানির এই মডেলকে টক্কর দিচ্ছে অনেক কোম্পানি। তবে এবার ক্রেটা সরাসরি নামতে চলেছে অফরোডার মার্কেটে। যেখানে ভারতের সর্বাধিক বিক্রিত অফরোডার রয়েছে মহিন্দ্রা থার রক্স। তবে কনসেপ্ট দেখে মনে হচ্ছে, ডিজিইনে মহিন্দ্রাকে ছাপিয়ে যাবে এই গাড়ি। তবে ভারতে সবকিছু নির্ভর করছে, এর প্রোডাকশন মডেল ও মাইলেজের ওপর। 

Continues below advertisement

ল্যাডার ফ্রেম দিয়ে তৈরি কাঠামোঅফরোডার হওয়ায় ল্যাডার ফ্রেম কাঠামোয় তৈরি হবে এই গাড়ি, যা যেকোনও কোম্পানির ক্ষেত্রে গোল্ড স্ট্যান্ডার্ড ধরা হয়। মহিন্দ্রা এন, মহিন্দ্রা থার ছা়ড়াও টয়োটা ফরচুনারের বডি তৈরি হয়েছে এই ফ্রেমে।

২০৩০ সালের মধ্যে ২৬টি নতুন গাড়ি আনবে হুন্ডাই সূত্রের খবর, ২০৩০ সালের মধ্যে ভারতের বুকেই নতুন ২৬ টি গাড়ি নিয়ে আসবে হুন্ডাই। তার মধ্যে অন্যতম অগ্রাধিকারের জায়গায় রাখা হয়েছে অফরোডারকে। এখানে ফোর হুই ড্রাইভ দেবে কোম্পানি। একটা অফরোডারের ক্ষেত্রে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কোথায় আলদা গাড়িনতুন এই অফরোডারে ৩৭ ইঞ্চির টায়ার দিতে চলেছে কোম্পানি। যা যেকোনও অফরোডারের ক্ষেত্রে প্লাস পয়েন্ট হতে চালেছে। কেবিনে সব ফিজিক্যাল বাটন নিয়ে আসছে কোম্পানি। কারণ অফরোডিংয়ের সময় টাচস্ক্রিনে কাজ করা কঠিন। এছাড়াও থাকছে বড় ডে টাইম হুন্ডাইয়ের H লাইটিং। পাশাপাশি পাওয়া যাবে, ডবল হিঞ্জ টেল গেট ও সাফারি উইন্ডো। 

ভারতের বাজারে হুন্ডাইয়ের কেন এই উদ্যোগ বর্তমানে ভারতের গ্রাহকদের মধ্যে বক্সী ও অফ-রোড ক্ষমতা সম্পন্ন গাড়ির চাহিদা আগের চেয়ে অনেক বেড়েছে। মারুতি সুজুকি জিমনি কিংবা মহিন্দ্রা থারের আকাশচুম্বী সাফল্য দেখে হুন্ডাইও চাইছে এই নতুন ক্রেতাদের নিজেদের দিকে টানতে। তবে দেশের বাজারে ক্রেতাদের মন পেতে মহিন্দ্রা থার রক্সকে হারাতে হবে হুন্ডাইকে। মনে করা হচ্ছে, ২০২৬-এর শেষ থেকে ২০২৮ সালের মধ্যে এই গাড়ির প্রোডাকশন মডেল রাস্তায় নেমে যাবে।


Car loan Information:

Calculate Car Loan EMI