এক্সপ্লোর

Tata Sierra EV: ৫০০ কিমির থেকেও বেশি রেঞ্জ, ভারতে আসছে টাটার এই দুরন্ত ইভি; কী ফিচার্স ? কত দাম ?

Tata Sierra EV: ২০২৫ সালের জানুয়ারি মাসে প্রথম প্রদর্শনী করা হয়েছিল টাটা সিয়েরা ইভির ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপোতে। আর কয়েক মাসের মধ্যেই ভারতের বাজারে আসবে এই গাড়িটি।

Tata EV: ভারতের বাজারে বৈদ্যুতিন গাড়ির চাহিদা ক্রমেই বেড়ে চলেছে। আর এই বাজারে ৫০ শতাংশ অধিকার রয়েছে টাটা মোটরসের। টাটা মোটরস ২০২৫ অর্থবর্ষে মোট দেশের ইভি বিক্রির ৫০ শতাংশ একাই বিক্রি করেছে। এবার এই সংস্থা (Tata Sierra EV) বাজারে আনতে চলেছে বহু প্রতীক্ষিত ইলেকট্রিক এসইউভি টাটা সিয়েরা ইভি। শুধু ইভি বলা ভুল হবে, এই বৈদ্যুতিন ভার্সনের সঙ্গে সঙ্গে পেট্রোল ও ডিজেল ভার্সনও বাজারে (Tata EV) আনবে এই সংস্থা। রিপোর্ট অনুসারে টাটা সিয়েরা ইভিতে আপনি একবার সম্পূর্ণ চার্জ দিলে ৫০০ কিমি পর্যন্ত চলতে পারবে।

ডিজাইন ও এক্সটিরিয়র ফিচার্স

২০২৫ সালের জানুয়ারি মাসে প্রথম প্রদর্শনী করা হয়েছিল টাটা সিয়েরা ইভির ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপোতে। সংবাদসূত্র অনুযায়ী এই গাড়িটি এই বছরের মাঝামাঝি সময়ে বাজারে আসতে পারে। এই গাড়ির ডিজাইনের কথা বলতে হলে এটি কিছুটা আধুনিক এবং প্রিমিয়াম হতে চলেছে। এই এসইউভিতে ব্ল্যাক ফিনিশ রুফলাইন, প্যানরমিক সানরুফ, র‍্যাপ অ্যারাউন্ড গ্লাস এফেক্ট এবং ফ্লোটিং রুফ রয়েছে। পিছনে ক্যামশেল স্টাইলের একটি টেইলগেট রয়েছে যা স্পষ্ট লুক এনে দেয়। এটিকে অন্য এসইউভির থেকে আলাদা করেছে এই ফিচার্স।

৫০০ কিমিরও বেশি রেঞ্জের দাবি

টাটা সিয়েরার পাওয়ারট্রেনের কথা বলতে হলে এতে দুটি ইঞ্জিন দেওয়া হতে পারে- একটি ১.৫ লিটারের টার্বো চার্জড পেট্রোল ইঞ্জিন আর অন্যটি ২.০ লিটারের ডিজেল ইঞ্জিন। একইসঙ্গে এর ইলেকট্রিক ভার্সন দুটি ব্যাটারি প্যাকে বাজারে আসতে পারে। সংবাদসূত্র অনুসারে টাটা সিয়েরা ইভি একবার সম্পূর্ণ চার্জ দিলে যেতে পারবে ৫০০ কিমিরও বেশি রাস্তা। যারা লং ড্রাইভ পছন্দ করেন কিংবা অনেক বেশি রেঞ্জ চান তাদের জন্য উপযুক্ত বিকল্প হবে এই গাড়িটি। তবে ঠিক কবে ভারতের বাজারে এই গাড়িটি আসবে তা এখনও জানায়নি সংস্থা।

এই গাড়িগুলির সঙ্গে হবে প্রতিদ্বন্দ্বিতা

ভারতের বাজারে এর মধ্যেই যে সমস্ত মিড সাইজ এসইউভি রয়েছে, সেগুলির সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামবে এই টাটা সিয়েরা। যেমন হুন্ডাই ক্রেটা ২০২৪, কিয়া সেলটোস, হোন্ডা এলিভেট, মারুতি সুজুকি গ্র্যান্ড ভিতারা ইত্যাদি। এই সমস্ত এসইউভি তাদের ব্র্যান্ড ভ্যালুর জন্য অত্যন্ত বিখ্যাত। তাদের নিজস্ব সেগমেন্টে বিশ্বাসযোগ্য ইঞ্জিনের সঙ্গে এগুলি বাজারে ছেয়ে গিয়েছে। গ্রাহকদের মধ্যেও জনপ্রিয়তা বেড়েছে।

সেরা শিরোনাম

Toyota Glanza Facelift : মারুতি বালেনোর চিন্তা বাড়ল, এসে গেল ছোট 'টয়োটা ক্যামরি', গ্লাঞ্জা ফেসলিফট লঞ্চ করল কোম্পানি
মারুতি বালেনোর চিন্তা বাড়ল, এসে গেল ছোট 'টয়োটা ক্যামরি', গ্লাঞ্জা ফেসলিফট লঞ্চ করল কোম্পানি
Honda 0 Alpha electric SUV : ডিসেম্বরেই ভারতের বাজারে আসছে হন্ডা ইলেকট্রিক আলফা, ডিজাইন দেখলেই মুগ্ধ হবেন
ডিসেম্বরেই ভারতের বাজারে আসছে হন্ডা ইলেকট্রিক আলফা, ডিজাইন দেখলেই মুগ্ধ হবেন
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
JSW T2 Hybrid SUV : ফরচুনার, থারের চিন্তা বাড়ল, আসছে JSW T2 Hybrid, নজর কাড়ছে, কবে বাজারে ?
ফরচুনার, থারের চিন্তা বাড়ল, আসছে JSW T2 Hybrid, নজর কাড়ছে, কবে বাজারে ?

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget