Most Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপার বাইকের কথা উঠলে সবার আগে আমাদের কাওয়াসাকি নিনজা H2R ও ডুকাতি পানিগালের নাম মনে আসে। তবে কিছু বাইক আছে যা বিলাসবহুল গাড়ির থেকেও অনেক বেশি দামি। কেবল স্পিডের জন্যই এই বাইকের এত দাম হয় না। এরসঙ্গে জড়িয়ে রয়েছে অনন্য ডিজাইন ছাড়াও জটিল ইঞ্জিনিয়ারিং। সবথেকে বড় বিষয় সীমিত সংখ্যায় এই বাইক তৈরি করে কোম্পানি।  

Continues below advertisement

কোন বাইক সবার থেকে আলাদাবিশ্বে এমনই একটি বাইক রয়েছে 'নেইম্যান মার্কাস লিমিটেড এডিশন ফাইটার'। যার দাম অকশন প্রাইসের ভিত্তিতে প্রায় ১১ মিলিয়ন ডলার। যেকারণে এই বাইককে বিশ্বের সবথেকে দামি বাইক ধরা হয়। এই বাইকের ডিজাইন সাধারণ বাইকের থেকে পুরোপুরি আলাদা। এক নজরে দেখলে মনে হবে কেবল ফ্রেম স্ট্রাকচারের সঙ্গে চাকা লাগিয়ে দেওয়া হয়েছে। ওপরে কোনও আস্তরণ নেই। এই বাইক তৈরি করেছে আমেরিকান কোম্পানি ‘কনফেডারেট মোটরস’। এই কোম্পানি এখন কমব্যাট মোটরস নামে পরিচিত।

 

Continues below advertisement

আরও পড়ুন : সাবধান ! নকল সোনায় বসছে আসল হলমার্ক ? ব্যবহার করা হচ্ছে চাইনিজ পাউডার ? ভাইরাল ভিডিয়ো


Car loan Information:

Calculate Car Loan EMI