এক্সপ্লোর

Royal Enfield Bike: বাজারে আসছে রয়্যাল এনফিল্ডের ক্লাসিক ৬৫০, কী কী বদল ক্লাসিক ৩৫০-র থেকে ?

Royal Enfield Classic 650: রয়্যাল এনফিল্ডের এই নতুন বাইকে একটি ৬৪৮ সিসির এয়ার বা অয়েল কুলড ইঞ্জিন রয়েছে। ক্লাসিক ৬৫০ বাইকে ইনস্টল করা আছে যে ইঞ্জিন তাতে ৪৭ এইচপির শক্তি ও ৫২ এনএম টর্ক উৎপন্ন হয়।

Royal Enfield Classic 650: রয়্যাল এনফিল্ড বাইক ভারত বেশ জনপ্রিয়। এই ব্রিটিশ ব্র্যান্ডের ৩৫০ সিসি বাইকের মধ্যে বুলেট ও ক্লাসিক মডেলগুলি বেশ জনপ্রিয়। এক্ষেত্রে সুপার মিটিওর ৬৫০, বিয়ার ৬৫০, শটগান ৬৫০, কন্টিনেন্টাল জিটি ও ইন্টারসেপ্টর ৬৫০ এই বাইকগুলি বেশ জনপ্রিয়। তবে এবার ভারতের বাজারে রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৬৫০-র (Royal Enfield Bike) মডেল আসতে চলেছে। এই বাইকের ৩৫০ সিস্যার মডেল (Royal Enfield Classic 650) এর আগেই ছিল বাজারে, এবার এই ৬৫০ সিসির মডেলে কী বদল আসবে ?

আগামীকাল ২৭ মার্চ ভারতের বাজারে আসতে চলেছে এই রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৬৫০ বাইকটি। দেখে নেওয়া যাক ৩৫০ সিসির মডেলের থেকে এই মডেলে আরও কী কী বদল এসেছে ?

ক্লাসিক ৬৫০-র ক্ষমতা

রয়্যাল এনফিল্ডের এই নতুন বাইকে একটি ৬৪৮ সিসির এয়ার বা অয়েল কুলড ইঞ্জিন রয়েছে। ক্লাসিক ৬৫০ বাইকে ইনস্টল করা আছে যে ইঞ্জিন তাতে ৪৭ এইচপির শক্তি ও ৫২ এনএম টর্ক উৎপন্ন হয়। এই বাইকের ইঞ্জিনের সঙ্গে ৬ স্পিডের গিয়ারবক্সও পাওয়া যাবে। এই রয়্যাল এনফিল্ড বাইকের ইঞ্জিন ইতিমধ্যেই বাজারে পরীক্ষা করা হয়েছে।

ক্লাসিক ৩৫০-এর ক্ষমতা

রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০ বাইকে সিঙ্গল সিলিন্ডার ৪ স্ট্রোকের এয়ার বা অয়েল কুলড ইঞ্জিন ইনস্টল করা আছে। এই বাইকের ৩৪৯ সিসির ইঞ্জিনে ৬১০০ আরপিএমে ২০.২ বিএইচপি শক্তি এবং ৪০০০ আরপিএমে ২৭ এনএম টর্ক উৎপন্ন হয়। এই বাইকের ইঞ্জিনে জুড়ে আছে ইলেক্ট্রনিক ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম।

কত বেশি ক্ষমতা ক্লাসিক ৬৫০-তে ?

রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৬৫০-র ক্ষমতা ক্লাসিক ৩৫০-র তুলনায় প্রায় দ্বিগুণ বেশি। ক্লাসিক ৬৫০ বাইকের ইঞ্জিনটি এই বাইকের প্যারালাল টুইন ইঞ্জিনের একটি ভাল সমন্বয় বলা চলে। ক্লাসিক ৩৫০ বাইকে এক লিটার পেট্রোলে ৩৫ কিমি দূরত্ব অতিক্রম করা যায়। আর ৬৫০ সিসি বাইকে এক লিটার পেট্রোলে ২২ কিমি রাস্তা যাওয়া যায়।

কত দাম হবে এই বাইকের

রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৬৫০ বাইকের দাম হবে রয়্যাল এনফিল্ডের সুপারমিটিওর এবং শটগান ৬৫০-র দামের কাছাকাছি। শটগান ৬৫০ বাইকের এক্স শোরুম দাম রয়েছে ৩.৫৯ লক্ষ টাকা। আর অন্যদিকে রয়্যাল এনফিল্ডের সুপার মিটিওর ৬৫০ বাইকের এক্স শোরুম দাম রয়েছে ৩.৬৪ লক্ষ টাকা। আর তাই ক্লাসিক ৬৫০ বাইকের দাম ১ লক্ষ ৯৩ হাজার ৮০ টাকা থেকে শুরু হতে ২.৫ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে।

সেরা শিরোনাম

Toyota Glanza Facelift : মারুতি বালেনোর চিন্তা বাড়ল, এসে গেল ছোট 'টয়োটা ক্যামরি', গ্লাঞ্জা ফেসলিফট লঞ্চ করল কোম্পানি
মারুতি বালেনোর চিন্তা বাড়ল, এসে গেল ছোট 'টয়োটা ক্যামরি', গ্লাঞ্জা ফেসলিফট লঞ্চ করল কোম্পানি
Honda 0 Alpha electric SUV : ডিসেম্বরেই ভারতের বাজারে আসছে হন্ডা ইলেকট্রিক আলফা, ডিজাইন দেখলেই মুগ্ধ হবেন
ডিসেম্বরেই ভারতের বাজারে আসছে হন্ডা ইলেকট্রিক আলফা, ডিজাইন দেখলেই মুগ্ধ হবেন
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
JSW T2 Hybrid SUV : ফরচুনার, থারের চিন্তা বাড়ল, আসছে JSW T2 Hybrid, নজর কাড়ছে, কবে বাজারে ?
ফরচুনার, থারের চিন্তা বাড়ল, আসছে JSW T2 Hybrid, নজর কাড়ছে, কবে বাজারে ?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget