কলকাতা: নতুন প্রজন্মের Tucson প্রকাশ্যে নিয়ে এসেছে কোরিয়ান অটোমোবাইল সংস্থা হুন্ডাই। আগের মডেলের তুলনায় নতুন Tucson শুধুমাত্র আকারে বড়, এমন নয় ডিজাইন ও প্রযুক্তির দিক থেকেও এই গাড়িতে এসেছে একাধিক বদল। তবে ভারতের বাজারে নতুন Tucson আসবে কি না, সেটা একটা বড় প্রশ্ন। তবে এটা ঠিক যে আগামীতে ক্রেটার যে ফেসলিফ্ট আসতে চলেছে, সেখানে এই ডিজাইন ল্যাঙ্গুয়েজের একটা বিরাট প্রভাব দেখা যেতে পারে।

Continues below advertisement

আরও পড়ুন: ২০০০ টাকার বেশি লেনদেনে কত টাকা কাটবে, হার বেঁধে দিল কেন্দ্র, নেপথ্যে কোন ফর্মুলা?

নতুন Tucson-এ Hyundai ব্যবহার করেছে ‘Art of Steel’ ডিজাইন ল্যাঙ্গুয়েজ। SUV-টির চেহারা অপেক্ষাকৃত বক্সি ও মাসকুলার টাইপ। এ ছাড়াও এই গাড়ির ডিজাইন কিন্তু মনোলিথিক। আগের প্রজন্মের তুলনায় নতুন মডেলটি আরও চওড়া, বড় ও দেখতে আরও অ্যাগ্রেসিভ। এই ডিজাইন ল্যাঙ্গুয়েজই হয়তো পরবর্তী প্রজন্মের Creta-তেও দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে।

Continues below advertisement

বর্তমান Creta-র তুলনায় নতুন প্রজন্মের মডেলে বড় ধরনের ডিজাইন পরিবর্তন আসতে পারে। নতুন Tucson সেই পরিবর্তনের একটি ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে বক্সি অনুপাত, শক্তিশালী সারফেসিং এবং শার্প ডিজাইন এলিমেন্ট নতুন Creta-কে আরও প্রিমিয়াম ও আধুনিক চেহারা দিতে পারে।

আরও পড়ুন: রিজার্ভ ব্যাঙ্ক কেন চাইছে IPO নিয়ে আসুক টাটা? আর কেনই বা শেয়ার বাজারে আসতে চাইছে না টাটা সন্স?

শুধু বাইরের ডিজাইন নয়, নতুন Tucson-এর কেবিনেও পরিবর্তন এসেছে। ভিতরে রয়েছে লাউঞ্জের মতো প্রিমিয়াম লেআউট এবং বড় টাচস্ক্রিন। আগামী বছর আসতে চলা নতুন Creta-তেও Hyundai-র Pleos infotainment system এবং বড় ট্যাবলেটের মতো স্ক্রিন থাকার সম্ভাবনা রয়েছে।        

নতুন Tucson-এর স্টিয়ারিং হুইল ডিজাইনও নজর কেড়েছে। Hyundai Venue-তেও একই ধরনের স্টিয়ারিং ডিজাইন দেখা যায় এবং পরবর্তী Creta-তেও সেটি ব্যবহারের সম্ভাবনা রয়েছে। ফলে নতুন Tucson শুধু একটি নতুন SUV নয়, Hyundai-র ভবিষ্যৎ ডিজাইন দর্শনের দিকনির্দেশও দিচ্ছে।          

ভারতে নতুন Tucson না এলেও, Creta-র জন্য এই পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান প্রজন্মের Creta Hyundai-র অন্যতম গুরুত্বপূর্ণ বিক্রয় মডেল। তাই আগামী বছর নতুন প্রজন্মের Creta বাজারে এলে ডিজাইন, প্রযুক্তি এবং প্রিমিয়াম অনুভূতিতে বড় পরিবর্তনের প্রত্যাশা থাকছে। 


Car loan Information:

Calculate Car Loan EMI