Car Safety Test : যাত্রী সুরক্ষায় টয়োটার গাড়ির (Toyota Car Crash Test) ওপর ভরসা করে মানুষ। আপনি কি জানেন, এত নামী কোম্পানির গাড়িতেও নেই ভাল যাত্রী সুরক্ষা (Car Safety Test) । অন্তত তেমনই বলছে ক্র্যাশ টেস্ট রিপোর্ট। জেনে নিন, কোন গাড়ির ক্ষেত্রে এই রিপোর্ট সামনে এসেছে।        

Continues below advertisement

টয়োটার গাড়ির এই অবস্থা ! সত্যিটা কী

এখন বদলে গেছে সেই দিন। আগে গাড়ি কিনতে গিয়েই চেহারা ও মাইলেজের দিকে জোর দিতেন ক্রেতারা। এখন অনেকেই মাইলেজ বা ফিচারের চেয়ে 'সেফটি রেটিং'কে বেশি গুরুত্ব দেন। সম্প্রতি এরকমই একটি জনপ্রিয় গাড়ির ক্র্যাশ টেস্টের ফল সবাইকে চমকে দিয়েছে। মারুতি সুজুকি বালেনোর (Maruti Suzuki Baleno) ওপর ভিত্তি করে তৈরি টয়োটার একটি গাড়ি গ্লোবাল এনক্যাপ (Global NCAP) ক্র্যাশ টেস্টে শূ্ন্য স্টার (Zero Star) পেয়েছে।

Continues below advertisement

টয়োটার কোন গাড়ি ক্র্যাশ টেস্টে ফেল করেছে ?টয়োটার এই গাড়িটির নাম টয়োটা স্টারলেট। এটি মূলত ভারতে তৈরি মারুতি সুজুকি বালেনো ও টয়োটা গ্ল্যাঞ্জার রিব্যাজড সংস্করণ, যা দক্ষিণ আফ্রিকার বাজারে বিক্রি করা হয়। ভারতে তৈরি এই গাড়িটিই বিদেশে রফতানি করা হয়।

কেন শূন্য স্টার পেল এই গাড়ি ?ক্র্যাশ টেস্টের ক্ষেত্রে গ্লোবাল এনক্যাপ-এর রিপোর্ট বলছে, টয়োটা স্টারলেট প্রাপ্তবয়স্ক যাত্রীদের নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত দুর্বল পারফরম্যান্স দেখিয়েছে।

নন-স্টেবল বডি স্ট্রাকচার: ক্র্যাশ টেস্টের পরীক্ষার পর দেখা গেছে, গাড়ির বডি শেল ও ফুটওয়েল এলাকা 'আনস্টেবল' বা অস্থির। অর্থাৎ, বড় কোনও সংঘর্ষে গাড়ির কাঠামো যাত্রীদের রক্ষা করতে সক্ষম নয়।

পাশে সংঘর্ষের ঝুঁকি : সাইড ইমপ্যাক্ট টেস্টে যাত্রীদের মাথা ও বুকের সুরক্ষা খুবই নিম্নমানের পাওয়া গেছে।

কম এয়ারব্যাগ: পরীক্ষিত মডেলটিতে মাত্র দুটি এয়ারব্যাগ ছিল। যদিও এতে ইলেকট্রনিক স্ট্যাবিলিটি কন্ট্রোল (ESC) ছিল, তবে তা পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারেনি।

শিশুদের নিরাপত্তা কেমন ছিল: শিশুদের নিরাপত্তার ক্ষেত্রে গাড়িটি ৩-স্টার পেয়েছে। তবে পরীক্ষার সময় দেখা গেছে, তিন বছরের শিশুর ডামির মাথা গাড়ির ভেতরের অংশে ধাক্কা খাচ্ছে, যা চিন্তার বিষয়।

ভারত ও আন্তর্জাতিক বাজারের মধ্যে পার্থক্যটয়োটার এই ফল অনেককেই অবাক করেছে, কারণ ভারতের ভারত এনক্যাপ (Bharat NCAP)-এ মারুতি সুজুকি বালেনো ৪-স্টার রেটিং পেয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে বিতর্ক এখন তুঙ্গে।

কোথায় পার্থক্য ও কেন ?১ নিয়মাবলী: বিভিন্ন দেশে ক্র্যাশ টেস্টের নির্দিষ্ট মাপকাঠি ও নিয়ম আলাদা হয়।২ ফিচার: ভারতের টপ ভ্যারিয়েন্টে ৬টি এয়ারব্যাগ থাকে, যেখানে দক্ষিণ আফ্রিকার পরীক্ষিত মডেলটিতে মাত্র ২টি এয়ারব্যাগ ছিল।৩ আপডেট: টয়োটা জানিয়েছে যে তারা ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকার মডেলে সাইড এবং কার্টেন এয়ারব্যাগ যুক্ত করেছে। নতুন ভ্যারিয়েন্টটি আবারও পরীক্ষা করা হবে।

আপনি যদি এই প্ল্যাটফর্মের (বালেনো বা গ্ল্যাঞ্জা) কোনও গাড়ি কেনার কথা ভাবেন, তবে অবশ্যই ৬টি এয়ারব্যাগ যুক্ত ভ্যারিয়েন্টটি বেছে নেওয়ার চেষ্টা করুন। কারণ সুরক্ষা ফিচারের তারতম্যই আপনার জীবনের নিরাপত্তা নিশ্চিত করে।

আরও পড়ুন : অডি নিয়ে আসছে দুর্দান্ত সাত আসনের লাক্সারি এসইউভি, ভারতের বাজারে আগে কখনও দেখেছেন কি ?


Car loan Information:

Calculate Car Loan EMI