এক্সপ্লোর

7th Pay Commission: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর ! বাড়তে পারে আরও এক ভাতা

7th Pay Commission: মহার্ঘ ভাতার পর আরও একটি ভাতা বাড়াতে পারে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর,শীঘ্রই এই বিষয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্র।

7th Pay Commission: মহার্ঘ ভাতার পর আরও একটি ভাতা বাড়াতে পারে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর,শীঘ্রই এই বিষয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্র। একবার সিদ্ধান্তে সিলমোহর পড়লে বাস্তবায়িত হবে ভাতা বাড়ানোর সিদ্ধান্ত।

7th Pay Commission: কেন্দ্রীয় কর্মচারীদের সম্প্রতি মোদি সরকার ডিএ বৃদ্ধি অর্থাৎ মহার্ঘ ভাতা বৃদ্ধির সুবিধা দিয়েছে। কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ ৩৪ শতাংশ থেকে বাড়িয়ে ৩৮ শতাংশ করেছে সরকার। এই অবস্থায় ডিএ পুরো ৪ শতাংশ বাড়ানো হয়েছে। এবার এই সিদ্ধান্তের পর শ্রমিকদের জন্য আরেকটি সুখবর দিতে যাচ্ছে কেন্দ্র। এখন সরকারি কর্মচারীদের ভ্রমণ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে সরকার। এর পাশাপাশি, অর্থ মন্ত্রক কর্মীদের অফিশিয়াল সফরের বিষয়ে নতুন নিয়ম করেছে। এই বিষয়ে ইতিমধ্যেই জারি হয়েছে নোটিস।

7th Pay Commission: কেন্দ্রীয় কর্মীরা ভ্রমণ ভাতার সুবিধা পাবেন
সম্প্রতি অর্থ মন্ত্রণকের ব্যয় বিভাগ (ডিওই) একটি নোটিস জারি করেছে। এই নোটিস অনুসারে, কোনও কর্মচারী যদি অফিশিয়াল ট্যুরে যান, তবে তিনি এর জন্য তেজস ট্রেনে ভ্রমণ করতে পারবেন।  অফিশিয়াল সফরে তেজসে ভ্রমণ করলে সরকার ভাড়ায় ছাড় দেবে। এখানেই শেষ নয়। অফিয়াল ট্যুর ছাড়াও, এই ভ্রমণ ভাতা কর্মচারীকেও দেওয়া হবে। যে কোনও সফর, প্রশিক্ষণ, ট্রান্সফার বা অবসরের ক্ষেত্রে প্রযোজ্য হবে। অনেক মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে, সরকার শীঘ্রই কর্মচারীদের ভ্রমণ ভাতা বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে, তবে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।

7th Pay Commission: কেন্দ্রীয় কর্মীদের ভ্রমণ ভাতা মোট ৩টি ভাগে রাখা রয়েছে
মূলত, কেন্দ্রীয় কর্মচারীদের ভ্রমণ ভাতা মোট তিনটি বিভাগে ভাগ করা হয়েছে। প্রথম লেভেলে ১৩৫০ টাকা ভ্রমণ ভাতা পাওয়া যায়। অন্যদিকে, লেভেল ৩ থেকে ৪-এর কর্মীরা ৩৬০০ টাকা পর্যন্ত ভ্রমণ ভাতা পান। পাশাপাশি স্কেল ৯-এর উপরের স্তরে, ৭,২০০ টাকার বেশি ভ্রমণ ভাতা পাওয়া যায়। এর পাশাপাশি শহর অনুযায়ী ভ্রমণ ভাতাও নির্ধারণ করা হচ্ছে। 

7th Pay Commission: আপনি যদি মহানগরে থাকেন ও লেভেল ৯-এর ওপরের কর্মচারী হন, তাহলে আপনি ৭২০০ টাকা ভ্রমণ ভাতা পাবেন। অন্যদিকে, ছোট শহরের কর্মচারীরা পাবেন ৩,৬০০ টাকা । সেই ক্ষেত্রে সবচেয়ে ছোট শহরের কর্মচারীরা ১,৮০০ টাকা টিএ হিসাবে পাবেন। অন্যদিকে, লেভেল ১ ও ২ এর কর্মীরা বড় শহরে ১৩৫০ টাকা ও ছোট শহরে ৯০০ টাকা ভ্রমণ ভাতা পাবেন।

7th Pay Commission: এই কর্মীরা গাড়ির সুবিধা পাবেন
মনে রাখবেন , লেভেল ১৪-র স্তরের ওপরের কেন্দ্রীয় কর্মচারীরা ক্যাবিনেট সচিব পদমর্যাদার পাবেন। তাঁরা প্রতি মাসে একটি গাড়ির ভাতা পান। তাদের গাড়ির জন্য ১৫,৭৫০ টাকা দেওয়া হয়। এই সুবিধা ১৪ বা তার বেশি বেতন গ্রেডের  কর্মচারীরাই পাবেন।

সেরা শিরোনাম

Pension Rules: সরকারি কর্মীর মৃত্যু হলে কে পাবে ফ্যামিলি পেনশন ? কী কী রয়েছে নিয়ম
সরকারি কর্মীর মৃত্যু হলে কে পাবে ফ্যামিলি পেনশন ? কী কী রয়েছে নিয়ম
Post Office TD : পোস্ট অফিসে ১ লাখ টাকার FD করলে ৫ বছরে কত পাবেন ?
পোস্ট অফিসে ১ লাখ টাকার FD করলে ৫ বছরে কত পাবেন ?
ICICI Credit Card Rules: ICICI এই ক্রেডিট কার্ডে ফ্রি সুবিধা বন্ধ, ১৫ ডিসেম্বর থেকে নতুন নিয়ম, আরও লাগবে চার্জ
ICICI এই ক্রেডিট কার্ডে ফ্রি সুবিধা বন্ধ, ১৫ ডিসেম্বর থেকে নতুন নিয়ম, আরও লাগবে চার্জ
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?

ভিডিও

Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে
Sajal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget