Auto : ভারতের লাক্সারি গাড়ি প্রেমীদের জন্য বড় চমক নিয়ে এল মার্সিডিজ-বেঞ্জ। সোমবার মুম্বাইয়ে একটি বিশেষ অনুষ্ঠানে বলিউড অভিনেতা সাইফ আলি খান A প্রযোজক তথা ইন্টেরিয়র ডিজাইনার গৌরী খান নতুন Mercedes-Benz V-Class-এর আবরণ উন্মোচন করলেন।

Continues below advertisement

দেশেই তৈরি হচ্ছে এই 'লাক্সারি লাউঞ্জ'সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, এই বিলাসবহুল ভ্যানটি এখন ভারতেই (পুনের চাকান প্ল্যান্টে) অ্যাসেম্বল বা তৈরি করা হচ্ছে। এর ফলে এটি আগের চেয়ে অনেক বেশি আধুনিক প্রযুক্তি ও ফিচারে ঠাসা।

ফিচারে ঠাসা অন্দরমহলমার্সিডিজ-বেঞ্জের এই নতুন মডেলটি মূলত একটি AMG Line ট্রিম, যা দেখতে যেমন রাজকীয় তেমনি এর অন্দরসজ্জাও চোখধাঁধানো। এর বিশেষ কিছু বৈশিষ্ট্য হল:

Continues below advertisement

বিশাল আকার : গাড়িটির দৈর্ঘ্য ৫.৪ মিটারেরও বেশি এবং এর হুইলবেস ৩.৪ মিটার। এটি বর্তমানে ভারতের অন্যতম দীর্ঘতম গাড়ি।

আরামদায়ক আসন: এতে স্ট্যান্ডার্ড হিসেবে ৬টি আসন থাকলেও, গ্রাহকরা চাইলে ৪টি আসনের গাড়ি নিতে পারেন। দ্বিতীয় সারিতে রয়েছে ম্যাসাজ ফাংশন ও গরম ও ঠান্ডা করার (Ventilation) সুবিধা। এমনকী তৃতীয় সারিতেও ভেন্টিলেটেড সিট দেওয়া হয়েছে।

স্মার্ট ডোর ও এয়ার সাসপেনশন: গাড়িটিতে রয়েছে পাওয়ার স্লাইডিং ডোর। এছাড়া এতে রয়েছে বিশেষ এয়ার সাসপেনশন, যার মাধ্যমে রাস্তার অবস্থা বুঝে গাড়িটিকে উঁচু বা নিচু করা সম্ভব।

ইঞ্জিন অপশন: এটি পেট্রোল ও ডিজেল—উভয় ইঞ্জিন ভেরিয়েন্টেই পাওয়া যাবে। সঙ্গে থাকছে অত্যাধুনিক ইনফোটেইনমেন্ট সিস্টেম।

কী নেই এই গাড়িতে ?এত সুবিধা থাকলেও, এই মডেলে কোনও সানরুফ (Sunroof) বা পেছনের যাত্রীদের জন্য আলাদা কোনও এন্টারটেইনমেন্ট সিস্টেম দেওয়া হয়নি। তবে প্রাইভেসির জন্য প্রতিটি জানলায় ব্লাইন্ডস এবং রেয়ার ক্লাইমেট কন্ট্রোলের সুবিধা রাখা হয়েছে।

এক নজরে মার্সিডিজ-বেঞ্জ V-Class (২০২৬)

দাম: ১.৪ কোটি টাকা (এক্স-শোরুম)

টাইপ: লাক্সারি MPV / ভ্যান

প্রতিপক্ষ: টয়োটা ভেলফায়ার (Toyota Vellfire) ও লেক্সাস এলএম (Lexus LM)

ভারতে বর্তমানে লাক্সারি ভ্যান বা বড় গাড়ির চাহিদা আকাশছোঁয়া। মার্সিডিজ-বেঞ্জ আশা করছে, নতুন এই অবতারে V-Class ভারতের ধনী ক্রেতাদের মন জয় করতে সফল হবে।

ইতিমধ্যেই মার্সেডিজের এই গাড়ির মূল প্রতিযোগী হয়ে উঠেছে টয়োটা ভেলফায়ার । বলিউডে রণবীর কপুরের রয়েছে এই লাক্সারি কার। বহুবার তাঁকে এই গাড়ি থেকে বিভিন্ন কাজের জায়গায় নামতে দেখা গেছে। তাই ভেলফায়ার মডেল বলিউডে পরিচিতি পেয়েছে।


Car loan Information:

Calculate Car Loan EMI