Hyundai Creta Electric : হুন্ডাই ক্রেটা ইলেকট্রিক (Hyundai Cars) দামের কারণে যারা নিতে পারছিলেন না, এবার তাদের জন্য কোম্পানি এনেছে দারুণ অপশন। এবার থেকে ১১ লাখে টাকার মধ্যে এই গাডি় কিনতে পারবেন গ্রাহক। জেনে নিন, কীভাবে সম্ভব হয়েছে এই দাম কমার বিষয়।

Continues below advertisement

কোম্পানি জানিয়েছে দাম কমার আসল কারণ

এমনিতে বিগত অনেক বছর ধরে ভারতের গাড়ি বাজারে চার মিটার দৈর্ঘ্যের এসইউভির মধ্যে বিশ্বাসযোগ্যতার দিক থেকে সবার ওপরে রয়েছে ক্রেটার নাম। যে কারণে এবার কোম্পানির হাই রেঞ্জের জন্য এর ইলেকট্রিক ভার্সন নিয়ে এসেছে। হুন্ডাইয়ের ক্রেটা ইলেকট্রিক হল, তাদের সর্বাধিক বিক্রিত ৪-মিটারের বেশি দৈর্ঘ্যের এসইউভি (SUV)-র বৈদ্যুতিক সংস্করণ। এখন এতে  'BAAS' (ব্যাটারি অ্যাজ আ সাবস্ক্রিপশন) সুবিধা দিচ্ছে কোম্পানি।যে কারণে এর দাম এখন ১০.৯৯ লক্ষ টাকায় নেমে এসেছে।

Continues below advertisement

প্রতি কিলোমিটার হিসেবে আলাদা ভাড়ার মতো খরচ

এই বিষয়ে ক্রেতাদের একটা বিষয় বুঝতে হবে, 'ব্যাটারি অ্যাজ আ সাবস্ক্রিপশন' বা সাবস্ক্রিপশন-ভিত্তিক ব্যাটারি ব্যবস্থার ফলে বৈদ্যুতিক গাড়ির দাম কমে যায় ও ব্যাটারির জন্য প্রতি কিলোমিটার হিসেবে আলাদা ভাড়ার মতো খরচ দিতে হয়।

প্রতি কিমিতে এখন কত খরচ আপনার

এখন আপনার ক্রেটা ইলেকট্রিক কিনতে খরচ হবে ১০.৯৯ লক্ষ টাকা। এই গাড়িতে আপনার প্রতি কিলোমিটারে ৩.৯ টাকা ব্যয় হবে। ক্রেটা ইলেকট্রিক মডেলে একটি সাইড ফুট-স্টেপ এবং ৭.৪ কিলোওয়াটের ওয়াল-বক্স হোম চার্জারও দেওয়া হয়েছে। গাড়িটি একবার চার্জে ৫১০ কিলোমিটার (ARAI-প্রত্যয়িত) পর্যন্ত চলতে পারে । এখানেই শেষ নয়, এতে ৫১.৪ কিলোওয়াট-আওয়ার (লং রেঞ্জ) ও ৪২ কিলোওয়াট-আওয়ার (শর্ট রেঞ্জ)এই দুটি ব্যাটারি অপশন রয়েছে।

মাসিক কিস্তি বা ইএমআই আরও কম

সবথেকে বড় বিষয়, নতুন করে কোম্পানি ক্রেটা ইলেকট্রিকের ব্যাটারির ওপর ৮ বছরের ওয়ারেন্টি দিচ্ছে। BAAS সুবিধার মাধ্যমে গাড়ির দাম থেকে ব্যাটারির খরচ বাদ দেওয়া হয়, ফলে গাড়িটি সাশ্রয়ী হয়ে ওঠে। এই গাড়ি মূলত তাদের কাজে লাগবে, যারা দীর্ঘ দূরত্বে গাড়ি চালান। যাদের ব্যাটারি কেনার জন্য এককালীন বড় অঙ্কের খরচ না করে প্রাথমিক খরচ কমাতে চান। এর ফলে মাসিক কিস্তি বা ইএমআই (EMI)-এর পরিমাণও কম হয়।

কী কী সমস্যা হতে পারে

তবে সবকিছুর মতোই এর কিছু সুবিধা ও অসুবিধা রয়েছে; যেমন, গাড়িটি ফের বিক্রি করার প্রক্রিয়া কিছুটা জটিল হতে পারে। দীর্ঘমেয়াদি মালিকদের জন্য এটি কিছুটা ঝামেলার কারণও হতে পারে। ক্রেটা ইলেকট্রিক মডেলে এই সুবিধা যুক্ত হওয়ায় এর প্রাথমিক দাম আরও সাশ্রয়ী হয়েছে; উল্লেখ্য যে, অন্যান্য বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রেও বর্তমানে এই সুবিধাটি পাওয়া যাচ্ছে।


Car loan Information:

Calculate Car Loan EMI