এক্সপ্লোর

Lexus RX India: হাইব্রিড SUV-র দুনিয়ায় সেরা লাক্সারি মডেল নিয়ে এল Lexus, পারফরম্যান্স কেমন ?

Lexus SUV: জার্মান কোম্পানি Lexus ভারতের বাজারে নিয়ে এল তাদের নতুন SUV মডেল Lexus RX 350h India। কেমন পারফরম্যান্স এই গাড়ির ? দামই বা কত ?

সোমনাথ চট্টোপাধ্যায়: জার্মান কোম্পানি হলেও লেক্সাসের (Lexus RX India) এই ইন্ডিয়ান মডেল এর জার্মান মডেলগুলির তুলনায় একেবারেই আলাদা। আর এটাই এর তুরুপের তাস বলা চলে। ভারতে বেশ কিছু বছর ধরে ব্যবসা করার পরে লেক্সাস নিজেদের এই হাইব্রিড পাওয়ারট্রেনের ধাঁচটাকেই আপন করে নিয়েছে এবং এটাকেই নিজেদের সিগনেচার স্টাইল হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলেছে বলা চলে। লেক্সাসের RX মডেলটির (Lexus RX India) আরও বড় ভার্সন এবার বাজারে এল, আমরা সেই মডেলটিকেই একটু নেড়ে-ঘেঁটে দেখেছি।

জার্মান লাক্সারি SUV-র থেকে এটি দেখতে একেবারেই আলাদা এবং অসম্ভব স্টাইলিশ, একথা স্বীকার করতেই হবে। নতুন RX আকারে ছোট, কিন্তু এমন কিছু কিছু শার্প লাইন আছে গাড়িতে যা নজর কাড়ে। নতুন RX মডেলের ডিজাইন, শার্প হেডল্যাম্প, বড় স্পিন্ডল গ্রিল, রিয়ার টুলের মধ্যে বিরাটাকার ২১ ইঞ্চির চাকা এর অন্যতম আকর্ষণ। এই মডেলের লুক অনেকটাই স্পোর্টিয়ার। তবে আপাতভাবে বাইরে থেকে দেখে এটা বলাই যায়, Lexus এই মডেলটিকে (Lexus RX India) অন্য সব গাড়ির থেকে আলাদা করে দিয়েছে।

ইন্টিরিয়র

এর ভিতরের লুক অনেকটাই কনজারভেটিভ, কিন্তু মেটেরিয়াল বেশ ভাল। দারুণ টেম্পারেচার কন্ট্রোলের সঙ্গে ইনবিল্ট স্ক্রিনের সুবিধে একে আলাদা একটা মাত্রা দিয়েছে। ট্রাকপ্যাডের বদলে এই গাড়িতে (Lexus RX India) যুক্ত হয়েছে ১৪ ইঞ্চি বিশাল টাচ স্ক্রিন যেখানে প্রচুর ইনবিল্ট ফাংশান রয়েছে। এর এত বড় আকার দেখে মনে হয় যেন কোনও HD TV।

প্রযুক্তি ও ফিচার্স

গাড়ির দুটি ডোরই অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত। ই-ল্যাচ সিস্টেম রয়েছে এই গাড়িতে (Lexus RX India)। একটা মাত্র বাটন প্রেস করলেই খুলে যাবে গাড়ির দরজা। গাড়ির মধ্যে রয়েছে মার্ক লেভিনসন অডিয়ো সিস্টেম যা এককথায় অসাধারণ। লাক্সারি উপাদানের মধ্যে যা যা থাকা দরকার, তার মধ্যে বড় গ্লাস রুফ, হিটেড অর কুলড সিটস এবং একটি থ্রি-জোন ক্লাইমেট কনট্রোল সিস্টেম রয়েছে এই গাড়িতে।

স্পেস

গাড়ির ভিতরে স্পেসও যথেষ্ট বেশি। রিয়ার সিটগুলি বেশ কমফর্টেবল যাতে যাত্রীদের ঢোকা বা বেরনোর সময় কোনও অসুবিধে না হয়। ড্রাইভিং পজিশন বেশ আরামদায়ক ঠিকই কিন্তু একেবারে প্রাইম SUV-র মত ভিউ আছে, কিন্তু স্টিয়ারিং কনট্রোল এখনও টাচ বা প্রেশার সেনসিটিভ।

ADAS সিস্টেম রয়েছে এই গাড়িতে, যা অন্যদের থেকে একে স্বাভাবিকভাবেই আলাদা করেছে। যেহেতু এই মডেলটি হাইব্রিড তাই এতে ২.৫ লিটার পেট্রোল ইঞ্জিন এবং একজোড়া ইলেকট্রিক মোটর, যা ২৫০ বিএইচপি ক্ষমতা তৈরিতে সক্ষম। এটি অত্যন্ত স্মুদ, শহরের রাস্তায় চালালে সেভাবে কোনও শব্দও হবে না। অল্প গতিতে চালালে একটা EV প্লাস গাড়ির মতই ফিল হবে আপনার, শুধু চাকাগুলি অত্যন্ত বড় আকারের।

দাম

৯৫.৮ লক্ষ টাকা থেকে শুরু হচ্ছে Lexus RX 350h India গাড়ির দাম।

আরও পড়ুন: Ather-এর নতুন ইলেকট্রিক স্কুটার শীঘ্রই বাজারে, নাম হবে ডিজেল

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget