Continues below advertisement

Salary News : কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আসতে পারে সুখবর। ফিটমেন্ট ফ্য়াক্টর (Fitment Factor) ২.৫৭ হলেই এয়িয়ার বেড়ে যাবে অনেকটাই। ইতিমধ্য়েই কমিশনের (8th Pay Commission) সুপারিশের দিনক্ষণ অনেকটাই এগিয়ে এসেছে। ১৮ মাসের মধ্যে সুপারিশের কথা থাকলেও ইতিমধ্যেই কেটে গিয়েছে ১২ মাস। যার অর্থ, আগামী ৬ মাসের মধ্যেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন পরিকাঠামো সংক্রান্ত আপডেট দেবে অষ্টম বেতন কমিশন।

কী কারণে এরিয়ারের কথা ভাবা হচ্ছে ?হিসেব অনুযায়ী সপ্তম বেতন কমিশন শেষ হয়েছে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর। সেই অনুযায়ী, অষ্টম বেতন কমিশন ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্য়কর হওয়ার কথা। ইতিমধ্যেই সেই সময় পেরিয়ে এসেছে। সেই টাকাটা এরিয়ার বাবদ ঢুকবে কর্মীদের অ্যাকাউন্টে। একবার যদি ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭ ধরে বেসিক বৃদ্ধি হয়, তাহলে ৫ লাখের বেশি টাকা এরিয়ার বা বকেয়া বাবদ পাবেন কর্মীরা। মনে রাখবেন, এটা একটা কল্পিত হিসেবের কথা বলা হচ্ছে। পুরো বিষয়টা নির্ভর করছে অষ্টম বেতন কমিশনের সুপারিশের ওপর।

Continues below advertisement

কত টাকা এরিয়ার বাবদ পাবেন কর্মীরা, এখানে রইল কল্পিত হিসেবকেন্দ্রীয় সরকারের লেভেল ৬ পে ম্যাট্রিক্স ধরে এগোলে কর্মীদের বর্তমান বেসিক পে ৪৪,৯০০ টাকা। ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭ হলে কত হতে পারে আপনার বকেয়া কল্পিত পাওনার হিসেব। নীচে দেওয়া হল সেই হিসেব।

সংশোধিত মূল বেতন = ফিটমেন্ট ফ্যাক্টর × পুরনো মূল বেতন = ২.৫৭ × ৪৪,৯০০ = ১,১৫,৩৯৩ টাকা (পূর্ণসংখ্যায় বলা যেতে পারে ১,১৫,৪০০ টাকা)

মনে রাখবেন, এখানে বকেয়া হিসেবের সময় ডিএ-কে বিবেচনার মধ্য়ে নিতে হবে। সেই হিসেব করলে, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ডিএ-র হার ছিল ৬০ শতাংশ। পরে জুলাই থেকে তা বেড়ে হয়েছে ৬৩ শতাংশ। এর থেকে হিসেব কষলে দেখা যাচ্ছে, একজন কর্মীর বর্তমান মূল বেতন ও ডিএ মিলিয়ে প্রথম ছয় মাসে মাসিক আয় দাঁড়ায় প্রায় ৭১,৮৪০ টাকা। পরবর্তী ছয় মাসে এই সংখ্যাটা ৭৩,১৮৭ টাকা হয়।

কীসের ভিত্তিতে এই হিসেব ?কেন্দ্রীয় সরকারি কর্মীদের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত সংশোধিত মূল বেতন ও ডিএ সহ বর্তমান বেতনের মধ্যে মাসিক পার্থক্যের পরিমাণ প্রায় ৪৩,৫৬০ টাকা। পাশাপাশি জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত এই পার্থক্যের পরিমাণ প্রায় ৪২,২১৩ টাকা। ১২ মাস মিলিয়ে মোট পার্থক্যের পরিমাণ দাঁড়ায় প্রায় ৫.১৪ থেকে ৫.১৫ লক্ষ টাকা (৬ × ৪৩,৫৬০ + ৬ × ৪২,২১৩ = ৫,১৪,৬৩৮ টাকা)। এটাই এয়িয়ার বা বকেয়া বাবদ কল্পিত প্রাপ্য হতে পারে কর্মীদের। 

(এই প্রতিবেদন প্রকাশিত হয়েছে মিন্ট অনলাইনে)

        

আরও পড়ুন : ৬৯,০০০ হবে বেসিক পে ? বছরে ৬ শতাংশ স্যালারি বৃদ্ধি ? অষ্টম বেতন কমিশনে কী নতুন খবর ?