এক্সপ্লোর

Discount Offer: অগাস্টে সস্তায় পাবেন বৈদ্যুতিন গাড়ি, মিলছে ২ লাখেরও বেশি ছাড়

Car Discount Offer: টাটা নেক্সনের ইভিতে এবার এই মাসের জন্য ২ লক্ষ টাকা পর্যন্ত বাঁচাতে পারেন আপনি। এই বৈদ্যুতিন গাড়ির টপ এন্ড ভার্সনে এলআর ভ্যারিয়ান্টে ১.৮০ লাখ টাকার গ্রিন বোনাস দেওয়া হয়েছে।

Electric Car Discount: টাটা মোটরস সম্প্রতি একটি ছাড়ের কথা ঘোষণা করেছে। শুধুমাত্র টাটা মোটরসের বৈদ্যুতিন গাড়িতেই এই ছাড়ের সুযোগ থাকছে। টাটা নেক্সনের ইভি, পাঞ্চ ইভি এবং টিগর ইভির জন্য থাকবে এই ছাড়ের (Car Discount) সুযোগ। শুধুমাত্র অগাস্ট মাসের জন্যই থাকছে এই ছাড়ের সুযোগ। এই সমস্ত বৈদ্যুতিন গাড়িগুলির (Tata EV Discount) মধ্যে সবথেকে বেশি ছাড় থাকছে টাটা নেক্সনের ইভিতে।

নেক্সন ইভিতে ছাড়

টাটা নেক্সনের ইভিতে এবার এই মাসের জন্য ২ লক্ষ টাকা পর্যন্ত বাঁচাতে পারেন আপনি। এই বৈদ্যুতিন গাড়ির টপ এন্ড ভার্সনে এলআর ভ্যারিয়ান্টে ১.৮০ লাখ টাকার গ্রিন বোনাস দেওয়া হয়েছে। অন্যদিকে একই গ্রিন বোনাসের (Tata Nexon EV) অধীনে ১ লাখ টাকা থেকে ১.২০ লাখ টাকা অন্যান্য ভ্যারিয়ান্টে ছাড় দেওয়া হয়েছে। ২০ হাজার টাকার বোনাস দেওয়া হচ্ছে এই গাড়ির ক্রিয়েটিভ প্লাস এমআর ভ্যারিয়ান্টের জন্য।

অন্যদিকে নেক্সন ইভির এম ওয়াই ২৩ মডেলগুলিতে অতিরিক্ত একটি ২৫ হাজার টাকার ছাড় পাওয়া যাবে। এই গাড়ির রেঞ্জের ব্যাপারে কথা বলতে গেলে একবার সম্পূর্ণ চার্জে এই নেক্সন ইভিতে যাওয়া যাবে ৪৬৫ কিমি রাস্তা। টাটা নেক্সন ইভির দাম শুরু হচ্ছে ১৪.৪৯ লাখ টাকা থেকে, সর্বোচ্চ দাম ১৯.৪৯ লাখ টাকা পর্যন্ত।

টিয়াগো ইভিতেও মিলছে ছাড়

টাটার টিয়াগো ইভিতে ৫০ হাজার টাকার ছাড় পাওয়া যাবে। যা কিনা আবার এক্সটি লং রেঞ্জের গাড়ির সঙ্গেও যুক্ত একটি ভ্যারিয়ান্ট। এই গাড়ির অন্যান্য ভ্যারিয়ান্টে ১০ হাজার টাকা থেকে ৪০ হাজার টাকার ছাড় পাওয়া যাবে। অন্যদিকে অতিরিক্ত একটি ১৫ হাজার টাকার সুবিধে পাওয়া যাবে এই টিয়াগো ইভির MY23 মডেলগুলিতে। এই গাড়িতে (Tata Tiago EV) আপনি ৩১৫ কিমির রেঞ্জ পাবেন। টাটা টিয়াগো ইভির দাম শুরু হচ্ছে ৭.৯৯ লাখ টাকা থেকে, সর্বোচ্চ দাম ১১.৮৯ লাখ টাকা পর্যন্ত।

পাঞ্চ ইভিতেও বিপুল ছাড়ের সুযোগ

টাটার সব বৈদ্যুতিন গাড়িতেই এই অফার মিলছে আর সেই তালিকায় বাদ নেই টাটা পাঞ্চ ইভি। ৩০ হাজার টাকার ছাড় মিলবে এই পাঞ্চ ইভিতে। ২০২৪ সালের শুরুর দিকেই এই বৈদ্যুতিন গাড়িটি ভারতের বাজারে লঞ্চ (Tata Punch EV) করেছিল টাটা। এই গাড়িতে অতিরিক্ত আরও একটি সুবিধে পাবেন আপনি। টাটা পাঞ্চ ইভির এক্স শোরুম দাম ১০.৯৯ লাখ টাকা থেকে শুরু করে ১৫.৪৯ লাখ টাকা পর্যন্ত রয়েছে। সংস্থার দাবি অনুসারে একবার চার্জ দিলে এই গাড়িতে যাওয়া যাবে ৪২১ কিমি রাস্তা।

আরও পড়ুন: SUV Cars: টাটা কার্ভ নাকি হুন্ডাই ক্রেটা- ফিচার্সের দৌড়ে এগিয়ে কোন SUV ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Nissan Tekton vs Kia Seltos: টেকটন নাকি সেলটস, কোন কমপ্যাক্ট SUV কিনলে আপনার লাভ বেশি?
টেকটন নাকি সেলটস, কোন কমপ্যাক্ট SUV কিনলে আপনার লাভ বেশি?
Kia New Car: Kia Syros EV ও Sorento Hybrid, ভারতে নিজেদের পোর্টফোলিও বাড়াচ্ছে কিয়া
Kia Syros EV ও Sorento Hybrid, ভারতে নিজেদের পোর্টফোলিও বাড়াচ্ছে কিয়া

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget