Maruti Upcoming Car : কম খরচে বিলাসবহুল গাড়ির অনুভূতি, সঙ্গে পরিবারের সবার সঙ্গে যাত্রার সুবিধে, এবার মারুতি আনছে এই ফ্য়ামিলি কার (Maruti Suzuki YVF)। স্লাইডিং দরজার পাশাপাশি অনেকটা টয়োটা ভেলফায়ারের মতো দেখতে হবে এই গাড়ি। একবার ভারতের বাজারে এলে, আরটিগার প্রতিযোগী হয়ে উঠবে এই গাড়ি।

Continues below advertisement

কী কী সুবিধা পাওয়া যাবে এতে ?একটি গাড়িতে পরিবারের সবাই যাত্রা করতে পারার সুবিধের কারণে স্বাভাবিকভাবেই এই গাড়ির ওপর ঝোঁক বাড়বে ক্রেতাদের। পাশাপাশি স্লাইডিং ডোর হওয়ায় ছোট পার্কিং স্পেসেও সহজে খোলা যাবে এই গাড়ির দরজা। তাই ভিড়ে ঠাসা জায়গাতেও ওঠানামা সহজ হবে এতে। জেনে নিন, এই গাড়িতে কী কী সুবিধা, বৈশিষ্ট্য ও ইঞ্জিন রয়েছে।

হাইব্রিড ইঞ্জিন থাকতে পারেবর্তমানে পেট্রোল, ডিজেলের দামের কথা মাথায় রেখে এখানে পেতে পারেন হাইব্রিড মডেল। মূলত, মাইলেজের কথা মাথায় রেখেই হাইব্রিড ই়ঞ্জিন দিতে পারে কোম্পানি। ফলে ফ্য়ামিলি কার হলেও পকেট ফ্রেন্ডলি অপশন হতে পারে এই গাড়ি। 

Continues below advertisement

কমপ্যাক্ট কার হলেও ভিতরে বড় কেবিনবাইরে থেকে কমপ্যাক্ট মনে হলেও এই গাড়ির ভিতরের জায়গার যথাযথ ব্যবহার হবে বলে মনে করা হচ্ছে। ফলে কেবিন স্পেস অনেকটাই বড় মনে হতে পারে ভিতর থেকে। যার ফলে সহজেই একই গাড়িতে পরিবার নিয়ে যাত্রা সহজ হবে। সঙ্গে মালপত্র বহনের জায়গাও খুব একটা কম হবে না। তবে ছোট বা মাঝারি পরিবারের ক্ষেত্রেই এই গাড়ি আদর্শ হতে পারে। 

এই গাড়ির দাম কত হতে পারে ?ভারতের বাজারে এই গাড়ির দাম একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। যদি স্লাইডিং ডোর দেওয়া হয়, সেই ক্ষেত্রে গাড়ির দাম কিছুটা হলেও আরটিগার থেকে বেশি হতে পারে। এখানে সবথেকে ব়ড় বিষয়, গাড়ি কোন বিভাগে লঞ্চ করবে মারুতি। প্রিমিয়াম সেগমেন্টে আত্মপ্রকাশ গটলে এই গাড়ির দাম আরটিগার থেকে অনেকটাই বেশি হবে।

বিশেষ করে টয়োটা ভেলফায়ারের মতো দেখতে হলে, এই গাড়ির রাতারাতি বাজারে চাহিদা বেড়ে যাবে। যদি এই গাড়ির দাম মধ্যবিত্তের বাজেটের মধ্যে থাকে, তবে এটি অনেক ক্রেতার পছন্দের তালিকায় জায়গা করে নিতে পারে। এর ফলে কমপ্যাক্ট এমপিভি সেগমেন্টে প্রতিযোগিতা আরও তীব্র হবে। কোম্পানিটি ঠিক কবে এটি বাজারে আনে, সেটাই এখন দেখার বিষয়।

আরও পড়ুন : মারুতি বালেনোর চিন্তা বাড়ল, এসে গেল ছোট 'টয়োটা ক্যামরি', গ্লাঞ্জা ফেসলিফট লঞ্চ করল কোম্পানি

 


Car loan Information:

Calculate Car Loan EMI