এক্সপ্লোর

Suzuki e Sky : ভারতে মারুতির এই ইভি এলে বদলে যাবে কার মার্কেট, জাপানে হচ্ছে লঞ্চ

Maruti Suzuki e Sky :সম্প্রতি কোম্পানি প্রকাশ্যে এনেছে এই গাড়ি। জেনে নিন, কী কী সুবিধা পাবেন আপনি। 

Maruti Suzuki e Sky : একদম ছোট ইলেকট্রিক গাড়ির বাজারে মারুতির (Suzuki e Sky) এই অপশন ঘটাতে পারে বিপ্লব। সম্প্রতি জাপানের মার্কেটে দেখা গেছে এই গাড়ি। সুজুকির এই স্মল ইলেকট্রিক গাড়ির নাম Suzuki e Sky। সম্প্রতি কোম্পানি প্রকাশ্যে এনেছে এই গাড়ি। জেনে নিন, কী কী সুবিধা পাবেন আপনি। 

এই গাড়ি হতে চলেছে সুজুকির প্রথম হ্যাচব্যাক ইভি  
শোনা যাচ্ছে, শীঘ্রই জাপানের বাজারে লঞ্চ হতে পারে এই ইভি। একবার ভারতের বাজারে এলে টাটা টিয়াগো ছাড়াও এমজি কমেটের সঙ্গে প্রতিযোগিতা হবে এই ইভির। বক্সি আকারের এই ছোট ইভিতে থাকছে দারুণ সব ফিচার। সবথেকে বড় বিষয়, কোম্পানি এতে ছোট গাড়ির মধ্যেই ভাল কেবিন স্পেসের সুবিধা দিচ্ছে।

কেমন দেখতে এই গাড়ি
ইলেকট্রিক গাড়ি হওয়ায় এই কারে ব্লক থাকছে সামনের গ্রিল। কোম্পানি এতে মিনি এসইউভি অনুভূতি দেওয়ার চেষ্টা করেছে। এতে আপনি পেতে পারেন ফ্লেয়ার্ড হুইল। পিছনের দিকে টেল ল্যাম্প আপনাকে বাকি গাড়ির থেকে এই ইভিকে আলাদা করবে। এই গাড়ির দৈর্ঘ্য রাখা হয়েছে ৩৩৯৫ এমএম, ভিতরের প্রিমিয়াম ইন্টেরিয়র আপনার নজর কাড়বেই।

কেবিনে কী কী পাবেন 
এখানে পাবেন বড় ধরনের টাচস্ক্রিন, থ্রি হুইল স্টিয়ারিং ছাড়াও থাকছে হাই মাউন্টেড গিয়ার সিলেক্টর। পিছনের আসনে বসতে সেরকম সমস্যা হবে না তিনজনের। সেই অনুযায়ী জায়গা করা হয়েছে। পাশাপাশি এতে ফিক্সড হেডরেস্টও রেখেছে কোম্পানি। 

Suzuki e Sky-তে আপনি পাবেন ছোট ইলেকট্রিক মোটর, যা আপনাকে দেবে ৬৪ বিএইচপি পাওয়ার। কোম্পানি দাবি করছে, এতে ৩০০কিমির বেশি রেঞ্জ পাওয়া যাবে। তবে e Sky-এর এই স্পেকসগুলি জাপানের বাজারে দেখা গেলেও সব ভারতের বাজারে পাওয়া যাবে কিনা সন্দেহ। সম্প্রতি ভারতের বাজারে কোম্পানি ই-ভিটারা লঞ্চ করেছে। আগামী দিনে ছোট ইভির দিকেও নজর দিচ্ছে কোম্পানি। এর মধ্যে হ্যাচব্য়াককে অগ্রাধিকার দিতে পারে কোম্পানি।   

কাদের সঙ্গে হবে প্রতিযোগিতা
ভারতের বাজারে Suzuki e Sky মডেল এলে শুরু হয়ে যাবে বড় প্রতিযোগিতা। ইতিমধ্যেই ইভি মার্কেটে একটা ভাল শেয়ার ধরে রেখেছে টাটা। ছোট ইভির বাজারে টাটা টিয়াগো ছাড়াও এমজি কমেট ক্রেতাদের নজর কাড়ছে। সেই জায়াগায় এন্টার করতে পারে Suzuki e Sky মডেল। 

আরও পড়ুন: ভারতে এসে গেল এমজি হেক্টর টমহক ইভি, ৪০ মাইলেজ পাবেন বিশাল আকারের এসইউভিতে, কত দাম ?

https://www.youtube.com/watch?v=PKwLsAu-z10

 

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Advertisement

ভিডিও

Kolkata Airport: কলকাতা-মুম্বইগামী বিমানে মিলেছিল হুমকিবার্তা, ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত
Adhir Ranjan Chowdhury |
Durga Puja 2026 : 'ষষ্ঠী বোধনের এক প্রতিরূপ', ABP আনন্দ 'দুর্গা কথা'য় Exclusive নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
Abhishek Banerjee: যত বুলডোজারই পাঠাও, কেউ আমায় চুপ করাতে পারবে না, পোস্ট অভিষেকের
Durga Puja 2026: মহাসপ্তমীর চার কর্মের বিস্তার 'দুর্গা কথা'য়,'উজ্জীবিত হোন, উদ্বোধিত হোন'
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget