Maruti Baleno facelift 2026 : নতুন ফেসলিফ্ট ব্রেজার পর এবার মারুতি নিয়ে আসছে ফেসলিফটেড বালেনো। সম্প্রতি যার টিজার প্রকাশ্যে আনল কোম্পানি। ইন্টেরিয়র , বডি ও ডিজাইনে নতুন কী পরিরবর্তন আনতে চলেছে কোম্পানি। দেখে নিন এখানে।
কেন বালেনো নিয়ে এত উৎসাহ বাজারেভারতের গাড়ি বাজারে প্রিমিয়াম হ্যাচব্যাক বলতে মারুতির অন্যতম মডেল বালেনো। প্রথম থেকেই এর ডিজাইন মানুষের নজর কাড়ে। এই হ্যাচব্যাকে আপনি পাবেন বড় বুট ছাড়া খোলামেলা কেবিন স্পেস। ফলে পিছনের সিটে পা তুলে বসতেও সমস্যা হয় না যাত্রীদের। বছরের পর বছর ধরে কোম্পানিকে দুর্দান্ত সেলস ফিগার দিয়েছে এই হ্য়াচব্যাক। তাই নতুন ফেসলিফ্টে বড় কোনও পরিবর্তন চাইছে না মারুতি। জেনে নিন, কোম্পানির এই গাড়ি থেকে আপনি কী বদল আশা করতে পারেন।
টিজার দেখে কী মনে হচ্ছেকোম্পানির টিজার দেখে আপনার মনে হতেই পারে, সামনের দিকে কোনও পরিবর্তন আনতে চলেছে মারুতি। বদলে যেতে পারে বালেনোর অ্য়ালোয় হুইল। রেয়ার স্টাইলেও বদল আনা হয়েছে বালেনোর। ভিতরে কেবিনের দিকে বড় টাচস্কিন দিতে পারে কোম্পানি। তবে এতে মেকানিক্যাল আপগ্রেড হওয়ার চান্স খুব কম। যার অর্থ আগের মতো এতে ১.২ লিটার পেট্রোল AMT ও ম্যানুয়াল অপশন পাওয়া যাবে।
ইঞ্জিনের দিক থেকে কী আপগ্রেড হবেনতুন ফেসলিফ্টেড বালেনোতে পাবেন নতুন ৬ স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স। এটি আপনাকে বেশি মাইলেজের সঙ্গে সঙ্গে ভাল পারফরম্যান্স দিতে সাহায্য় করবে। নতুন ব্রেজায় এখন একটা টার্বো পেট্রোল ই়ঞ্জিন পাওয়া যাচ্ছে। সেই কারণে অনেকেই আসা করছে, ফেসলিফটেড বালেনোতেও এই ইঞ্জিন পাওয়া যেতে পারে। যা চালকের জন্য মজাদার অনুভূতি নিয়ে আসবে। তবে এই গাড়িতে হাইব্রিড অপশন দিতে পারে মারুতি। একবার এই অপশন দিলে আপনি পাবেন আরও বেশি মাইলেজ। আগামী দিনে ফ্রঙ্কসেও একই সুবিধা দিতে পারে মারুতি । কার ব্লগারদের মধ্যে ইতিমধ্যেই এই নিয়ে চর্চা শুরু হয়ে গেছে।
কবে লঞ্চ হবে এই গাড়িশোনা যাচ্ছে, আগামী ৬ সেপ্টেম্বর ভারতের বাজারে প্রকাশ্যে আসতে পারে এই হ্য়াচব্যাকের ফেসলিফট। ভারতের মতো ছোট এসইউভির বাজারে এই হ্যাচব্যাক এখনও দারুণ সেলস ফিগার দিয়ে যাচ্ছে। রিপোর্ট বলছে, এবার বালেনোতেও আন্ডার বডি CNG কিট দিতে পারে কোম্পানি। ব্রেজো, ভিক্টোরিসে ইতিমধ্যেই পাবেন এই সুবিধা। আগের মতোই নেক্সা আউটলেট দিয়ে এই গাড়ি বিক্রি করবে মারুতি।
আরও পড়ুন : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
Car loan Information:
Calculate Car Loan EMI