এক্সপ্লোর

Flex Fuel Car: ভারতের প্রথম ফ্লেক্স-ফুয়েল গাড়ি Wagon R, ইথানল ব্যবহার বাড়াতে বড় পদক্ষেপ মারুতি সুজুকির

Wagon R Flex Fuel: বর্তমানে ভারতে E20 জ্বালানি ব্যবহার করা হলেও নতুন Wagon R Flex Fuel E100 পর্যন্ত ইথানল-ভিত্তিক জ্বালানি ব্যবহারে সক্ষম হবে। অর্থাৎ, সম্পূর্ণ ইথানলে চলতে পারবে এই গাড়ি।

কলকাতা: ভারতের অটোমোবাইল শিল্পে (Automobile Industry) নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে মারুতি সুজুকি (Maruti Suzuki)। সংস্থাটি দেশের প্রথম ফ্লেক্স-ফুয়েল যাত্রীবাহী গাড়ি হিসেবে Wagon R Flex Fuel-কে আনুষ্ঠানিকভাবে বাজারে নিয়ে আসতে চলেছে। জানা গিয়েছে, কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী নীতীন গডকরি এবং কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরীর উপস্থিতিতে গাড়িটির উদ্বোধন করা হবে।

আরও পড়ুন: দাম বেড়েছে পেট্রোলের, রেকর্ড চাহিদা বৈদ্যুতিক গাড়ির, মে মাসে বিক্রি হল সব থেকে বেশি গাড়ি

ফ্লেক্স-ফুয়েল প্রযুক্তির মূল বৈশিষ্ট্য হল, এই ধরনের গাড়ি অনেক বেশি ইথানল মিশ্রিত জ্বালানিতে চলতে পারে। বর্তমানে ভারতে E20 জ্বালানি ব্যবহার করা হলেও নতুন Wagon R Flex Fuel E100 পর্যন্ত ইথানল-ভিত্তিক জ্বালানি ব্যবহারে সক্ষম হবে। অর্থাৎ, সম্পূর্ণ ইথানলে চলতে পারবে এই গাড়ি। এর ফলে একদিকে যেমন পরিবেশ দূষণ কমবে। অন্যদিকে পেট্রোলের উপর নির্ভরতা কমবে। আর তার ফলে এই ধরনের গাড়ির ব্যবহার বাড়লে কমব ভারতের ক্রুড অয়েল আমদানিও।

তবে এই প্রযুক্তির জন্য গাড়ির ইঞ্জিন ও জ্বালানি ব্যবস্থায় একাধিক পরিবর্তন আনা হয়েছে। ইথানল সাধারণ পেট্রোলের তুলনায় বেশি ক্ষয়কারী হওয়ায় ফুয়েল লাইন, ইনজেক্টর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ যন্ত্রাংশে একাধিক বদল করা হয়েছে। পাশাপাশি ইঞ্জিন কন্ট্রোল ইউনিট (ECU)-কেও নতুনভাবে ক্যালিব্রেট করা হয়েছে, যাতে বিভিন্ন মাত্রার ইথানল মিশ্রিত জ্বালানিতে গাড়ি চলতে কোনও অসুবিধা থাকবে না।

আরও পড়ুন: মারুতির eVitara-র তুলনায় দাম বেশি Toyota-র ইলেকট্রিক গাড়ির, কী কী রয়েছে এই গাড়িতে?

Wagon R-কে ফ্লেক্স-ফুয়েলে চালানোর জন্য প্রথম মডেল হিসেবে বেছে নিয়েছে মারুতি সুজুকি। কারণ, এই গাড়ির জনপ্রিয়তা ব্যাপক এবং এই গাড়ি ব্যবহারে সুবিধাও রয়েছে। ডিজাইনের ক্ষেত্রে সাধারণ Wagon R-এর সঙ্গে খুব বেশি পার্থক্য না থাকলেও গাড়ির অভ্যন্তরীণ প্রযুক্তিতে বেশ কিছু বদল করা হয়েছে। ক্রেতাদের জন্য ম্যানুয়াল এবং অটোম্যাটিক, দুই ধরনের গিয়ারবক্স বিকল্প হিসাবে রাখা হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, ইথানল-ভিত্তিক জ্বালানি ভবিষ্যতে তুলনামূলকভাবে সস্তা হওয়ায় গাড়ির চলার খরচ কমতে পারে। যদিও ফ্লেক্স-ফুয়েলে চলা Wagon R-এর দাম সাধারণ গাড়ির দামের তুলনায় কিছুটা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পরও দীর্ঘমেয়াদে কম জ্বালানি ব্যয়ের কারণে এই গাড়ি ক্রেতাদের কাছে আকর্ষণীয় বিকল্প হয়ে উঠতে পারে।

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

New Maruti Baleno facelift : ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Nissan Tekton vs Kia Seltos: টেকটন নাকি সেলটস, কোন কমপ্যাক্ট SUV কিনলে আপনার লাভ বেশি?
টেকটন নাকি সেলটস, কোন কমপ্যাক্ট SUV কিনলে আপনার লাভ বেশি?
Advertisement

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget