এক্সপ্লোর

Electric Vehicle: সূর্যালোকের সাহায্যে চার্জ হবে ইলেকট্রিক গাড়িতে, টেসলা আনল নতুন ফিচার

Tesla: চলতি বছরের শুরুতেই টেসলা মোবাইল অ্যাপে এই ফিচারের আপডেট দেখা গিয়েছিল। এবার আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হল ফিচার। তবে বর্তমানে শুধু মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় এই ফিচারের সুবিধা পাওয়া যাবে।

Electric Vehicle: ইলেকট্রিক গাড়ির (Electric Car) ক্ষেত্রে অনেক সুবিধা থাকলেও অন্যতম অসুবিধা হল চার্জ দেওয়া। বিদেশের মাটিতে তবু ইলেকট্রিক গাড়ির চল বেশি বলে সংখ্যায় অনেকটাই বেশি চার্জিং স্টেশন রয়েছে। তবে ভারতে ইলেকট্রিক গাড়িতে চার্জ দেওয়ার জন্য চার্জিং পয়েন্টের সংখ্যা যথেষ্টই কম। এমনিতেও সার্বিক ভাবে ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রে চার্জ দেওয়ার ব্যাপারেই সমস্যায় পড়েন ব্যবহারকারীরা। সম্প্রতি ইউজারদের সুবিধার কথা ভেবেই একটি নতুন ফিচার লঞ্চ করেছে বিশ্বের অন্যতম জনপ্রিয় ইলেকট্রিক গাড়ি নির্মাণকারী সংস্থা টেসলা (Tesla)। আনুষ্ঠানিক ভাবে টেসলা কর্তৃপক্ষ লঞ্চ করেছে ‘Charge on Solar’ ফিচার। সূর্যের আলোতেই ইলেকট্রিক গাড়িতে চার্জ দিতে পারবেন ব্যবহারকারীরা।

বিভিন্ন রিনিউএবেল এনার্জি, অর্থাৎ যা ব্যবহার করলেও ফুরিয়ে যাবে না, আবার তৈরি করা যাবে, সেই ধরনের শক্তি বা এনার্জি যেমন- সোলার, উইন্ড, হাইড্রোর ব্যবহার ক্রমশ বাড়ছে। সূর্যরশ্মি, বায়ু এবং জল থেকে বর্তমানে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হচ্ছে। এইসব মাধ্যমের সাহায্যে উৎপাদিত অতিরিক্ত শক্তির সাহায্যে ইলেকট্রিক ভেহিকেলে চার্জ দেওয়া সম্ভব। আর সেই পথেই হেঁটেছে টেসলা সংস্থা। ব্যাটারিতে এনার্জি স্টোর বা সংরক্ষণ করে রাখার ব্যবস্থাও থাকবে বলে শোনা যাচ্ছে। এরপর প্রয়োজন মতো এই শক্তি ব্যবহার করা হবে। অর্থাৎ টেসলা গাড়ির মালিকের বাড়িতে যদি সোলার পাওয়ার অর্থাৎ সূর্যরশ্মি থেকে এনার্জি বা শক্তি তৈরির বন্দোবস্ত থাকে তাহলে সেখানে তৈরি হওয়া অতিরিক্ত এনার্জি ইলেকট্রিক গাড়ি চার্জ দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা যাবে। 

চলতি বছরের শুরুতেই টেসলা মোবাইল অ্যাপে এই ফিচারের আপডেট দেখা গিয়েছিল। এবার আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হল ফিচার। তবে বর্তমানে শুধু মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় এই ফিচারের সুবিধা পাওয়া যাবে টেসলা মোবাইল অ্যাপের মাধ্যমে। যদিও এর জন্য সোলার প্ল্যান্টের পাশাপাশি টেসলা হার্ডওয়্যার এবং সফটওয়্যার থাকাও প্রয়োজন। 

Hardware Software
Model S, Model 3, Model X or Model Y 2023.26 or Higher
Powerwall with solar on site 23.12.10 or Higher
Tesla app 4.22.5 or Higher

টেসলা কর্তৃপক্ষ জানিয়েছে, টেসলা সোলার সিস্টেম থেকে উৎপন্ন অতিরিক্ত সোলার এনার্জি দিয়ে ইলেকট্রিক গাড়িতে চার্জ দেওয়া যাবে। টেসলা অ্যাপের মাধ্যমে চার্জিং লিমিট সেট করা যাবে। এছাড়াও শিডিউল করার ফিচারও রয়েছে। সেক্ষেত্রে নির্দিষ্ট সময়ের পর চার্জিং বন্ধ হয়ে যাবে। তবে তার জন্য আপনাকে জানতে হবে কোন নির্দিষ্ট সময়ের পর ইলেকট্রিক ভেহিকেলে এনার্জি কনজাম্পশন বেড়ে যাবে। 

আরও পড়ুন- রেঞ্জ রোভার ডিফেন্ডারকে হার মানায় ! হুন্ডাই সান্তা ফে-র ছবি প্রকাশ্যে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Nissan Tekton vs Kia Seltos: টেকটন নাকি সেলটস, কোন কমপ্যাক্ট SUV কিনলে আপনার লাভ বেশি?
টেকটন নাকি সেলটস, কোন কমপ্যাক্ট SUV কিনলে আপনার লাভ বেশি?
Kia New Car: Kia Syros EV ও Sorento Hybrid, ভারতে নিজেদের পোর্টফোলিও বাড়াচ্ছে কিয়া
Kia Syros EV ও Sorento Hybrid, ভারতে নিজেদের পোর্টফোলিও বাড়াচ্ছে কিয়া
Maruti XL6 Update : টয়োটা ইনোভার মতো দেখতে , ভারতে আসবে মারুতি সেভেন সিটার কারের এই ফেসলিফ্ট, দেখুন ছবি
টয়োটা ইনোভার মতো দেখতে , ভারতে আসবে মারুতি সেভেন সিটার কারের এই ফেসলিফ্ট, দেখুন ছবি

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget