এক্সপ্লোর

Keeway V302C 2026: নতুন রঙে নয়া চমক, রাস্তার রাজা কিওয়ের এই বাইক, দাম কত ?

Keeway V302C : ভারতীয় বাজারে নতুন অবতারে হাজির হলো 2026 Keeway V302C। যারা ক্রুজার বাইক ভালোবাসেন, তাদের জন্য এটি একটি দারুণ খবর। 

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • কিওয়ে V302C-এর নতুন ২০২৬ মডেল ভারতে লঞ্চ হয়েছে।
  • নতুন হলুদ রঙ ও নিও-রেট্রো ডিজাইন বাইকটিকে আকর্ষণীয় করে তুলেছে।
  • ২৯৮ সিসি V-twin ইঞ্জিন, ২৯.৫ বিএইচপি শক্তি প্রদান করে।
  • ১৫ লিটার ফুয়েল ট্যাঙ্ক, ডুয়াল-চ্যানেল ABS সহ দাম ₹৪.২২ লক্ষ।

Keeway Bikes : হার্লে ডেভিডসনের প্রবল প্রতিদ্বন্দ্বী মনে করা হয় এই বাইককে। জিজাইনের সঙ্গে রয়েছে দারুণ পাওয়ার। এবার সেই কিওয়ে (Keeway V302C 2026) নিয়ে এল তাদের V302C-এর ২০২৬ মডেল। জেনে নিন, কেন এই বাইক (Bikes) নিয়ে উৎসাহ রয়েছে যুব প্রজন্মের মধ্যে।

ক্রুজার বাইক পছন্দের হলে এই বাইক আপনার

দারুণ ডিজাইন ও শক্তিশালী V-twin ইঞ্জিন নিয়ে ভারতীয় বাজারে নতুন অবতারে হাজির হল 2026 Keeway V302C। যারা ক্রুজার বাইক ভালোবাসেন, তাদের জন্য এটি একটি দারুণ খবর। কম হাইটের বাইকাররাও সেহজেই এই ক্রুজার চালাতে পারবেন। 

কোন দেশের কোম্পানি

আসলে হাঙ্গেরি-ভিত্তিক ব্র্যান্ড কিওয়ে (Keeway) তাদের জনপ্রিয় ক্রুজার বাইক V302C-এর ২০২৬ মডেলটি ভারতে লঞ্চ করেছে। যান্ত্রিকভাবে বড় কোনও পরিবর্তন না করলেও বাইকের রং আপনার নজর কাড়বেই। বিশেষ করে যুব প্রজন্মের কাছে বাইকটিকে আরও আকর্ষণীয় করতে কোম্পানি এতে কিছু কসমেটিক আপডেট যোগ করেছে।

১ আপনি এতে পাবেন নজরকাড়া ডিজাইন ও নতুন রং
এবার এতে কোম্পানি বাইকের প্রধান আকর্ষণ হিসাবে এর রং বদলে দিয়েছে। এবার এতে পাবেন 'নিও-রেট্রো' লুক। নিচু সিট ও লম্বা বডির কারণে এটি রাস্তায় চলার সময় সবার নজর কাড়বেই।

কী রয়েছে নতুন আপডেট: বর্তমান লাল ও কালো রঙের পাশাপাশি এখন থেকে বাইকটি একটি উজ্জ্বল হলুদ (Yellow) রঙেও পাওয়া যাবে। ক্লাসিক ক্রুজার ফিলের সঙ্গে এতে আপনি পাবেন আধুনিকতার এক অনন্য মিশেল। নতুন মডেল আপনার নজরে পড়বেই।

২ কতটা শক্তিশালী ইঞ্জিন, পারফরম্যান্স কেমন
এবার নতুন করে কিওয়ে তাদের সিগনেচার V-twin ইঞ্জিনটি এই মডেলেও ধরে রেখেছে। এই সেগমেন্টে এই শক্তিশালী ইঞ্জিনের জন্য়ই বাইকটি ক্রুজার লাভারদের জন্য় একে অনন্য করে তোলে।

কতটা ইঞ্জিন ক্ষমতা: ২৯৮ সিসি, লিকুইড-কুলড, V-twin ইঞ্জিন।

কত শক্তি বাইকে : ২৯.৫ হর্সপাওয়ার এবং ২৬.৫ নিউটন মিটার (Nm) টর্ক।

কী ট্রান্সমিশন রয়েছে : এতে আপনি পাবেন বেল্ট-ড্রাইভ (Belt Drive) সিস্টেম। চেইন ড্রাইভের তুলনায় এতে রক্ষণাবেক্ষণ খরচ অনেক কম এবং রাইড আরও সহজ হয়।

৩ বাইকের ফিচার ও এর রাইডিং অভিজ্ঞতা
শহরের রাস্তা হোক বা হাইওয়ে, আরামদায়ক ভ্রমণের জন্য কিওয়ে এতে সব আধুনিক ফিচার যুক্ত করেছে:

বাইকে সাসপেনশন কেমন : সামনে টেলিস্কোপিক ফর্ক ও পেছনে টুইন শক অ্যাবজরবার দেওয়া হয়েছে।

ব্রেকিং ও নিরাপত্তা: সামনে ৩০০ মিমি এবং পেছনে ২৪০ মিমি ডিস্ক ব্রেক। সাথে রয়েছে ডুয়াল-চ্যানেল ABS, যা নিরাপত্তাকে আরও জোরদার করে।

ফুয়েল ট্যাঙ্ক কতটা : আপনি এতে ১৫ লিটারের বড় ফুয়েল ট্যাঙ্ক পাবেন, যা লম্বা ট্যুর বা হাইওয়ে রাইডিংয়ের জন্য উপযুক্ত।

এবার সিট হাইট কত : এর সিট বেশ নিচু, তাই কম উচ্চতার রাইডাররাও খুব সহজে এটি নিয়ন্ত্রণ করতে পারবেন।

৪ ভারতের বাজারে দাম কত
প্রিমিয়াম ক্রুজার প্রেমীদের কথা মাথায় রেখে কোম্পানি এর দাম নির্ধারণ করেছে।

দাম কত রেখেছে : ২০২৬ কিওয়ে V302C-এর এক্স-শোরুম দাম নির্ধারণ করা হয়েছে ₹৪.২২ লক্ষ।

কিওয়ে ইন্ডিয়া তাদের এই মডেলে স্টাইল ও পারফরম্যান্সের এক দারুণ ভারসাম্য বজায় রেখেছে। যারা একটু ভিন্নধর্মী ও আভিজাত্যপূর্ণ ক্রুজার বাইক খুঁজছেন, তাদের জন্য এটি হতে পারে সেরা পছন্দ।

এক নজরে Keeway V302C (2026):

ইঞ্জিন: ২৯৮ সিসি V-twin

ম্যাক্স পাওয়ার: ২৯.৫ bhp

ম্যাক্স টর্ক: ২৬.৫ Nm

ট্রান্সমিশন: বেল্ট ড্রাইভ

দাম: ₹৪.২২ লক্ষ (এক্স-শোরুম)

আরও পড়ুন : এবার আসছে হন্ডা সিটির ফেসলিফট, কবে বাজারে আসছে, প্রকাশ্যে এল টিজার

Frequently Asked Questions

Keeway V302C (2026) মডেলটি কোন দেশের ব্র্যান্ড?

Keeway একটি হাঙ্গেরি-ভিত্তিক ব্র্যান্ড। তারা তাদের জনপ্রিয় ক্রুজার বাইক V302C-এর ২০২৬ মডেলটি ভারতে লঞ্চ করেছে।

Keeway V302C (2026) মডেলের ইঞ্জিন ক্ষমতা কত?

এই মডেলে একটি ২৯৮ সিসি, লিকুইড-কুলড, V-twin ইঞ্জিন রয়েছে। এটি ২৯.৫ হর্সপাওয়ার এবং ২৬.৫ নিউটন মিটার টর্ক উৎপন্ন করে।

Keeway V302C (2026) বাইকের ট্রান্সমিশন সিস্টেম কী?

এই বাইকে বেল্ট-ড্রাইভ (Belt Drive) সিস্টেম ব্যবহার করা হয়েছে। এটি চেইন ড্রাইভের তুলনায় কম রক্ষণাবেক্ষণ খরচ এবং সহজ রাইড প্রদান করে।

Keeway V302C (2026) মডেলের দাম কত?

২০২৬ Keeway V302C মডেলের এক্স-শোরুম দাম নির্ধারণ করা হয়েছে ₹৪.২২ লক্ষ।

Keeway V302C (2026) বাইকে নতুন কী কালার অপশন যোগ করা হয়েছে?

বর্তমান লাল ও কালো রঙের পাশাপাশি, এখন থেকে বাইকটি একটি উজ্জ্বল হলুদ (Yellow) রঙেও পাওয়া যাবে। এটি বাইকটিকে নিও-রেট্রো লুক দেয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

KMC News: তারাতলা গোডাউন বিপর্যয়ের পরই ১৫ অগাস্ট পর্যন্ত বহুতল নির্মাণে স্থগিতাদেশ বহাল | ABP Ananda
Birbhum Tulu Mondal News: টাকা-সোনা মিলিয়ে উদ্ধার ৫০ কোটি, ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ
CM Suvendu Adhikari:
Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget