কোনও গাড়ির বেস ভ্যারিয়েন্ট (Renault Duster Base Variant) এমন একটা ভ্যারিয়েন্ট হয় যা সাধারণ ক্রেতা কেনার আগে কিছুটা হলেও ভাবনা চিন্তা করে। কারণ, অনেক ক্ষেত্রেই কোম্পানিগুলো এমন ভাবে এই বেস ভ্যারিয়েন্টের (Renault Duster Base Variant Price) দাম রাখে যে দামের উপর আর একটু টাকা দিলেই ক্রেতা পরের ভ্যারিয়েন্টে আপগ্রেড করে ফেলতে পারবে। কিন্তু রেনোর নতুন ডাস্টারের (Renault Duster) দাম শুরু হচ্ছে ১০ লক্ষ ৪০ হাজার টাকা থেকে। কিন্তু এই বেস ভ্যারিয়েন্ট শুধুমাত্র বেসিক গাড়ি নয়। রেনো ডাস্টারের বেস ভ্যারিয়েন্টে (Renault Duster Base Variant) রয়েছে একাধিক ফিচারও।

Continues below advertisement

রেনো ডাস্টারের বেস ভ্যারিয়েন্টের নাম হল 'অথেন্টিক'। এই ভ্যারিয়েন্টে রয়েছে একটি ১ লিটার টর্বো পেট্রোল ইঞ্জিন ও একটি ৬ স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স। যে ইঞ্জিন ১০০ হর্স পাওয়ার আউটপুট দেবে। এ ছাড়াও এই ভ্যারিয়েন্টের সিটে রয়েছে কালো কভার। নরম ও আরামদায়ক ফোম। এ ছাড়াও রয়েছে ৭ ইঞ্চির ড্রাইভার ডিসপ্লে, ৬টি এয়ারব্যাগ, পার্কিং সেন্সর ও পিছনের সিটের জন্য এসির ভেন্ট, যেখানে ম্যানুয়ালি অ্যাডজাস্ট করা যায়।

এই গাড়ির বেস ভ্যারিয়েন্টে অ্যালয় হুইল বা রুফ রেলের মতো বাইরে থেকে দৃশ্যমান স্টাইলিস ফিচার নেই। কিন্তু এতে রয়েছে কালো স্টিল হুইল। এ ছাড়াও রয়েছে গাড়ির টেল ল্যাম্পটি এলইডি। যদিও এই গাড়িতে কনেক্টেড লাইট না পিছনের ওয়াইপার নেই এই গাড়িতে।

Continues below advertisement

এই গাড়ির ইন্টেরিয়রটি দেখতে বেশ ছিমছাম। যদিও এই গাড়িতে কোনও ইনফোটেনমেন্ট সিস্টেম থাকে না।তবে ম্যান, এই গাড়িতে একটি ম্যানুয়াল এসিও রয়েছে। কিন্তু এই গাড়ির স্টিয়ারিং হুইলে একটা প্রিমিয়াম ফিনিশ রয়েছে। এছাড়াও এই স্টিয়ারিং হুইল টিল্ট ও টেলিস্কোপিক। এ ছাড়াও এই গাড়িতে ড্রাইভারের সিটের উচ্চতা প্রয়োজনে বদলানো যায়। এমন কি এই গাড়িতে রয়েছে একটি টায়ার-প্রেসার মনিটরিং সিস্টেমও।

রেনো ডাস্টারের বেস ভ্যারিয়েন্টটি এমনিতে খারাপ না হলেও এর ঠিক উপরের ভ্যারিয়েন্টে আপনি পাবেন আরও একটু বেশি কিছু। এর মধ্যে যেমন ইনফোটেনমেন্ট সিস্টেম, তেমনই রয়েছে একটি শক্তিশালী রিয়ার ভিউ ক্যামেরা। এমনোকি এই ইভোলিউসন ভ্যারিয়েন্টে আরও শক্তিশালী ১.৩ লিটার টর্বো পেট্রোল ইঞ্জিন। এ ছাড়াও এই ভ্যারিয়েন্টে রয়েছে ডিটিসি অটোম্যাটিক ট্রান্সমিশন। এইগুলো কিন্তু আপনি বেস 'অথেন্টিক' ভ্যারিয়েন্তে পাবেন না।


Car loan Information:

Calculate Car Loan EMI