Toyota Glanza Update : মারুতি বালেনো ফেসলিফ্ট আসার পর এবার ভারতের গাড়ি বাজারে আসতে চলেছে টয়োটা গ্লাঞ্জা ফেসলিফ্ট। এই একটি হ্যাচব্যাক দিয়েই নিজেদের সেল ভারতে অনেকটাই বাড়িয়ে নিয়েছে টয়োটা। আগামী ১৪ অক্টোবর এই গাড়ি আনতে চলেছে কোম্পানি। মারুতি বালেনোর থেকে বেশি কী পাবেন এখানে ? 

Continues below advertisement

তবে কোম্পানির তরফে এই লঞ্চের বিষয়ে এখনও কোনও কিছু নিশ্চিতবাবে বলা হয়নি। কেবল মিডিয়া ইনভিটেশনের ভিত্তিতে অনেকেই এই দিনকে গ্লাঞ্জার ফেসলিফ্ট লঞ্চের দিন হিসেবে ধরে নিচ্ছে। মনে করা হচ্ছে মারুতির মতোই গ্লাঞ্জাতে খুব বেশি পরিবর্তন দেখা য়াবে না। তবে সামনের দিকে কিছু বদল করতে পারে কোম্পানি। পাশাপাশি ইঞ্জিন বদলে যেতে পারে বালেনোর মতোই।

বালেনোতে কী নতুন দিয়েছে কোম্পানি

Continues below advertisement

বালেনোতে সবার আগে আপনার চোখে পড়বে দুটি ক্রোম গ্রিল। তবে মডেল হিসেবে আপনি গ্রিল নাও পেতে পারেন, বা একটি পেতে পারেন। তবে এই ক্রোম গ্রিল আপনার নজর কাড়বেই। যদিও অনেকের এই নতুন ডিজাইন মারুতির পছন্দ হয়নি। তাদের আগের আদলই পছন্দ ছিল। 

বদলে গেছে ইঞ্জিন

নতুন বালেনোতে দেওয়া হয়েছে জেড সিরিজের ১.২ লিটার পেট্রোল ইঞ্জিন। এই সিরিজ গ্লাঞ্জাতেও দেখা যাবে। এতে রয়েছে অটোমেটিক ও ম্যানুয়াল ভার্সন। 

কত দাম রাখা হয়েছে গাড়ির

বালেনোর সিগমা পেট্রোল ম্যানয়োলের দাম রাখা হয়েছে ৬.০৯ লাখ টাকা। আগের একই মজেলের থেকে এই দাম ২০,০০০ টাকা বেশি। পুজোর সময়ের জন্যই এই দাম রয়েছে। পরে এই দাম আরও বাড়তে পারে। এই প্রথমবার গাড়িতে থাকছে অ্যাডভান্স ড্রাউভার অ্যাসিস্ট্যান্ট সিস্টেম বা ADAS-এর সুবিধা। সঙ্গে থাকছে লেন কিপ অ্যাসিস্ট।

অনেকদিন ধরেই রয়্যাল এনফিল্ডের এই বাইক নিয়ে চলছিল জল্পনা। এবার প্রকাশ্য়ে চলে এল কোম্পানির এই রেসিং বাইক। সম্প্রতি নিজের অফিসিয়াল পোর্টালেই একটি রেসিং বাইকের ছবি দিয়েছে রয়্যাল এনফিল্ড, একবার যা দেখলে চোখ ফেরাতে পারবেন না আপনি। মনে করা হচ্ছে, নতুন ৭৫০ সংস্করণ এই বাইকের আদলেই তৈরি করা হয়েছে। 

কী বাইক ঘিরে এত আলোচনাসম্প্রতি কোম্পানির মোটো রেসিং সংস্করণের সব ছবি প্রকাশ করেছে বিশ্বের বর্তমান মোটো জায়ান্ট। যা দেখতে অনেকটা Royal Enfield Continental GT 750 ক্যাফে রেসার এডিশনের মতো। সম্প্রতি এই বাইক স্পট করা গেছে চেন্নাইতে। শোনা যাচ্ছে, টুইন এক্সহস্ট, ডুয়াল ফ্রর্ন্ট ডিস্ক ব্রেকস, রেট্রো স্টাইল হাফ ফেয়ারিং পাওয়া যাবে এই বাইকে। 

আরও পড়ুন : ক্রোম-গ্রিলে ঠাসা, মারুতি নিয়ে এল নতুন বালেনো ফেসলিফ্ট, দেখে নিন সব ছবি

 

 


Car loan Information:

Calculate Car Loan EMI