Tata News Sedan : চলতি সপ্তাহেই বড় লঞ্চ করতে চলেছে টাটা মোটরস। এবার টিগরের পরিবর্তে সাব কমপ্য়াক্ট সেডান (Tata Aeris Sedan) আনতে চলেছে টাটা, নাম হবে এরিস। আগামী ২৫ সেপ্টেম্বর এই গাড়ি প্রকাশ্য়ে আনবে কোম্পানি। নতুন টিয়াগোর ওপর ভিত্তি করেই এই গাড়ি আনতে চলেছে টাটা।

Continues below advertisement

কেমন দেখতে, এরিসে কী পাবেন আপনি ?নতুন টিয়াগোর মতোই দেখতে হবে এরিস। টাটার এই সাব কমপ্য়াক্ট সেডান টিয়াগোর মতোই শক্তিশালী ইঞ্জিন নিয়ে আসবে। একই ইঞ্জিন স্পেসিফিকেশন থাকায় এরিসেও CNG পেতে পারেন ক্রেতারা। এখানে থাকবে ন্য়াচরালি অ্যাসপিরিটেড ইঞ্জিনের সঙ্গে অটোমেটিক গিয়ারবক্স, তা ছাড়াও ম্যানুয়াল গিয়ারবক্সের অপশন পাবেন আপনি। 

বাইরে দেখতে কেমন, কেবিনে কী থাকবে ?বাইরে থেকে দেখতে এরিস পুরোপুরি নতুন ফেসলিফটেড টিয়াগোর মতোই দেখতে হবে। তবে ভিতরে আরও বড় টাচস্ক্রিন ও রঙে পরিবর্তন আনতে পারে কোম্পানি। ফিচারের ক্ষেত্রে কিছু অতিরিক্ত বৈশিষ্ট্য দেখা যেতে পারে। এতে অন্যান্য বৈশিষ্ট্যের পাশাপাশি ১০.২৫ ইঞ্চির টাচস্ক্রিন এবং ৩৬০-ডিগ্রি ক্যামেরার মতো সুবিধা থাকবে। এছাড়া এতে স্ট্যান্ডার্ড হিসেবে ৬টি এয়ারব্যাগও থাকবে। এতে নানা ফিচারের সঙ্গে আপনি পাবেন ১০.২৫ ই়ঞ্চির টাচস্ক্রিন ছাড়াও ৩৬০ ডিগ্রি ক্যামেরা।     

Continues below advertisement

কার সঙ্গে হবে প্রতিযোগিতা ?মূলত, মারুতি সুজুকি ডিজায়ারের সঙ্গে প্রতিযোগিতায় নামতেই এই গাড়ি এনেছে কোম্পানি। এখনও পর্যন্ত ভারতের বাজারে সেরা মিড সাইজ কমপ্য়াক্ট সেডান হল এই গাড়ি। পাশাপাশি হন্ডা অ্য়ামেজের কথাও মাথায় রেখেছে টাটা। সেই কারণেই ভেবে চিন্তে এর ডিজাইন নামিয়েছে কোম্পানি। তবে সামনে থেকে টিয়াগো ফেসলিফটের মতো দেখতে হলেও পাশে ও গাড়ির পিছনের চেহারায় অনেকটাই পরিবর্তন দেখতে পাবেন ক্রেতারা। ফ্রেস ডিজাইনের সঙ্গে সাব কমপ্য়াক্ট ৪ মিটারের সেগমেন্টে এই গাড়ি নিয়ে বিপুল প্রত্যাশা রয়েছে টাটা মোটরসের। 

প্রিমিয়াম লুকের সঙ্গে বহু ফিচার দেবে টাটাকমপ্য়াক্ট সেডানের বাজার ধরতে এই গাড়ি বাজারে আনছে টাটা। অতীতে টিগর নিয়ে এলেএও সেই মডেল ভারতের বাজারে সেবাবে সফল হয়নি। তাই নতুন অবতারে নাম বদলে এরিস নিয়ে আসছে টাটটা মোটরস। প্রিমিয়াম লুকের সুবাদে মারুতি ডিজায়ারের থেকে অনেক বেশি অ্যাডভান্টেজ পাবে এই গাড়ি। 

কবে আসছে বাজারে আগামী ২৫ সেপ্টেম্বর টাটা অ্যারিস বাজারে আনা হবে। এর দাম বেশ আকর্ষণীয় বা প্রতিযোগিতামূলক রাখা হবে বলে জানা গেছে। এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য শীঘ্রই পাওয়া যাবে।  

আরও পড়ুন : ১৪ অক্টোবর আসছে টয়োটা গ্লাঞ্জা ফেসলিফ্ট ! বালেনোর থেকে কী বেশি পাবেন ?

    


Car loan Information:

Calculate Car Loan EMI