Nissan Cars : জল্পনা চলছিল বেশ কিছুদিন ধরেই। রেনোঁ ডাস্টার (Renault Duster) বাজারে (Indian Car Market) আসার পর আরও আশা জাগে ক্রেতাদের মনে। এবার সেই আশাই সত্যি হল। ডাস্টারকে টেক্কা দিকে নিসান নিয়ে এল নতুন এসইউভি 'টেকটন'(Nissan Tekton)। দারুণ ডিজাইনের পাশাপাশি ৫ স্টার সেফটি (Car Safety) পাওয়া যাবে এই গাড়িতে।
ডাস্টারের থেকে কোথায় আলাদাসাধারণ নজরে ডাস্টার দেখলেই একটি শক্তিশালী কমিউটারের সঙ্গে অফরোডার মনে হতে পারে। সেখানে নিসান টেকটনকে দিয়েছে অন্য ডিজাইন। এই গাড়ি অনেকটা ক্লিন আকার দিয়েছে এসইউভিকে। রাগেড লুকের পরিবর্তে এটায় অনেকটা জার্মান সিম্পল এসইউভি ডিজাইন দিয়েছে কোম্পানি। ডিজাইনের দিক থেকে ডাস্টারের চেয়েও অনেক বেশি প্রিমিয়াম ও অভিজাত লুক নিয়ে এসেছে এই গাড়ি। নিসানের জনপ্রিয় ও বিশালাকায় SUV 'নিসান পেট্রল'-এর কিছুটা ছোঁয়া দেখা যাচ্ছে এই নতুন টেকটনে।
নিসানের কী অবস্থা বাজারেভারতে গাড়ি লঞ্চের পরিসংখ্যান বলছে, নিসান কিকস বন্ধ করে দেওয়ার পর এই প্রথম কোনও মাঝারি আকারের এসইউভি নিয়ে এল নিসান। ২০২৩ সালে এই গাড়ি বন্ধ করে দিয়েছে কোম্পানি। গত কয়েক বছর ধরে নিসান কেবল ম্যাগনাইট এসইউভির ওপর ভর করে নিজের বাজার চালাচ্ছিল। সম্প্রতি নিসান ম্যাগনাইটের ফেসলিফট সংস্করণ এনেছে কোম্পানি।
কতটা শক্তিশালী ইঞ্জিন গাড়িতেডাস্টারের মতোই এতে থাকছে ১.০ লিটার টার্বো-পেট্রোল ইঞ্জিন। এতে পাবেন ১০০ বিএইচপি (bhp) শক্তি ও ১৬৬ এনএম (Nm) পিক টর্ক। ৬-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্সের সঙ্গে যুক্ত এই ইঞ্জিনটি প্রতি লিটারে ১৯.৪ কিলোমিটার মাইলেজ দেয় বলে দাবি করছে নিসান।
তবে টেকটনের ওপরের ভেরিয়েন্টগুলিতে ১.৩-লিটার টার্বো-পেট্রোল ইঞ্জিন ব্যবহার করেছে নিসান। এই গাড়ি ১৬৩ বিএইচপি শক্তি ও ২৮০ এনএম পিক টর্ক তৈরি করে। এই ইঞ্জিনটি ৬-স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন অথবা ৬-স্পিড 'ওয়েট ডুয়াল-ক্লাচ অটোমেটিক' (DCT) গিয়ারবক্সের সঙ্গ্ পাওয়া য়াবে। টেকটনের এই মডেলটি প্রতি লিটারে ১৮.৫ কিলোমিটার মাইলেজ দেবে বলে দাবি করছে কোম্পানি। তবে ডাস্টারে হাইব্রিড অপশন থাকলেও নিশান টেকটনে কোনও হাইব্রিড ইঞ্জিন থাকছে না। এটি বাজারে আসবে দুটি শক্তিশালী টার্বো পেট্রোল ইঞ্জিন অপশনের সঙ্গে।
গ্রাউন্ড ক্লিয়ারেন্স ও সেফটি রেটিংভারতের ভাঙাচোরা রাস্তার কথা মাথায় রেখে এই গাড়িতে দেওয়া হয়েছে ২১২ মিমি (212mm) হাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স। এটি হুবহু ডাস্টারের মতোই ক্লিযারেন্স দিয়েছে গাড়িতে। টাটা, মহিন্দার মতো নিসান টেকটনও পাবেন ৫ স্টার সুরক্ষা রেটিং। BNCAP (Bharat NCAP) ক্র্যাশ টেস্টে দুর্দান্ত ৫-স্টার (5-Star) সেফটি রেটিং পেয়েছে এই গাড়ি। স্বাভাবিকভাবেই পরিবার নিয়ে ভ্রমণের জন্য যা এই এসইউভিকে অত্যন্ত নিরাপদ করে তোলে।
কত দাম, কাদের সঙ্গে প্রতিযোগিতাভারতে টেকটনের প্রাইমারি প্রাইস রাখা হয়েছে ১০.৪৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)। এর সেরা মডেলের দাম ১৮.৫৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) রাখা হয়েছে। দেশের বাজারে এই এসইউভি রেনো ডাস্টার, টাটা সিয়েরা, হুন্ডাই ক্রেটা, কিয়া সেল্টোস, মারুতি সুজুকি গ্র্যান্ড ভিটারা, টয়োটা হাইরাইডার, হোন্ডা এলিভেট, স্কোডা কুশাক ও ভক্সওয়াগন টাইগুনের মতো প্রতিদ্বন্দ্বীদের মোকাবিলা করবে।
আরও পড়ুন : ৬ লাখে মাইক্রো এসইউভি আনছে মারুতি, এবার চিন্তা বাড়বে টাটা পাঞ্চের !
Car loan Information:
Calculate Car Loan EMI