8th Pay Commission : ৬৯,০০০ টাকা হবে 'মিনিমাম বেসিক পে'? পরিবার পাবে ৫০ শতাংশ পেনশন ? অষ্টম বেতন কমিশনে পড়ল প্রস্তাব
Salary News : ন্যাশনাল কাউন্সিল জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি (NC-JCM)। সঙ্গে দেওয়া হয়েছে আরও প্রস্তাব। একবার এই প্রস্তাবে কমিশন সিলমোহর দিলেই তা চলে যাবে সরকারের কাছে।

Salary News : একবার অষ্টম বেতম কমিশনের প্রস্তাব বাস্তবায়িত হলেই বদলে যাবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন পরিকাঠামো। এবার কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে নতুন প্রস্তাব জমা দিল কর্মী সংগঠন। যেখানে ন্যূনতম বেসিক পে-র ৬৯,০০০ টাকার কথা বলেছে ন্যাশনাল কাউন্সিল জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি (NC-JCM)। সঙ্গে দেওয়া হয়েছে আরও প্রস্তাব। একবার এই প্রস্তাবে কমিশন সিলমোহর দিলেই তা চলে যাবে সরকারের কাছে।
কী কী দাবি তোলা হয়েছে কমিশনের কাছে
বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ন্যূনতম বেসিক পে ১৮,০০০ টাকা রয়েছে। এই টাকাই বাড়িয়ে ৬৯,০০০ করার কথা বলেছে কর্মী সংগঠন। মোটের ওপর ফিটমেন্ট ফ্যাক্টর ৩.৮৩৩ করার কথা বলা হয়েছে অষ্টম বেতন কমিশনের কাছে। এখানেই শেষ নয়, ফ্যামিলি পেনশন বাড়িয়ে ৫০ শতাংশ করার কথা বলেছে NC-JCM। সঙ্গে রেগুলার বা সাধারণ পেনশন বাড়িয়ে ৬৭ শতাংশ করার দাবি তুলেছে।
শেষ তোলা মূল বেতনের ৫০ শতাংশ পারিবারিক পেনশন
কর্মী সংগঠনের প্রস্তাবে বলা হয়েছে, কর্মীদের ফ্যামিলি পেনশন যেন শেষ তোলা মূল বেতনের ৫০ শতাংশ হয়। কোনও কর্মীর মৃত্যু হলে ওই টাকা পারিবারিক পেনশন বাবদ তার পরিবারকে দেওয়া হয়। বর্তমানে এই ফ্যামিলি পেনশনের রেট রয়েছে ৩০ শতাংশ। একবার এতে সিলামোহর পড়লে তা ২০ শতাংশ পর্যন্ত বেড়ে যাবে।
এখানেই শেষ নয়, অবসরপ্রাপ্ত কর্মীর রেগুলার পেনশন বাড়িয়ে ৬৭ শতাংশ করার কথা বলেছে কর্মী সংগঠন। যার অর্থ, আপনার শেষ তোলা স্যালারির ৬৭ শতাংশ রেগুলার পেনশন বাবদ দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে। আগে এই পরিমাণ ছিল ৫০ শতাংশ।
কবে অষ্টম বেতন কমিশনের সুপারিশ বাস্তবের মুখ দেখবে ?
কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন কাঠামো রিভিউ করার জন্য অষ্টম বেতন কমিশন গঠন করা হয়েছে। যেখানে কমিশনকে সুপারিশের জন্য ১৮ মাসের সময় দিয়েছে সরকার। গত ৩ নভেম্বর ২০২৬-এ এই সুপারিশের সময়সীমার এক বছর অতিক্রম করেছে কমিশন। আগামী ২০২৭ সালেই যে সুপারিশ কার্যকর হবে, তা এখনও ঠিক নয়। কারণ, এই সুপারিশ পাওয়ার পর পুরো বিষয় পর্যালোচনা করবে সরকার। শেষে এই সুপারিশে সিলমোহর দিলেই কেন্দ্রীয় সরকারি কর্মী ছাড়াও পেনশন হোল্ডারদের বেতন বৃদ্ধি হবে।
আরও পড়ুন : ২৫,০০০ টাকার বেসিক পেনশন বেড়ে হতে পারে ৬৮,৭৫০ টাকা ? কীসের ভিত্তিতে এই হিসেব






















